Dhumkeatu's Favorite Bangla Article āϞেāĻŦেāϞāϟি āϏāĻš āĻĒোāϏ্āϟāĻ—ুāϞি āĻĻেāĻ–াāύো āĻšāϚ্āĻ›ে৷ āϏāĻ•āϞ āĻĒোāϏ্āϟ āĻĻেāĻ–াāύ
Dhumkeatu's Favorite Bangla Article āϞেāĻŦেāϞāϟি āϏāĻš āĻĒোāϏ্āϟāĻ—ুāϞি āĻĻেāĻ–াāύো āĻšāϚ্āĻ›ে৷ āϏāĻ•āϞ āĻĒোāϏ্āϟ āĻĻেāĻ–াāύ

āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ģ āϜুāύ, ⧍ā§Ļ⧍ā§Ļ

āφāϰāĻŦি, āĻŦাংāϞা, āχংāϰেāϜি āĻŽাāϏ āĻ“ āĻĻিāύেāϰ āύাāĻŽāĻ•āϰāĻŖেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āχāϤিāĻšাāϏ

আল্লাহ তাঁর বান্দাদের অসংখ্য নিয়ামতের মধ্যে নিমজ্জিত রেখেছেন, যেন তারা স্মরণ করে তার প্রভুকে। তাঁর অন্যতম নিয়ামত হলো, সময় তথা দিন-রাত, সপ্তাহ, মাস, বছর গণনার জন্য তিনি চন্দ্র ও সূর্য সৃষ্টি করেছেন। উভয়ের মাধ্যমে সন-তারিখ ঠিক করার প্রথা বহুকাল ধরে প্রচলিত। উভয়ের মাধ্যমে সন-তারিখ নির্দিষ্ট করা জায়েজ। তবে চন্দ্রের হিসাব আল্লাহর অধিকতর পছন্দনীয়। শরিয়তের আহকামের ক্ষেত্রে চন্দ্র মাসই নির্ভরযোগ্য। চন্দ্রমাসের হিসাব মতেই রোজা, হজ¦, যাকাত প্রভৃতি আদায় করতে হয়। চন্দ্রবছরের হিসাব সংরক্ষণ করা ফরজে কেফায়া। সব উম্মত এই হিসাব ভুলে গেলে সবাই গুনাহগার হবে। চাঁদের হিসাব ঠিক রেখে অন্যান্য বর্ষপঞ্জি অনুসরণ করা বৈধ।

**আরবি মাসের নামকরণঃ

১. মহররম : জাহেলি যুগে এই মাসে কোনো ধরনের যুদ্ধবিগ্রহ ও রক্তপাত করা হারাম ও অবৈধ ছিল বলে এই মাসকে মুহর্রমুল হারাম নামকরণ করা হয়েছে।

২. সফর : সফর শব্দটি সিফর থেকে নির্গত। এর অর্থ শূন্য হওয়া, জাহেলি যুগে সফর মাসে লোকেরা যুদ্ধের জন্য বের হয়ে গেলে ঘর শূন্য হয়ে যেত, তাই সফরের মাসের নাম সফর রাখা হয়েছে।

৩. রবিউল আউয়াল : এই মাসের নামকরণকালে ফসলে রবি- অর্থাৎ বসন্তকাল ছিল, তাই তার নামকরণ হয়েছে রবিউল আউয়াল।

৪. রবিউস সানি : এর নামকরণকালে বসন্তের শেষার্ধে পড়ার কারণে রবিউল আখের বা শেষ বসন্ত নাম রাখা হয়।

৫. জুমাদাল উলা : জুমাদা শব্দটি এসেছে জুমুদ থেকে, যার অর্থ জমে যাওয়া, স্থবির হওয়া। যখন এই মাসের নাম রাখা হয় তখন ঠান্ডার মৌসুম আরম্ভ হয়, কেননা ঠান্ডার কারণে প্রায় জিনিস জমে যায়। এ জন্য এ মাসের নাম এভাবে রাখা হয়।

৬. জুমাদাল উখরা : এই মাসের নাম রাখার কারণ হচ্ছে, এই মাসের শেষে শীতের প্রচ-তায় পানি পর্যন্ত জমে যেত।

৭. রজব : রজব শব্দটি রজিব থেকে উদ্ভূত হয়েছে। এর অর্থ হলো সম্মান করা। আরববাসী যেহেতু এ মাসকে সম্মান করত এবং শাহরুল্লাহ – অর্থাৎ আল্লাহর মাস বলত, তাই এ মাসের নাম রজব বা সম্মানিত মাস রাখা হয়।

৮. শাবান : শাবান শাব শব্দ থেকে উদ্ভূত হয়েছে। এর অর্থ হলো বের হওয়া, প্রকাশ হওয়া, বিদীর্ণ হওয়া। যেহেতু এ মাসে বিপুল কল্যাণ প্রকাশিত হয়, মানুষের রিজিক উৎপাদন ও বণ্টিত হয় এবং তকদিরের ফয়সালাগুলোও বণ্টন করে দেওয়া হয়। তাই এ মাসের নাম শাবান রাখা হয়েছে।

৯. রমজান : রমজান শব্দের মূল অর্থ হচ্ছে জ্বালানো-পোড়নো। যেহেতু এই মাসে মুমিনের গুনাহগুলো জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তাই এ মাসের নাম রমজান রাখা হয়।

১০. শাওয়াল : শাওয়াল শব্দটি শাওল ধাতু থেকে নির্গত, অর্থ বাইরে গমন করা। এখানে আরববাসী নিজ ঘরবাড়ি ত্যাগ করে ভ্রমণে যেত। তাই এর নামকরণ করা হয় শাওয়াল।

১১. জিলকদ : ‘জিল’ অর্থ ওয়ালা আর ‘কাদাহ’ অর্থ বসা, যেহেতু এ মাস সম্মানিত মাসের একটি। আরবরা এ মাসে যুদ্ধবিগ্রহ বন্ধ করে বাড়িতে বসে থাকত।

১২. জিলহজ : জিলহজ শব্দটি সম্ভবত হাজ্জাহ থেকে নেওয়া হয়েছে। এর অর্থ একবার হজ করা, অথবা শব্দটি হিজ থেকে নেওয়া হয়েছে। যার অর্থ বছর। যেহেতু এই মাস বছরের শেষাংশে আসে এবং এর দ্বারাই পূর্ণ বছরের সমাপ্তি ঘটে, তাই এই মাসের নামকরণ করা হলো জিলহজ।

**বঙ্গাব্দের বারো মাসের নামকরণঃ

১. বৈশাখ- বিশাখা নক্ষত্রের নাম অনুসারে,
২. জ্যৈষ্ঠ-  জ্যেষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে,
৩. আষাঢ়-  উত্তর ও পূর্ব আষাঢ়া নক্ষত্রের নাম অনুসারে,
৪. শ্রাবণ- শ্রবণা নক্ষত্রের নাম অনুসারে,
৫. ভাদ্র- উত্তর ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে,
৬. আশ্রিন- অশ্বিনী নক্ষত্রের নাম অনুসারে,
৭. কার্তিক-  কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে,
৮. অগ্রহায়ণ (মার্গশীর্ষ)- মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে,
৯. পৌষ-  পুষ্যা নক্ষত্রের নাম অনুসারে,
১০. মাঘ- মঘা নক্ষত্রের নাম অনুসারে,
১১. ফাল্গুন- উত্তর ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নাম অনুসারে,
১২. চৈত্র- চিত্রা নক্ষত্রের নাম অনুসারে।

**বাংলা দিনের নামকরণ :

১. সোমবার হচ্ছে সোম বা শিব দেবতার নাম অনুসারে,
২. মঙ্গলবার হচ্ছে মঙ্গল গ্রহের নাম অনুসারে,
৩. বুধবার হচ্ছে বুধ গ্রহের নাম অনুসা,
৪. বৃহস্পতিবার হচ্ছে বৃহস্পতি গ্রহের নাম অনুসারে,
৫. শুক্রবার হচ্ছে শুক্র গ্রহের নাম অনুসারে,
৬. শনিবার হচ্ছে শনি গ্রহের নাম অনুসারে,
৭. রবিবার হচ্ছে রবি বা সূর্য দেবতার নাম অনুসারে।

**ইংরেজী মাসের নামকরণ

১. জানুয়ারি : রোমে ‘জানুস’ নামক এক দেবতা ছিল। রোমবাসী তাকে সূচনার দেবতা বলে মানত। যে কোন কিছু করার আগে তারা এ দেবতার নাম স্মরণ করত। তাই বছরের প্রথম নামটিও তার নামে রাখা হয়েছে।

২. ফেব্রুয়ারি : রোমান দেবতা ‘ফেব্রুস’-এর নাম অনুসারে ফেব্রুয়ারি মাসের নামকরণ করা হয়েছে।

৩. মার্চ : রোমান যুদ্ধ-দেবতা ‘মার্স’ এর নামানুসারে তারা মার্চ মাসের নামকরণ করেন।

৪. এপ্রিল : বসন্তের দ্বার খুলে দেয়াই এপ্রিলের কাজ। তাই কেউ কেউ ধারণা করেন ল্যাটিন শব্দ ‘এপিরিবি’ (যার অর্থ খুলে দেয়া) হতে এপ্রিল এসেছে।

৫. মে : রোমানদের আলোকে দেবী ‘মেইয়ার’-এর নামানুসারে মাসটির নাম রাখা হয় মে।

৬. জুন: রোমানদের নারী, চাঁদ ও শিকারের দেবী ছিলেন ‘জুনো’। তার নামেই জুনের সৃষ্টি।

৭. জুলাই : জুলিয়াস সিজারের নামানুসারে জুলাই মাসের নামকরণ। মজার ব্যাপার হচ্ছে বছরের প্রথমে জানুয়ারি ও ফেব্রুয়ারিকে স্থান দিয়ে তিনি নিজেই নিজেকে দূরে সরিয়ে দেন।

৮. আগস্ট : জুলিয়াস সিজার বছরকে ঢেলে সাজানোর পর আগস্ট মাসটি তার নিজের নামে রাখার জন্য সিনেটকে নির্দেশ দেন। সেই থেকে শুরু হয় আগস্ট মাসের পথচলা।

৯. সেপ্টেম্বর : সেপ্টেম্বর শব্দের শাব্দিক অর্থ সপ্তম মাস। কিন্তু সিজার বর্ষ পরিবর্তনের পর তা এসে দাঁড়ায় নবম মাসে। তারপর এটা কেউ পরিবর্তন করেনি।

১০. অক্টোবর : ‘অক্টোবরের’ শাব্দিক অর্থ বছরের অষ্টম মাস। সেই অষ্টম মাস আমাদের ক্যালেন্ডারের এখন স্থান পেয়েছে দশম মাসে।

১১. নবেম্বর : ‘নভেম’ শব্দের অর্থ নয়। সেই অর্থানুযায়ী তখন নবেম্বর ছিল নবম মাস। জুলিয়াস সিজারের কারণে আজ নবেম্বরের স্থান এগারতে।

১২. ডিসেম্বর : ল্যাটিন শব্দ ‘ডিসেম’ অর্থ দশম। সিজারের বর্ষ পরিবর্তনের আগে অর্থানুযায়ী এটি ছিল দশম মাস। কিন্তু আজ আমাদের কাছে এ মাসের অবস্থান ক্যালেন্ডারের শেষ প্রান্তে।

**ইংরেজি ৭ দিনের নামঃ

১.Saturday/ শনিবার : রোমান সাম্রাজ্যের আমলের লোকেরা এই বলে বিশ্বাস করত যে, চাষাবাদের জন্য ‘স্যাটান; নামের একজন দেবতা আছেন। যার হাতে আবহাওয়া ভালো খারাপ করা লেখাটি আছে। তাই তাকে সম্মান করার জন্যই তার নামে একটি গ্রহের সাথে সপ্তাহের একটি দিনের নাম স্যাটনি ডেইজ রাখা হয়েছে। যার অর্থ হচ্ছে স্যাটানের দিন। বর্তমানে তা ‘স্যাটারডে’ নামেই পরিচিত।

২. Sunday/রবিবার : অনেকদিন আগের কথা, দক্ষিণ ইউরোপের সাধারণ ‘লোকেরা বিশ্বাস করত এবং ভাবত যে একজন দেবতা রয়েছেন যিনি শুধুমাত্র আকাশে গোলাকার আলোর বল অংকন করেন। ল্যাটিন ভাষায় যাকে বলা হয় ‘সলিছ’। এর থেকেই সলিছ ডে অর্থাৎ সূর্যের দিন। উত্তর ইউরোপের লোকেরা এই দেবতাকে ডাকত ‘স্যানেল ডেইজ’ নামে। যা পরবর্তীতে বর্তমান সান ডে-তে রূপান্তরিত হয়।

৩. Monday/সোমবার : এই নামের সাথেও দক্ষিণ ইউরোপের লোকেরা জড়িত। রাতের বেলায় আকাশের গায়ে রূপালী বল দেখে তারা ডাকত ‘লুনা’ নামে। ল্যাটিন শব্দ লুনা ডেইস। উত্তর ইউরোপের লোকেরা ডাকত মোনান ডেইজ। এ মানডে কিন্তু মোনান ডেজ থেকে রূপান্তর হয়। ৪. মঙ্গলবার : আগেকার রোমান রাজ্যের লোকেরা বিশ্বাস করত যে, টিউ নামক একজন দেবতা আছেন যিনি যুদ্ধ দেখাশুনা করেন। তারা ভাবত যারা টিউকে আশা করত টিউ তাদেরকে সাহায্য-সহযোগিতা করত যুদ্ধের ময়দানে এবং যারা পরলোক গমন করেছে তাদেরকে টিউ পাহাড় থেকে নেমে একদল মহিলা কর্মী নিয়ে বিশ্রামের জায়গা ঠিক করত। তারা একে ডাকত ‘ডুইস’ নামে। যার ইংরেজি অর্থ টুইস ডে।

৪, Tuesday/ মঙ্গলবার : রোমান যুদ্ধ ও আকাশের দেবতা Tiu অথবা Twia এর নামে দিনটির নামকরণ করা হয়।

৫. বুধবার : দেবতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘উডেন’ বলে দক্ষিণ ইউরোপের লোকেরা ভাবত। তিনি সারা দিন ঘুরে জ্ঞান লাভ করতেন যার জন্য তার একটি চোখ হারাতে হয়েছিল। এই হারানো চোখকে তিনি সবসময় লম্বাটুপি দিয়ে আবৃত করে রাখতেন। দুটো পাখি উডেনের গোয়েন্দা হিসেবে কাজ করত, তারা উডেনের কাঁধে বসে থাকত। রাতে তারা সারা পৃথিবীর ঘটনাবলি উডেনকে শুনাত। এভাবেই উডেন সারা পৃথিবীর খবর শুনতে সক্ষম হন। এজন্য লোকেরা নাম রাখল ওয়েডনেস ডেইস। যা বর্তমান ওয়েডনেস ডে নামে পরিচিত।

৬. বৃহস্পতিবার : বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর সম্পর্ক না জানার ফলে মানুষ মনে করত যে, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর জন্য একজন দেবতা দায়ী। তারা শুধু আলো জ্বলতে ও বিদ্যুৎ চমকাতে দেখত। তারা দেবতার নাম রাখে থর। তাদের মধ্যে এই অন্ধ বিশ্বাস ছিল যে, দেবতা থর যখন রাগান্বিত হন তখন তিনি রাগে আকাশে একটা হাতুড়ি নিক্ষেপ করেন দু’টি ছাগলের গাড়িতে বসে। ছাগলের গাড়ি চাকার শব্দ হচ্ছে বজ্রপাত ও হাতুড়ির আঘাত হচ্ছে বিদ্যুৎ চমকানো। থরের প্রতি সম্মান রক্ষার্থে তারা সপ্তাহের একটি দিনের নাম রাখেন থার্স ডেইস। যাকে আজ আমরা থার্স ডে বা বৃহস্পতিবার বলে ডাকি।

৭. শুক্রবার : ওডিন একজন শক্তিশালী দেবতা। তার স্ত্রী দেবী ফ্রিগ ছিলেন ভদ্র এবং সুন্দরী। ওডিনের পাশে সব সময় তার স্ত্রী থাকতেন। পৃথিবীকে দেখতেন, প্রকৃতিকে উপভোগ করতেন, প্রকৃতির দেবী ভালোবাসা ও বিবাহের দেবীও ছিলেন ফ্রিগ। এই জন্য লোকেরা বাকি একটি দিনের নাম ‘ফ্রিগ ডেইজ’ বা ফ্রাইডে রাখেন।

© ফোকাস মোহনা।

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

🚫 Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.] ♥️

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

⚠ ️N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

🔊 Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌹

📮 Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 05.06.2020 || 🇧🇩

āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ⧍⧧ āύāĻ­েāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļ⧧⧝

āĻĻোāĻ•াāύেāϰ āύাāĻŽে ‘āĻŽেāϏাāϰ্āϏ’ āĻŦা ‘āϟ্āϰেāĻĄাāϰ্āϏ’ āϞেāĻ–া āĻĨাāĻ•ে āĻ•েāύ?

বেশিরভাগ সময় দেখা যায় ব্যবসায় প্রতিষ্ঠানের নামের পাশে ব্রাদার্স/ট্রেডার্স/মেসার্স শব্দগুলো। যেমন- তানভীর ব্রাদার্স, সুইট ট্রেডার্স, মেসার্স জাহিদ স্টোর। কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, এই শব্দগুলো নামের পাশে যুক্ত করা হয় কেন? কিংবা এই শব্দগুলোর মানে কি? চলুন, সেসব প্রশ্নের উত্তর জানা যাক-

মসিয়ার (Monsieur) হলো এক ধরনের ফরাসি উপাধি; যার অর্থ জনাব/মহোদয়। মসিয়ার এর বহুবচন হলো মেইসিয়ারস, সংক্ষেপে বলা হয় মেসার্স (এর বাংলা অর্থ সর্বজনাব)। আমরা মেসার্স উচ্চারণ করলেও অভিধানে একে বলা হয় ‘মেসাজ’। জেনে রাখা ভালো, ‘মেসার্স’ শব্দটি ইংরেজি ‘মিস্টার’ শব্দের বহুবচন।

মেসার্স শব্দটি সাধারণত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামের আগে ব্যবহৃত হতে দেখা যায়। কিন্তু এই শব্দটি বেশির ভাগ ক্ষেত্রেই ভুলভাবে ব্যবহার করা হয় আমাদের দেশে। অজ্ঞতা এবং অসচেতনতার কারণেই এটা হয়ে থাকে। যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম কোনো মানুষের নামে এবং তার সঙ্গে অন্য আরো মানুষের সংশ্লিষ্টতা প্রকাশ করে (যেমন ‘নুরুল অ্যাণ্ড ব্রাদার্স’ বা ‘কেয়া অ্যাণ্ড কোম্পানি’), সেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে ‘মেসার্স’ শব্দটি ব্যবহার করা যেতে পারে।
তবে যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম কোনো মানুষের নামে নয় (যেমন ‘হ্যালো ট্রেডার্স’ বা ‘হাতি কুরিয়ার সার্ভিস’), সেসব প্রতিষ্ঠানের নামের আগে ‘মেসার্স’ শব্দটির ব্যবহার সঠিক নয়। আবার আমরা যেমন নিজেরা নিজেদের নাম বলার ক্ষেত্রে ‘মিস্টার’ বা ‘জনাব’ বলিনা, তেমনই বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘মেসার্স’ শব্দটির ব্যবহার তেমনি হওয়া উচিত। অর্থাৎ কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম ‘নুরুল অ্যাণ্ড ব্রাদার্স’ বা ‘তানভীর অ্যাণ্ড কোম্পানি’ হলেও নিজেরা ‘মেসার্স’ শব্দটি ব্যবহার করা যাবে না।

এই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্য করে বাইরে থেকে কেউ যখন যোগাযোগ করবেন (যেমন চিঠি বা ই-মেইলের মাধ্যমে), তখন তারা লিখবেন ‘মেসার্স আলম অ্যাণ্ড ব্রাদার্স’ বা ‘মেসার্স গণেশ অ্যাণ্ড কোম্পানি’। এটি অনেকটা শোভনীয় পদ্ধতি। আবার ‘মিস্টার’ শব্দটি পুংলিঙ্গ এবং ‘মেসার্স’ শব্দটি তার বহুবচন হলেও কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে, কোনো স্ত্রীলোকের নামে হলে এবং তার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে (যেমন ‘নিশি অ্যাণ্ড ব্রাদার্স’), উপরোক্ত নিয়মে এই ক্ষেত্রেও ‘মেসার্স’ শব্দটি ব্যবহার করা যায়।

*Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 20.11.2019 || 🇧🇩

āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ŧ āύāĻ­েāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļ⧧⧝

āĻ…āĻ•্āϏিāϜেāύ āĻ›াāĻĄ়া āφāĻŽāϰা āĻ…āϚāϞ...

হঠাত করে যদি এমন একটা ঘোষণা আসে যে অমুক তারিখে ঠিক অতোটা বাজে ১০ সেকেন্ডের জন্যে পৃথিবীর সমস্ত অক্সিজেন নাই করে দেয়া হবে! কি হতে পারে তাতে?

১০ সেকেন্ড তো আমরা শ্বাস বন্ধ করে থাকতেই পারি, তাইনা? স্বাভাবিক স্বাস্থ্য সম্পন্ন যেকোন মানুষ ৩০ সেকেন্ড দম বন্ধ রাখতে পারে। অর্থাৎ এটা কোন ঘটনাই না আসলে আমাদের জন্যে।

ব্যাপারটা আসলে একটু কমপ্লেক্স।

সূর্যের যে আলো পৃথিবীতে আসে সেটা আমাদের বায়ুমন্ডলে বিশ্লিষ্ট হয়ে সাত রঙ এ ছড়িয়ে পড়ে। নীল বা আসমানী বর্ণের রঙ এর বিচ্ছুরণ ক্ষমতা বেশি বলে পুরো আকাশ জুড়ে নীলের ছড়াছড়ি হয়ে যায়। এক্ষেত্রে বায়ুমণ্ডল প্রিজমের কাজ করে। অক্সিজেন নাই হয়ে গেলে বায়ুমন্ডলের ঘনত্ব কমে যাবে। প্রিজমটা আগের মতো আর কাজ করবেনা।

এমন যদি হয় তাহলে প্রথমে আপনি যেটা খেয়াল করবেন আমাদের আকাশ ধুম করে কালো হয়ে গেছে।

সেকেন্ড যেটা হবে, যতো বহুতল দালান আছে কংক্রীটের তৈরি, সবকিছু থেকে ঝুড়ঝুড় করে কংক্রীট খসে পড়তে শুরু করবে। অক্সিজেন কংক্রীটের মলিকুলের মাঝে এডহেসিভ মানে আঠা হিসেবে কাজ করে। যে রড গুলো দিয়ে বিল্ডিং বানানো হয়েছে সেগুলো হঠাত করে ধনুষ্টংকার রোগীর মতো বেকে মুচড়ে যেতে চাইবে।

অক্সিজেন যেকোন ধাতুর চারপাশে একটা নিষ্ক্রিয় লেয়ার তৈরি করে রাখে। এইটা কাজ করা বন্ধ করে দিলে যেকোন মেটালিক পদার্থই বেকে যাবে। ধরুন আপনি একটা স্টিলের চামচ নিয়ে বসে আছেন। দেখবেন চামচের মাথা বেকে চামচের গোড়ার কাছে চলে আসছে।

এতোক্ষণেও যদি আপনার মাথায় বিল্ডিং এর ছাদ পড়ে আপনার ভবলীলা সাংগ না হয়ে থাকে তাইলে ওয়েট করেন মাথার উপর থেকে সমস্ত এয়ারক্রাফট নিচে পড়া শুরু করবে এখুনি।

অক্সিজেন সব ইঞ্জিনে দহনের কাজ করে। অক্সিজেন নাই, অর্থাৎ প্লেনের ইঞ্জিন অকার্যকর।

তাও ধরেন আপনার লাক ভালো। চলন্ত প্লেন সব আপনার মাথা ছেড়ে দিয়ে এদিক ওদিক পড়লো।

আপনার মাথার উপর ছাদ ও নাই।

পৃথিবীর মাথার উপর যে ওজোন লেয়ার সেটাও কিন্তু এখন আর নাই। ওজোন হচ্ছে অক্সিজেনের তিন পরমাণুর মিলিত অনু। এই লেয়ার সূর্যের ইউ ভি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে আমাদের বাচিয়ে রাখে।
এই লেয়ার নাই মানে আপনি মুক্ত রোদে এখন ভালনারেবল।

ধরেন আপনার কই মাছের প্রাণ। এখনো ঠিক ঠাক আছেন।

একটু মাটির দিকে তাকান। ঠিক ঠাক মতো আছে কিনা দেখেন!!
থাকার কথা না।

পৃথিবী কোর এ মানে সোজা ভাষায় মাটির নিচে যা আছে তার ৪৭ ভাগ অক্সিজেন, ২৮ ভাগ সিলিকন, ৪ ভাগ লোহা বাকি ১ ভাগ অন্যান্য। ৪৭ ভাগ অক্সিজেন ই নাই। মানে পৃথিবীর কেন্দ্রমন্ডল, গুরুমন্ডল, অশ্মমন্ডল স্ট্যাবিলিটি হারাবে।

মানে সব শ্যাষ!

১০ সেকেন্ড পরের অক্সিজেন আসতে আসতে আপনি শুভংকরের ফাকি হয়ে যাবেন।

© ফয়সাল হায়দার

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 06.11.2019 || 🇧🇩

āωāϚ্āϚāϤা āĻ…āύুāϝা⧟ী āϏ্āĻŦাāĻ­াāĻŦিāĻ• āĻ“āϜāύ āϜেāύে āύিāύ

ওজন এবং উচ্চতার একটি পরিমাপের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের ওজন স্বাভাবিক, না কম বা বেশি। আর এই পদ্ধতির নাম হচ্ছে বিএমআই (Body Mass Index)।

প্রথমেই আপনার সঠিক উচ্চতা নিন মিটারে এবং ওজন নিন কিলোগ্রামে। এবার হিসেব করে আপনার বিএমআই বা বডি ম্যাস ইনডেক্স জেনে নিন:
বিএমআই= ওজন ÷ উচ্চতা২।

আপনার বিএমআই যদি ১৮.৫ থেকে ২৫ হয় তবে আপনার ওজন স্বাভাবিক।
বিএমআই যদি হয় ২৫.১ থেকে ৩০ তবে আপনাকে ওভার ওয়েট রাখা হবে।
যদি বিএমআই হয় ৩০.১ থেকে ৩৫ তবে আপনি অবিস এবং যদি তা ৩৫.১ এর ওপরে চলে যায় তাহলে আপনার মরবিড অবিসিটি রয়েছে।

স্থূলতা পরিমাপে কোমরের মাপও নেওয়া যেতে পারে। একজন পুরুষের কোমরের বেড় যদি ৪০ ইঞ্চির ওপরে হয় এবং একজন নারীর কোমর ৩৫ ইঞ্চির ওপরে হয় তবে এদেরকেও অবিস পর্যায়ে ফেলা যেতে পারে। বছরে অন্তত একবার কোমরের মাপ দেখুন।

অবিসিটি থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মস্তিস্কে রক্তক্ষরণ, স্লিপ এপনিয়া ও মেরুদণ্ডে ব্যথার মতো মারাত্বক রোগ হতে পারে।

*উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হওয়া উচিত, আসুন জেনে নিন:

উচ্চতা পুরুষ(কিলোগ্রাম) নারী(কিলোগ্রাম)

৫ ফুট ০ ইঞ্চি ৪৭-৫৮ ৪৩-৫৫
৫ ফুট ১ ইঞ্চি ৪৮-৬০ ৪৫-৫৭
৫ ফুট ২ ইঞ্চি ৫০-৬২ ৪৬-৫৯
৫ ফুট ৩ ইঞ্চি ৫১-৬৪ ৪৮-৬১
৫ ফুট ৪ ইঞ্চি ৫৩-৬৬ ৪৯-৬৩
৫ ফুট ৫ ইঞ্চি ৫৫-৬৮ ৫১-৬৫
৫ ফুট ৬ ইঞ্চি ৫৬-৭০ ৫৩-৬৭
৫ ফুট ৭ ইঞ্চি ৫৮-৭২ ৫৪-৬৯
৫ ফুট ৮ ইঞ্চি ৬০-৭৪ ৫৬-৭১
৫ ফুট ৯ ইঞ্চি ৬২-৭৬ ৫৭-৭১
৫ ফুট ১০ ইঞ্চি ৬৪-৭৯ ৫৯-৭৫
৫ ফুট ১১ ইঞ্চি ৬৫-৮১ ৬১-৭৭
৬ ফুট ০ ইঞ্চি ৬৭-৮৩ ৬৩-৮০

বিএমআই খুব কম বা বেশি হলে সুস্থ থাকতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

© Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 06.11.2019 || 🇧🇩

āφāĻĒāύি āύাāϰ্āϏিāϏিāϜāĻŽ āϰোāĻ—ে āφāĻ•্āϰাāύ্āϤ āύāύ āϤো?

নার্সিসিজম’ সম্পর্কে এখন অনেকেই বেশ অবগত। অন্তর্জালে এ বিষয়ক তত্ত্ব ও তথ্যের প্রাচুর্য আপনার আগ্রহকে উষ্কে দেবার জন্য যথেষ্ট। মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী এটি এক ধরনের অসুস্থতা, যার কিছু সুস্পষ্ট লক্ষণ ব্যক্তির আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। তবে আচরণগত এসব বৈশিষ্ট্যের বেশ কয়েকটি আমাদের প্রত্যেকের মাঝেই আছে। কিন্তু সেটা রোগ লক্ষণ কিনা তা নির্ভর করে এসবের মাত্রার উপর। তার আগে নার্সিসিজম আসলে কী সেটা জানা জরুরী।

নার্সিসিজম-এর মানে নিজের মধ্যে একান্ত অভিনিবিষ্টটা, নিজের সৌন্দর্য আর সক্ষমতার অতিশায়িত অনুভূতি যা নিজের প্রতি নিমগ্নতা তৈরি করে। এক কথায় একে অতিশয় আত্নপ্রেম বলা যেতে পারে।

বইয়ের ভাষায় নার্সিসিজম রোগের নাম নার্সিসিস্টিক পারসোনালিটি ডিজওর্ডার’ বা ‘এনপিডি’। বাংলায় বলা যেতে পারে ‘অতি আত্ম-প্রেম জনিত ব্যক্তিক আচরণ বিচ্যুতি’। এটিকে শুধু রোগ নয়, সামাজিক বা সাংস্কৃতিক সমস্যা হিসেবেও বিবেচনা করা হয়। মানুষের প্রধান তিন ধরণের নেতিবাচক ব্যক্তিত্বের অন্যতম হলো এই নার্সিসিজম। অন্য দুটি ধরণ হলো ম্যাকিয়াভিলিয়ানিজ্‌ম এবং সাইকোপ্যাথি। তবে নিজের প্রতি সম্মানবোধ বা নিজের পারদর্শিতার উপর আস্থা কিংবা নিজের অর্জনের প্রতি ভালোবাসাজনিত সাধারণ যে অহম, যা প্রত্যেকেরই থাকে এবং থাকা উচিৎ, তা কিন্তু নার্সিসিজম তথা এনপিডি নয়। এই অক্ষতিকর ব্যক্তিত্ববোধকে সিগমুন্ড ফ্রয়েড নাম দিয়েছেন প্রাইমারি নার্সিসিজম। অবশ্য বিংশ শতাব্দীর শেষদিকে এটি ‘হ্যাল্‌দি নার্সিসিজম’ অর্থাৎ ‘স্বাস্থ্যকর আত্ন-প্রেম’ নামে পরিচিত হতে শুরু করে।

নার্সিসিস্টিক পারসোনালিটি ডিজওর্ডার (এনপিডি)-এ আক্রান্তদের বৈশিষ্ট্য:

আন্তঃব্যক্তিক যোগাযোগ/সম্পর্কের ক্ষেত্রে সুস্পষ্ট আত্মকেন্দ্রিকতা
টেকসই সাবলীল সম্পর্কের ক্ষেত্রে সমস্যা
মনস্তাত্ত্বিক সচেতনতার অভাব
অন্যের অনুভূতির বিষয়ে যৌক্তিক ধারণার অভাব
নিজেকে অন্যের তুলনায় সর্বদা উচ্চতর অবস্থানে দেখা
যেকোনো অবমাননা বা কল্পিত অবমাননার প্রতি অতি সংবেদনশীলতা
অপরাধবোধে নয়, বরং লজ্জায় বেশি কাতরতা
অসৌজন্যমূলক এবং অবন্ধুসুলভ দেহভঙ্গি
নিজের প্রশংসাকারীদেরকে তোষামোদ করা
নিজের সমালোচকদেরকে ঘৃণা করা
পূর্বাপর না ভেবে অন্যদেরকে দিয়ে নিজের কাজ করিয়ে নেয়া
আসলে যতোটা না, তার চেয়ে নিজেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবা
আত্মম্ভরিতা করা (সুক্ষ্ণভাবে কিন্তু প্রতিনিয়ত) এবং নিজের অর্জনকে ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করা
নিজেকে বহু বিষয়ের পণ্ডিত মনে করা
অন্যের দৃষ্টিকোণে বাস্তব পৃথিবী কেমন তা অনুধাবনে অসামর্থ্য
অনুতাপ এবং কৃতজ্ঞতা প্রকাশে অস্বীকৃতি/অনীহা

এদিকে স্বনামধন্য মার্কিন মনোচিকিৎসক এবং মনোবিশ্লেষক ডক্টর স্যান্ডি হচ্‌কিস-এর মতে একজন নার্সিসিস্ট-এর সাত ধরণের আচরণগত বৈশিষ্ট্য থাকতে পারে, যেগুলোকে তিনি ‘ডেড্‌লি সিন্‌স’ বা ভয়াবহ পাপ নামে অভিহিত করেছেন। এগুলো হলো- লজ্জাশূণ্যতা, অধিভৌতিক ভাবনা, ঔদ্ধত্য, হিংসা, বশ্যতা প্রাপ্তির উচ্চাভিলাষ, ঠকবাজি, সীমাহীন অধিকারবোধ।

© Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 06.11.2019 || 🇧🇩

āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া...

**āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া... ā§§) āĻŽāύ āĻļুāϧু āĻŽāĻŽ āĻ›ুঁ⧟েāĻ›ে- āϏোāϞāϏ ⧍)āύিঃāϏ্āĻŦ āĻ•āϰেāĻ› āφāĻŽা⧟ - āĻļাāĻĢিāύ ā§Š)āĻĢিāϰি⧟ে āĻĻাāĻ“- āĻŽাāχāϞāϏ ā§Ē)āĻļ্āϰাāĻŦāύেāϰ āĻŽেāϘāĻ—ু...