Dhumkeatu's Favorite Helth Tips āϞেāĻŦেāϞāϟি āϏāĻš āĻĒোāϏ্āϟāĻ—ুāϞি āĻĻেāĻ–াāύো āĻšāϚ্āĻ›ে৷ āϏāĻ•āϞ āĻĒোāϏ্āϟ āĻĻেāĻ–াāύ
Dhumkeatu's Favorite Helth Tips āϞেāĻŦেāϞāϟি āϏāĻš āĻĒোāϏ্āϟāĻ—ুāϞি āĻĻেāĻ–াāύো āĻšāϚ্āĻ›ে৷ āϏāĻ•āϞ āĻĒোāϏ্āϟ āĻĻেāĻ–াāύ

āϏোāĻŽāĻŦাāϰ, ⧍ā§Ē āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļ⧍ā§Ļ

āĻ—া⧜িāϤে āϚ⧜āϞেāχ āĻŦāĻŽিāĻ­াāĻŦ? āϜেāύে āύিāύ āϟোāϟāĻ•া

বাস, ট্রেন বা প্লেনে চড়লেই অনেকেরই বমিভাব আসতে পারে! গাড়িতে চড়ার পর বমি আসার এ সমস্যাকে মোশন সিকনেস বলা হয়। এটি মূলত মস্তিষ্কের একটি সমস্যা।

আমাদের অন্তঃকর্ণ দেহের গতি ও জড়তার ভারসাম্য ঠিকঠাক রাখে। গাড়িতে চড়ার পর অন্তঃকর্ণ মস্তিষ্কে তথ্য পাঠায় যে সে গতিশীল। তবে চোখ অন্য কথা বলে। কারণ, তার সামনের বা পাশের মানুষ বা গাড়ির সিট স্থির। চোখ ও অন্তঃকর্ণের এই সমন্বয়হীনতা কারণে মোশন সিকনেস হয়।

এতে বমি, অসুস্থবোধ করার সমস্যা হয়। আর এসব সমস্যা দূর করার অব্যর্থ এক দাওয়াই হলো আদা। পাকস্থলীকে আরাম দেয় আদা। এতে বমি বা বমিভাব দ্রুত কমে যায়। জেনে নিন বমি কমাতে যেভাবে আদা ব্যবহার করবেন-

একটি সতেজ আদা নিন। এর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। এবার কন্টেইনারে ভরে ভ্রমণের সময় বহন করুন। গাড়িতে চড়ার পর বমি বমি ভাব বা বমি হলে দ্রুত এটি খান।

সূত্র: টপ টেন হোম রেমেডি

*Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 24.02.2020 || 🇧🇩

āχāϏāϞাāĻŽেāϰ āĻĻৃāώ্āϟিāϤে āĻšāϏ্āϤāĻŽৈāĻĨুāύ...

আল্লাহ তা’আলার দেয়া এ সুন্দর যৌবনকালটাকে ক্ষয় করার জন্য যে ব্যক্তি তার স্বীয় লিঙ্গের পিছনে লেগে যায় এবং নিজ হাত দিয়ে এটা চর্চা করায় অভ্যস্ত হয়ে পড়ে, তার এ হাত পরকালে সাক্ষী দেবে যে, সে এ পাপ কোথায় কতবার করেছে- যা পবিত্র কালামে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়।

আল্লাহ তা’আলা বলেনঃ

ﺍﻟْﻴَﻮْﻡَ ﻧَﺨْﺘِﻢُ ﻋَﻠَﻰٰ ﺃَﻓْﻮَﺍﻫِﻬِﻢْ ﻭَﺗُﻜَﻠِّﻤُﻨَﺎ ﺃَﻳْﺪِﻳﻬِﻢْ ﻭَﺗَﺸْﻬَﺪُ ﺃَﺭْﺟُﻠُﻬُﻢ ﺑِﻤَﺎ ﻛَﺎﻧُﻮﺍ ﻳَﻜْﺴِﺒُﻮﻥَ ‏[ ٣٦: ٦٥ ]

“সেই দিন আমি তাদের মুখের উপর মোহর মেরে দেব, বরং তাদের হাত আমার সাথে কথা বলবে, আর তাদের পা সাক্ষ্য দেবে যা তারা অর্জন করত সে-সন্বন্ধে। ” -(আল- কুরআন, ৩৬:৬৫)

রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ

“ যে ব্যক্তি স্বীয় জিহ্বা এবং লজ্জাস্থান জামিন হবে আমি তার জান্নাতের জন্যে জামিন হবো।” -(বুখারি, মিশকাত)

উক্ত হাদিস থেকে প্রমানিত হচ্ছে, মানব দেহের এ দু’টো অঙ্গ অত্যন্ত দুর্বল ও বিপদজনক। এ দু’টো অঙ্গের মাধ্যমে বিশেষ করে লজ্জাস্থানের মাধ্যমে পাপ করাতে শয়তানের জন্য খুব সুবিধা। এ দু’টো অঙ্গের মাধ্যমে বেশীরভাগ পাপ হয়ে থাকে। যদি কোন ব্যক্তি এ দু’টো অঙ্গের হেফাজত করে, বিশেষ করে যুবক অবস্থায় লিঙ্গের হেফাজত করে অবয়িদ কোন প্রকারেই বীর্যপাত ঘটাতে চেষ্টা না করে তাহলে সে জান্নাতে প্রবেশের বিরাট সুযোগ পেয়ে যাবে।

অন্যত্র সহীহ হাদীস থেকে আরও প্রমানিত হয়ঃ

“(একদা রাসুলুল্লাহ (সাঃ) যুবকদের লক্ষ্য করে বলেন) হে যুবকেরা! তোমাদের মধ্যে যারা বিবাহের দায়িত্ব পালনের যোগ্যতা রাখে, তাদের বিবাহ করা উচিত। কেননা বিবাহ দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হিফাজত করে। আর যে বিবাহের দায়িত্ব পালনের যোগ্যতা রাখে না, তার উচিত (কামভাব দমনের জন্য) রোযা রাখা।” -(বুখারী, মুসলিম, মিশকাত)

রাসূলুল্লাহ (সাঃ) আরও বলেনঃ

“তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তা’আলা নিজের দায়িত্ব মনে করেন।

(১) ঐ খতদাতা ব্যক্তি, যে তার খতের মূল্য পরিশোধের চেষ্টা করে।
(২) সে বিবাহিত যুবক, যে চরিত্রের হিফাজতের উদ্দেশে বিবাহ করে।
(৩) সে মুজাহিদ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে।” -(হাসানঃ আত-তিরমিযী, নাসায়ী, ইবনু মাজাহ, মিশকাত)

হস্তমৈথুন এমনই একটি কাজ যার অর্থ নিজেকে কলুষিত করা। এটা একটা জঘন্য কলুষ বা পাপ বোধযুক্ত কাজ। হস্তমৈথুন এমনই গোপনীইয় পাপ যা মানুষ চোরের মত চুপিসারে করে এবং প্রকাশ করতে লজ্জাবোধ করে।

রাসূলুল্লাহ (সাঃ) আরও বলেনঃ

“উত্তম চরিত্র হল পু্ন্য। আর যে কাজ তোমার মনে খটকা সৃষ্টি করে এবং লোকের কাছে প্রকাশ হওয়াকে তুমি পছন্দ কর না, তা হল পাপ।” -(মুসলিম, মিশকাত)

অশালীন, অশোভনীয় ও অন্যায় কাজে মনে সঙ্কোচবোধ করার নাম হলো লজ্জা বা হায়া। যার লজ্জা নেই সে পারে হস্তমৈথুনে লিপ্ত হতে।
লজ্জা বা হায়া সম্পর্কে রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ

“লজ্জাশীলতা কল্যাণই বয়ে আনে।” -[বুখারী ও মুসলিম]
মুসলিমের এক বর্ণনায় এরূপ রয়েছেঃ “লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়।”

ইসলামের দৃষ্টিতে এটা হারাম এবং কবীরা গুনাহ।শরীয়ত অনুযায়ী যারা হস্তমৈথুন করে তারা সীমালংগনকারী।

শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে।পুরুষ হস্তমৈথুন করলে প্রধান যে্সব সমস্যায় ভুগতে পারে তার মধ্যে একটি হল

[১] পুরুষ হস্তমৈথুন করতে থাকলে সে ধীরে ধীরে নপুংসক(Impotent) হয়ে যায়। অর্থাৎ যৌন সংগম স্থাপন করতে অক্ষম হয়ে যায়।

[২] আরেকটি সমস্যা হল অকাল বীর্যপাত। ফলে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয়। বৈবাহিক সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না।

[৩] অকাল বীর্যপাত হলে বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায়।তখন বীর্যে শুক্রাণুর সংখ্যা হয় ২০মিলিয়নের কম।। যার ফলে সন্তান জন্মদানে ব্যর্থতার দেখা দেয়।

(যে বীর্য বের হয় সে বীর্যে শুক্রাণুর সংখ্যা হয় ৪২ কোটির মত। স্বাস্থ্যবিজ্ঞান মতে কোন পুরুষের থেকে যদি ২০ কোটির কম শুক্রাণু বের হয় তাহলে সে পুরুষ থেকে কোন সন্তান হয় না।)

[৪]। অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয়।

Dr.Liu বলেন-

"There is a huge change in body chemistry when one masturbates excessively"

আর শরীরের অন্যান্য যেসব ক্ষতি হয়-

১) Nervous system, heart, digestive system, urinary system এবং আরো অন্যান্য system ক্ষতিগ্রস্ত হয় ।পুরো শরীর দুর্বল হয়ে যায় এবং শরীর রোগ-বালাইয়ের যাদুঘর হয়ে যায়।
২) চোখের ক্ষতি হয়।
৩) স্মরণ শক্তি কমে যায়।
৪) মাথা ব্যথা হয় ইত্যাদি আরো অনেক সমস্যা হয় হস্তমৈথুনের কারণে।
৫) আরেকটি সমস্যা হল Leakage of semen। অর্থাৎ সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হয়।ফলে অনেক মুসলিম ভাই নামায পড়তে পারেন না। মহান আল্লাহ্ তা'আলার স্মরণ থেকে মুসলিমদের দূরে রাখে হস্তমৈথুন।

রসূলুল্লাহ্ (সঃ) বলেছেন-

"যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস (জিহ্বার) এবং দুই পায়ের মধ্যবর্তী জিনিস (যৌনাঙ্গের) নিশ্চয়তা (সঠিক ব্যবহারের) দেবে আমি তার বেহেশতের নিশ্চয়তা দিব।" -(বুখারী ও মুসলিম)

#আল্লাহ_তাআলা আমাদের সকল প্রকার পাপ বোজার এবং তা থেকে দূরে থাকার তাওফিক দিক। (আমীন।)

*Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 24.02.2020 || 🇧🇩

āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ⧍⧧ āύāĻ­েāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļ⧧⧝

āϜুāϤা āĻĒ⧜āϞে āĻĒা⧟ে āĻĻুāϰ্āĻ—āύ্āϧ, āϜেāύে āύিāύ āϏāĻŽাāϧাāύ

পায়ের দুর্গন্ধ! এই ভয়ে অনেকে জুতো পরা এড়িয়েই চলেন। আসলে ঘেমে যাওয়া পায়ে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া জন্মায়, যার ফলে পায়ে দুর্গন্ধের সৃষ্টি হয়। তবে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

পা পরিষ্কার রাখুন। বাড়ি ফিরে গরম পানিতে একটু নুন ফেলে ভালো করে পা ধুয়ে নিন। এতে পায়ে পায়ে ব্যাকটেরিয়া জন্মায় না, দুর্গন্ধও সৃষ্টি হয় না।

সিন্থেটিক নয়, সুতির মোজা পরুন। একই মোজা না ধুয়ে পর পর দু’দিন ব্যবহার করবেন না।

জুতো নিয়মিত রোদে দিন। সপ্তাহে অন্তত একবার জুতোর ভিতরে সুগন্ধি পাউডার দিয়ে, মুছে নিন।

ঘন ঘন চা বা কফি খাবেন না। মশলাদার খাবারও এড়িয়ে চলুন।

জুতোর ভিতরে খানিকটা বেকিং সোডা ছিটিয়ে দিন। পা পরিষ্কার রাখে, ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না।

*Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 20.11.2019 || 🇧🇩

āĻĻ্āϰুāϤ āϘুāĻŽাāύোāϰ āĻ•ৌāĻļāϞ

নিয়মিত, পর্যাপ্ত ঘুম হয়- এমন মানুষ মনে হয় এই যুগে কমই পাওয়া যায়। জীবনযাপনের স্ট্রেস, স্বাস্থ্য সমস্যা সর্বোপরি সোশ্যাল মিডিয়ার হাতছানিতে অনেকেই রাত জাগেন। ঘুমানোর সুযোগ থাকা সত্ত্বেও তারা ঘুমান না। কিন্তু কিছু মানুষ কিন্তু চাইলেও ঘুমাতে পারেন না। তারা নিজেদের স্ট্রেস কম রাখার চেষ্টা করেন, স্বাস্থ্যের যত্ন নেন, ঘুমাতে যাবার আগে মোবাইল ফোনটা অফ করে দেন, বই পড়েন, বালিশ রোদে দেন। এরপরেও তাদের ঘুম আসতে চায় না।  ঘুম না আসার হতাশায় যারা ভুগছেন, তারা জেনে নিতে পারেন একটি কৌশল

এই কৌশলটি হলো নিঃশ্বাসের একটি ব্যায়াম, যার নাম ৪-৭-৮ টেকনিক।  কী ভাবে এই ব্যায়াম করবেন?

প্রথমে আপনার জিহবার ডগা দিয়ে ওপরের পাটির দাঁতের ঠিক পেছনে থাকা মাংসে চাপ দিন ও মুখ দিয়ে নিঃশ্বাস বের করুন। এরপর ৪ গুনতে গুনতে নাক দিয়ে শ্বাস নিন। ৭ গুনতে গুনতে এই শ্বাস ধরে রাখুন। এরপর ৮ গুনতে গুনতে মুখ দিয়ে শ্বাস বের করে দিন। মোট চারবার এই কাজটি করুন। এতে আপনার ঘুম চলে আসবে।

এই কৌশলটি আবিষ্কার করেন অ্যান্ড্রু ওয়েইল নামের এক ডাক্তার, আর এর ধারণা নেওয়া হয়েছে প্রাণায়াম নামের যোগব্যায়ামটি থেকে।  ড. ওয়েইল এর নাম দেন ‘রিল্যাক্সিং ব্রেথ’, কারণ তা মন ও শরীর দুটোকেই শান্ত করে দেয়।  যাদের ঘুম সহজে আসতে চায় না, তাদের ঘুম এনে দেয়।

অনেকেই বিভিন্ন কারণে স্ট্রেসে থাকেন। রাতের পর রাত তাদের ঘুম হয় না। শরীর শিথিল হতে চায় না। আবার কখনো কখনো ক্লান্তি বেশি হওয়ার কারণেও ঘুম আসে না।  তারা এই ব্যায়ামটি করুন। প্রথমবার ব্যায়ামটি করার পর এর থেকে মনোযোগ সরিয়ে নিন।  একটু একটু করে ঘুম চলে আসবে। দুই মিনিটের মাঝেই ঘুমিয়ে পড়বেন আপনি। এছাড়া যদি মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়, তাহলেও আবার ঘুমিয়ে পড়ার জন্য এই কৌশলটি ব্যবহার করতে পারেন।

সূত্র: পপসুগার

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 20.11.2019 || 🇧🇩

āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§­ āύāĻ­েāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļ⧧⧝

āĻŽāϞāĻĻ্āĻŦাāϰেāϰ āϰোāĻ— āϏāĻŽূāĻš

মলদ্বারের রোগ সমূহ বিভিন্ন কারনে হয়ে থাকে বিশেষ করে কোষ্ঠ্যকাঠিন্য প্রধান কারন।

এনাল ফিসার, পাইলস, ফিস্টুলা সহ মলদ্বারের সকল রোগই এ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যাবস্থায় র্সাজারি দ্বারা এবং হোমিওপ্যাথি চিকিৎসায় সার্জারি ছাড়াই সর্ম্পূন র্নিমূল করা সম্ভব হয়।

এনাল ফিসারঃ

মলদ্বারের ব্যথায় অনেক লোক ভুগে থাকেন। যে রোগে মলদ্বারে ব্যথা বা জ্বালাপোড়া হয় তার নাম এনাল ফিসার। সাধারণত শক্ত মল হলে বা ঘন ঘন মলত্যাগের কারণে মলদ্বার ফেটে ঘা হয়ে যায়। সমস্যা হল এই যে, এই ঘা শুকাতে চায় না সহজে। আবার কিছু কিছু রোগীর এই ঘা শুকিয়ে গেলেও কিছু দিন পর আবার মল শক্ত হলে একই সমস্যা আবার দেখা দেয়। এই রোগ একজন রোগীর বছরের পর বছর এমনকি ৩০-৪০ বছর থাকতে দেখেছি। এ রোগের উপসর্গেরও বেশ তারতম্য হয়। কোন কোন রোগীর মলত্যাগের পর সামান্য জ্বালা পোড়া হয় এবং তা ৫ থেকে ১৫ মি: পর্যন্ত চলে।

আবার কখনও কখনও ব্যথা তীব্র আকার ধারণ করে এবং কয়েক ঘন্টা এমনকি সারাদিন চলতে থাকে। কারো কারো মাথা ধরে যায়। আবার দীর্ঘস্থায়ী এনাল ফিসারে মাঝে মাঝে মোটেই ব্যথা থাকে না। আমার ব্যক্তিগত মতে মলদ্বারের রোগের মধ্যে এটিই সবচেয়ে বেশি হয়। আমি দেড় মাসের বাচ্চাকে এ রোগ হতে দেখেছি। তবে তরুণ ও যুবকদের বেশী হয়। পুরুষ অথবা নারী উভয়ের এ রোগটি সমান ভাবে হয়ে থাকে।

পাইলস বা অর্শ্বঃ

পাইলস বা গেজ হলো মলদ্বারের এক ধরনের রোগ যেখানে রক্তনালীগুলো বড় হয়ে গিয়ে ভাসকুলার কুশন তৈরি করে। অর্শ্ব বা পাইলস হলে নিচের সাধারণতঃ যেসব লক্ষণ ও উপসর্গগুলো দেখা দেয়ঃ

= মলত্যাগের সময় ব্যথাহীন রক্তপাত
= পায়ুপথ চুলকানো অথবা অস্বস্তিকর জ্বালাপোড়া ব্যথা
= পায়ুপথ থেকে বাইরের দিকে ফোলা ও ব্যথা লাগা
= পায়ুপথের মুখে চাকা অনুভব করা ও ব্যথা লাগা

তবে অধিকাংশ ক্ষেত্রেই পাইলসের রোগীদের কোনো লক্ষণ থাকে না।

ফেস্টুলা/ভগন্দরঃ

ফেস্টুলা একটি নালী যা মলদ্বারের ভেতরে শুরু হয়ে মাংসের ভেতর দিয়ে মলদ্বারের পাশে একটি মুখ হয়ে বেরিয়ে আসে এবং মাঝে মাঝে এখান থেকে পুঁজ পড়ে ও ব্যথা হয়। পেরিএনাল এবসেস বা ফোঁড়া যদি নিজে নিজে ফেটে যায় কিংবা অসম্পূর্ণভাবে অপারেশনের মাধ্যমে পুঁজ বের করা হয় তাহলে এই রোগের উত্পত্তি হয়ে থাকে। এ রোগের দুটি মুখ থাকে। একটি থাকে মলদ্বারের ভেতরে এবং অন্যটি বাইরের স্কিনে। মাঝে মাঝে মলদ্বারের বাইরে ও ভেতরে একাধিক মুখও থাকতে পারে। যাকে আমরা বহুমুখী ফেস্টুলা বলে থাকি। বেশ কিছুদিন স্কিনের মুখটি বন্ধ থাকে এবং ভেতরে পুঁজ ও ময়লা জমতে থাকে। ফলে মুখ ও আশপাশ ফুলে যায় এবং ব্যথা হয়। এক সময় মুখ ফেটে পুঁজ ও ময়লা জাতীয় আঠালো পদার্থ বের হয়ে আসে এবং রোগী সুস্থ অনুভব করে, ভাবে ঘটনাটির পুনরাবৃত্তি ঘটতে থাকে এবং রোগটি জটিলতর হতে থাকে।

রোগের কারণ এবং কি করে ঘটেঃ

= এটি হওয়ার জন্য সাধারণতঃ দায়ী কোষ্ঠকাঠিন্য অথবা মলত্যাগের সময় কুথুনি দেয়া। শক্ত মল বের হওয়ার সময় মলদ্বার ফেটে যায় বলে মনে করা হয়।
= ঘন ঘন মলত্যাগ বা ডায়রিয়া হলে ফিসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদিও আঙ্গুল দিয়ে পরীক্ষা করলে মলদ্বার অতিরিক্ত সংকুচিত বলে মনে হয়।
= গর্ভাবস্থার শেষের দিকে অনেকে ফিসার এর সম্মুখীন হতে পারেন। বাচ্চার গ্রোথ এর সঙ্গে সঙ্গে মলদ্বারে চাপ পরে ফিসার হয়।
= পায়ুপথে যৌনমিলনে অভস্ততা ফিসার এর সূত্রপাত ঘটাতে পারে।
= মলদ্বারের ভিতর সাপোজিটরী জাতীয় ওষুধ দেয়ার সময় অনেকের মলদ্বারে যে ঘা হয় তা থেকেও অনেক রোগীর বিশেষ করে মহিলাদের এ জাতীয় রোগ হতে পারে।

উপসর্গ ও লক্ষণসমূহঃ

মলদ্বারে ফিসারের প্রধান লক্ষণ হলো ব্যথা, জ্বালাপোড়া ও রক্তক্ষরণ। এ ধরণের ব্যথা সাধারণত মল ত্যাগের অব্যবহিত পরে হয় এবং কয়েক মিনিট থেকে বহু ঘন্টা এমনকি সারাদিনও চলতে পারে। ‘প্রকটালজিয়া ফিউগাঙ্’ নামক এক ধরনের রোগেও মলদ্বারে ব্যথা হয় কিন্তু তা মলত্যাগের অব্যবহিত পরেই হয় না, দিনের যে কোন সময় হতে পারে। পাইলসের জটিলতা যেমন রক্ত জমাট বাধা, আলসার বা গ্যাংগ্রীন হলেও মলদ্বারে প্রচুর ব্যথা হয় কিন্তু তখন রোগী মলদ্বারে বড় একটিমাংসপিন্ড আছে বলে অভিযোগ করেন। মলদ্বারে সংক্রমণ হয়ে ফোড়া হলে, ফিষ্টুলা বা ভগন্দর এবং দুরারোগ্য ক্যান্সারেও ব্যথা হয়। এসব ক্ষেত্রে রোগের ইতিহাস ও রোগীকে ফিজিক্যাল পরীক্ষা করে রোগ সনাক্ত করতে হয়। এই রোগে রক্তক্ষরণের পরিমাণ সাধারণতঃ কম। তবে আমি অনেক রোগী দেখেছি যারা বলেন মুরগী জবাই করলে যেরূপ রক্ত পড়ে তেমন রক্ত যায়। কিছুদিন পূর্বে অল্প বয়সী এক অফিসারকে চিকিত্সা করেছি যার তীব্র রক্ত শূন্যতা হয়েছিল। দীর্ঘস্থায়ী (ক্রনিক) মলদ্বারের ফিসারের রোগী একটু ভিন্ন ধরনের উপসর্গের কথা বলেন। তাদের অভিযোগের মধ্যে থাকে মলদ্বারে অতিরিক্ত মাংসপিন্ড, পুঁজ পড়া, চুলকানি ইত্যাদি। এসব উপসর্গ একত্রে অথবা আলাদা আলাদাভাবে হতে পারে। এক্ষেত্রে রক্তক্ষরণ থাকতে পারে আবার নাও থাকতে পারে। ব্যথা সাধারণত তীব্র হয় না, আবার অনেক সময় ব্যথা একেবারেই থাকে না।

ফিসারের রোগীরা অনেক সময় প্রস্রাবের সমস্যায় ভোগেন। অনেকে বহুদিন ধরে প্রস্রাব করতে কষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন। এ রোগে মহিলারা কখনো কখনো যৌন মিলনে ব্যথা অনুভব করেন। যদিও রোগীরা বুঝতে পারেন যে কোষ্টকাঠিণ্যের কারণে এ সমস্যাটির উদ্ভব হয়েছে তবু ব্যথার ভয়ে রোগীরা টয়লেটে যেতে চান না। এভাবে কোন কোন রোগী ৫-১০ দিন পর একবার টয়লেটে যান।

তীব্র ব্যথা সম্পন্ন ঘা বা একিউট এনাল ফিসারঃ এ অবস্থায় রোগীরা ভীষণ ব্যথায় ভোগেন। কয়েক ঘন্টা থেকে বিছানায় শুয়ে ছটফট করতে থাকেন। এসময় মলদ্বার পরীক্ষা করলে দেখা যায় যে, সেটি খুবই সংকুচিত অবস্থায় আছে। তীব্র ব্যথার কারণে ভিতরের ঘা দেখা দু:সাধ্য। কোন যন্ত্রও প্রবেশ করানো যায় না। অনেক রোগী তীব্র ব্যথার জন্য মলদ্বার স্পর্শ করতে দিতে চান না।

দীর্ঘস্থায়ী মলদ্বারের ঘা বা ক্রনিক এনাল ফিসারঃ ক্রনিক ফিসার বলা হয় যখন একটি সঠিক ভাবে চিহ্নিত সীমানার মধ্যে ঘা দেখা যায়। এক্ষেত্রে একটি বাড়ন্ত মাংশপিন্ড বা গেজ দেখা যায়। এটিকে বলা হয় ‘সেন্টিনেল পাইলস’।

প্রতিরোধঃ

কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সে ব্যবস্থা করা উচিত এবং বেশী শক্তি প্রয়োগে মলত্যাগ করা উচিত নয়। বারে বারে মলত্যাগের অভ্যাস ত্যাগ করতে হবে এবং ডায়রিয়া হলে দ্রুত চিকিৎ্‌সা করতে হবে।
কি খাবেন?

1. যারা আঁশযুক্ত খাবার খান তাদের এ রোগ কম হয়। আঁশযুক্ত খাবারের মধ্যে রয়েছে শাক-সবজি, কাঁচা ফলমূল, আলুর ছোলা, ইসুপগুলের ভূষি ইত্যাদি। এতে থাকা আঁশ মলে পানি ধরে রেখে মলকে নরম করে। ফলে কোষ্টকাঠিন্য এর সম্ভাবনা থাকেনা।
2. ডাল জাতীয় খাবার খান। এক কাপ ডালে ১৫-১৬ গ্রাম আঁশ থাকে। দিনে অন্তত দুই কাপ ডাল খান।
3. খোসাহীন শস্যের চাইতে খোসা যুক্ত শস্য খান। সাদা চাল বা আটা এর বদলে লাল চাল বা আটা খান। খোসা, প্রচুর পরিমানে আশ ও ভিটামিন সরবরাহ করে।
4. নিয়মিত দই খান। এতে থাকা উপকারী ব্যক্টেরিয়া কোষ্টকাঠিন্য রোধে সহায়তা করে।
5. দিনে ৮-১০ গ্লাস পানি খান।

কি খাবেন না?

1. পাস্তা, ক্র্যাকার, ভাত, বিস্কিট, রুটি ইত্যাদিতে আঁশ অনেক কম। ধরুন আপনি এক বেলার খাবারে নিয়মিত পাস্তা খান বা এক প্যাকেট বিস্কিট খান বা অল্প পরিমান সব্জী দিয়ে বা সব্জী ছাড়া প্রচুর পরিমাণে রুটি বা ভাত খান- এই ধরণের খাদ্যাভাসে অভ্যস্ত থাকলে কিন্তু আপনার শরীরে আঁশ গ্রহণ কম হচ্ছে। ফলে দেখা দিতে পারে কোষ্টকাঠিন্য। মোটকথা কোষ্টকাঠিন্য নিরোধে কার্বোহাইড্রেটের সঙ্গে আঁশ এর অনুপাত ঠিক থাকতে হবে।

2. ফ্যাটি ও উচ্চ সুগার যুক্ত খাবার নিয়মিত গ্রহণের অভ্যাস ও কোষ্টকাঠিন্য ঘটাতে পারে। যেমন, গরুর মাংস, চীজ, মাখন, ফ্রাইড খাবার, চকোলেট, আইস্ক্রীম, কোমল পানীয় ইত্যাদি।

ব্যায়ামঃ

যাদের কোষ্টকাঠিন্য আছে তারা ব্যায়ামের মাধ্যমে কোষ্টকাঠিন্য কমাতে পারেন। ফলে পাইলস হওয়ার সম্ভাবনাও কমে। মাটিতে সোজা শুয়ে পরুন, পা মাটিতে মেশানো থাকবে, পায়ের পাতা ছাদমুখী থাকবে। এবার পেটের পেষী ভিতরে দিকে টেনে ধরে আস্তে আস্তে শ্বাস নিন ও ডান পা টা আস্তে আস্তে দূরে নিন। যতদূর পারেন করুন, এরপর শ্বাস ছাড়তে ছাড়তে পা আগের জায়গায় আনুন। এরপর বাম পা ব্যবহার করে একি ব্যায়াম করুন।

মলদ্বার এর যত্নঃ

মলদ্বার ও প্বার্শবর্তী অঞ্চল যথাসম্ভব পরিষ্কার রাখুন। সুতী ও ঢিলেঢালা অন্তর্বাস পরিধান করুন। অন্তর্বাসের ভিতরে নরম কোন প্যাড ব্যবহার আপনাকে স্বস্তি দেবে। মাঝে মাঝেই সিজ বাথ (Sitz Bath) নিন, এটির নিয়ম হচ্ছে আধ গামলা লবণ মিশ্রিত গরম পানিতে নিতম্ব ১০ মিনিট ডুবিয়ে রাখতে হবে।

সার্জিক্যাল চিকিৎসাঃ

এ রোগের জন্য অপারেশন করতে হতে পারে এ কথা শুনলেই রোগীদের আত্মা শুকিয়ে যায়। এমনকি বায়ু বের করতেও কষ্ট হয়। ওষুধে না সারলে অপারেশনই এই ঘা শুকাবার একমাত্র পথ, এবং তারপরই সমস্ত সমস্যার সমাধান হবে।

হোমিওপ্যাথি চিকিৎসাঃ

মলদ্বারের রোগ সমূহ বিভিন্ন কারনে হয়ে থাকে বিশেষ করে কোষ্ঠ্যকাঠিন্য প্রধান কারন।

এনাল ফিসার, পাইলস, ফিস্টুলা সহ মলদ্বারের সকল রোগই এ্যালোপ্যাথিক র্সাজারি ছাড়া হোমিওপ্যাথি চিকিৎসায় সর্ম্পূন র্নিমূল করা সম্ভব হয়। সার্জারি চিকিৎসায় এক.দুই বছর পর পুনরায় এ রোগ দেখা দেয় কিন্তু হোমিও চিকিৎসায় সম্পূর্ন নির্মূল হয়ে যায় তবে চিকিৎসা নিতে হয় দীর্ঘ দিন যাবত।

================================================

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

জামান হোমিও হল
মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

ওয়েব সাইট –www.zamanhomeo.com

© Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla/English Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 07.11.2019 || 🇧🇩

āĻĒা⧟ুāĻĒāĻĨেāϰ āϰোāĻ—েāϰ āωāĻĒāϏāϰ্āĻ—

পায়ুপথে বিভিন্ন রোগ হয়। পাইলস, ফিস্টুলা, ফিসার, প্রলেপস ইত্যাদি পায়ুপথের রোগ। পায়ুপথের রোগের অন্যতম উপসর্গ হলো মলদ্বার দিয়ে রক্ত যাওয়া। এ ছাড়া রোগ অনুযায়ী বিভিন্ন উপসর্গ রয়েছে।

পায়ুপথের রোগের উপসর্গের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৩৯তম পর্বে কথা বলেছেন ডা. রকিবুল মোহাম্মদ আনোয়ার। বর্তমানে তিনি রাহেটিড পেপসেলাইজড হাসপাতালের কলোরেক্টাল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : অন্যান্য কী কী উপসর্গ হতে পারে, যদি পায়ুপথের রোগগুলো হয়?

উত্তর : এটা নির্ভর করবে রোগটি কী, তার ওপর। যদি ফিস্টুলা হয়, তাহলে জটিল লক্ষণ হয়, একটি ফোঁড়ার মতো হয়, ফোঁড়াটা বেশ একটু বড় হয়ে, এরপর হঠাৎ করে ফেটে যায়। যখন ফোঁড়াটা হয়, তখন প্রচণ্ড ব্যথা হয়। জ্বরও আসতে পারে। ফোঁড়াটা ফেটে গেলে তখন কিছুটা আরাম আসে। কিন্তু ফোঁড়াটা বাইরে শুধু ফাটে না, ভেতরেও ফেটে যায়। তখন একটি নালি তৈরি হয়। ট্র্যাক বলি। কখনো চলে যায় না। বন্ধ হতে পারে সময়ে সময়ে। লক্ষণ অনেক দিন ধরে থাকল না। এরপর হঠাৎ করে আবার মলের ময়লা ওই নালির অ্যাবসেস দিয়ে যেতে পারে, সেহেতু সেটা আবার ফোলা শুরু করে। হয়তো আগের মতো অত ফুলে না, কিন্তু আবার একই যে ফেটে বের হয়ে আসতে হয়। এ রকম চলতে থাকে। সুতরাং বাইরে একটি মুখ থাকে এবং ভেতরে একটি মুখ থাকে। এটি হলো ফিস্টুলা।

পাইলস থেকে রক্ত পড়ে। চার ভাগে ভাগ করা হয়। প্রথম ডিগ্রি হলে ভেতরে থাকে, কিন্তু বের হয়ে আসে না। রক্ত পড়ে। দ্বিতীয় ডিগ্রি হলে বের হয়ে আসে পায়খানা করার সময়। আবার নিজে নিজেই ভেতরে ঢুকে যায়। তৃতীয় ডিগ্রি হলে বের হয়ে আসে, তবে পরে নিজেকে পুশ করে ঢুকিয়ে দিতে হয়। আর চার ডিগ্রি হলে বের হয়ে এলেও পুশ করলে বাইরে থাকে। এই পরের তিন ডিগ্রি যেগুলো, এগুলোতে রক্তপাত হতেও পারে, নাও হতে পারে। এগুলো হলো পাইলসের লক্ষণ।

ফিসারটা হলা খুব জটিল। হঠাৎ করে হয়তো কোষ্ঠকাঠিন্য হলো এবং জোর করে পায়খানা বের হয়ে আসাতে, পায়ুপথের ওখানে ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে তো অবশ্যই প্রচণ্ড ব্যথা হবে। এবং একিউট (স্বল্পমেয়াদি) ফিসার যেটি, এখানে পায়খানা করতে গেলেই ব্যথা শুরু হয়, সেই ব্যথা অনেকক্ষণ ধরে থাকে। এরপর আস্তে আস্তে কমে। আর এর যদি দ্রুত চিকিৎসা না করা হয়, তাহলে এটি দীর্ঘমেয়াদি হয়ে যায়। ক্রনিক (দীর্ঘমেয়াদি) ফিসার হলে তখন অন্য রকম লক্ষণ হয়। লক্ষণ তত মারাত্মক হয় না। তবে দীর্ঘমেয়াদি হয়।

আর প্রলেপস হলো পায়ুপথ থেকে মলদ্বারটা বের হয়ে আসে। এতে দুই ধরনের অবস্থা দেখা দেয়। একটি হলো মেয়েদের। মেয়েদের যদি সন্তান জন্মদানের সময় কোনো আঘাত হয়, তাহলে তাদের প্রলেপস হতে পারে। আর শিশু বয়সে অপুষ্টি, ডায়রিয়া ইত্যাদি থেকেও সমস্যা হতে পারে। এগুলো বেনাইন।

তবে পায়ুপথের আবার ক্যানসার হতে পারে। এ ছাড়া প্রদাহরোধী বাউয়েল ডিজিস হতে পারে।

যে ধরনের ক্যানসার সেটা যদি পায়ুপথে হয়, স্কোমারসেল করসিনোমা হয়, তাহলে এটি রেডিও, কেমোথেরাপিতেও শেষ হতে পারে। কিন্তু এডিনোকারসিনোমা যেটি হয়, এতে রেডিওথেরাপি, কেমোথেরাপির পাশাপাশি অস্ত্রোপচার লাগে।

আর প্রদাহজনিত বাউল ডিজিস, যেমন টিউবার কলোসিস, এগুলো সারতে রোগ নির্ণয় করতে হয় এবং সঠিক চিকিৎসা করতে হয়।

© Ntv Online.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla/English Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 07.11.2019 || 🇧🇩

āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া...

**āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া... ā§§) āĻŽāύ āĻļুāϧু āĻŽāĻŽ āĻ›ুঁ⧟েāĻ›ে- āϏোāϞāϏ ⧍)āύিঃāϏ্āĻŦ āĻ•āϰেāĻ› āφāĻŽা⧟ - āĻļাāĻĢিāύ ā§Š)āĻĢিāϰি⧟ে āĻĻাāĻ“- āĻŽাāχāϞāϏ ā§Ē)āĻļ্āϰাāĻŦāύেāϰ āĻŽেāϘāĻ—ু...