Dhumkeatu's Favorite Zunayed Evan's Articles āϞেāĻŦেāϞāϟি āϏāĻš āĻĒোāϏ্āϟāĻ—ুāϞি āĻĻেāĻ–াāύো āĻšāϚ্āĻ›ে৷ āϏāĻ•āϞ āĻĒোāϏ্āϟ āĻĻেāĻ–াāύ
Dhumkeatu's Favorite Zunayed Evan's Articles āϞেāĻŦেāϞāϟি āϏāĻš āĻĒোāϏ্āϟāĻ—ুāϞি āĻĻেāĻ–াāύো āĻšāϚ্āĻ›ে৷ āϏāĻ•āϞ āĻĒোāϏ্āϟ āĻĻেāĻ–াāύ

āĻŦুāϧāĻŦাāϰ, ā§Ŧ āύāĻ­েāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļ⧧⧝

āĻŦ্āϝাāϰ্āĻĨ āĻĒ্āϰেāĻŽিāĻ• āĻ…āĻĨāĻŦা āĻĒ্āϰেāĻŽিāĻ•াāϰা; āĻĒ্āϰāϤ্āϝেāĻ•েāχ āĻāĻ•āĻĻিāύ āϏ্āĻŦাāĻ­াāĻŦিāĻ• āĻšāĻŦে...

বিয়ের অনুষ্ঠানে গেলে একটা পর্যায় আমি কনের সামনে গিয়ে বসি। খুব আগ্রহ নিয়ে চোখের দিকে তাকিয়ে থাকি। পরিসংখ্যান অনুযায়ী প্রায় নিশ্চিত করে বলতে পারি- এ মেয়েটি জীবনের কোন না কোন এক সময় আজকের এই দিনটিতে অন্য কাউকে চেয়েছিল।

শাড়ি ঠিক করতে গিয়ে , টিস্যু দিয়ে মুখ মুছতে গিয়ে, ক্যামেরার দিকে তাকাতে গিয়ে কোন এক ফাঁকে কী সেই মানুষটির কথা তার মনে পড়ে ???

আমি তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। কোথায় যেন পড়েছিলাম, প্রেম জন্ম নিলে মেয়েদের ঠোঁটের দু পাশ শক্ত হয়ে কিছুটা উপরের দিকে উঠে যায়। একটি অচেনা মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা কিছুটা বিব্রতকর ; শুধু মাত্র কনের দিকে তাকিয়ে থাকা যায়। এই তাকানো বৈধ। আমি বৈধ ভাবে কনের ঠোঁট এবং চোখের দিকে তাকাই।

সিগমান্ড ফ্রয়েড প্রায় ৩০ বছরের গবেষণার পর আক্ষেপ করে বলেছিলেন ''নারী কি চায় আমি জানি না"

“Was will das Weib?” ''নারী কী চায়?"

যে ছেলেটি বিয়ে করছে আমি তাকেও দেখি। আজ রাতে বাসর হবে। কি কথা হবে সব কী আগে থেকে সাজানো ? আমরা আমাদের নিজস্ব গণ্ডি থেকে বের হতে পারি না।

যে মানুষটা তার স্ত্রীকে নিয়ে বিয়ের পর দার্জিলিং এ যাওয়ার প্লেন করে... সে নিশ্চয়ই এক কালে তার কোন প্রেমিকাকে রাত দিন বলেছিল - কটা দিন অপেক্ষা কর। বলেছিল - সমরেশ মজুমদার এককালে যে হোটেলে বসে দার্জিলিং এর আকাশ দেখেছে তারা সে হোটেলটিতে উঠবে।

স্ত্রীকে সাথে নিয়ে সমরেশের আকাশ যখন দেখা হয় সেখানে শুধুই কী পাশে বসে থাকা মানুষটি থাকে ? আকাশের অলিতে গলিতে এক কোণে কোথাও কী সেই দিনের শ্যামলা মেয়েটি থাকে না ?

জানি না আমি। কখনো কাউকে জিজ্ঞাসা করিনি।

শৈশবের কোন মেয়েকে না পেয়ে যে ছেলেটা ঘুমের ট্যাবলেট খেয়ে বমি করেছিল, বার বার চেষ্টা করেও বলতে না পারার অপরাধে হাত ছাড়া হয়ে গেল... সিনেমার কোন রোমান্টিক দৃশ্য দেখে যে মেয়েটি কেঁদেছে একা একা...

এইসব কান্না একদিন শেষ হয়।

ইতিহাস ঘেটে দেখো, কাউকে না পেয়ে দু দিন দরজা বন্ধ করে শুয়ে থাকা... দু দিন না খেয়ে থাকা , সাহসের অভাবে ছাদ থেকে লাফিয়ে মরতে না পারা মানুষ গুলা এক সময় স্বাভাবিক হয়ে উঠে। প্রত্যেকে হাসি হাসি মুখে কমিউনিটি সেন্টারে বিয়ে করে। ডেকারেশন ঠিক মত হয়েছে নাকি সেই তদারকিও করবে।

পরিসংখ্যান তাই বলে।

আপনার আশে পাশের ব্যার্থ প্রেমিক অথবা প্রেমিকারা; প্রত্যেকেই একদিন স্বাভাবিক হবে। শুধু কিছু একটা থেকে যাবে... সেই একটা কিছুর ভেতরে কোন কিছুই নেই। 'কোন কিছু নেই' এর ভেতরে আবার একটা কিছু থাকে।

আগুন নেভানোর পর আগুন নিভে যায় তবু একটা লালাভ ফুল্কি থাকে। সেটা আগুন না। আগুনের ছায়া।

© Copyright : Zunayed Evan.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 06.11.2019 || 🇧🇩

āĻļāύিāĻŦাāϰ, ā§­ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļ⧧⧝

āϤুāĻŽি āϝেāĻĻিāύ āϚāϞে āĻ—েāϞে...

তুমি যেদিন চলে গেলে সেদিন বিকেলে জেব্রাক্রসিং পার হবার সময় সামনে একটা কাভার্ডভ্যান হর্ন বাজিয়ে আসছিল। সার্জেন্টটা না থামালে মরেই যেতাম। তোমার চলে যাবার পত্রবাহক'কে মনে হয়েছিল; ষড়যন্ত্রকারী। উচ্চ রক্তচাপে প্রেসার বেড়ে গিয়েছিল অর্ধেক বিশ্বাস নিয়ে নিজেকে বুঝিয়েছি তোমার চলে যাওয়াটা একটা মিথ এখনি হেসে বলবে, রসিকতা ছিল সব।

যেদিন তোমাকে হারিয়েছি সেদিন বার বার শুধু তোমাকে পাবার দিনটির কথা চোখে ভাসছিল। নিজেকে পৃথিবীর সম্রাট মনে হয়েছিল। আলেকজেন্ডার পৃথিবী জয় করার পরেও যে তোমাকে জয় করতে পারেনি; সেই তোমার হাত আমি চাইলেই মুখের কাছে এনে চুমো খেতে পারি। তুমি নেই এমন একটা সত্য যে সত্যটা আমি জানি কিন্তু বিশ্বাস করি না। হাঁটতে হাঁটতে ফার্মেসীর দোকানে না থামলে সেদিন রাতে লঙ্কা কাণ্ড হয়ে যেত।

ভেবেছিলাম; স্ট্রাগল লাইফের অল্প কিছু সঞ্চয় দিয়ে তোমার নামে একটা জমি কিনব। শোবার ঘরের সাথে ব্যালকনি থাকবে শিলা বৃষ্টির রাতে গালে হাত দিয়ে শুনবে আশা আর স্বপ্ন ভঙ্গের কথা। লিভিং রুমে একটা হোম থিয়েটার থাকবে এক একটা রাতে চোখ ভর্তি জল নিয়ে
আমরা দুজন মুভি দেখব। ঘনঘটা শীতে জ্যাকেট গায়ে দিয়ে উঠানে কোর্ট বানিয়ে খেলব ব্যাডমিন্টন ।

তুমি যেদিন চলে গেলে উচ্চ রক্তচাপে প্রেসার বেড়ে গিয়েছিল ডাক্তার বাবু কীসব বলছিল- ইচ্ছে করছিল - জিভ টেনে ছিড়ে ফেলি। চোখ বন্ধ করলেই তোমার চোখ দুটো দেখতে পেতাম যে চোখ আমার জন্য একদিন কেঁদেছিল আজ বিদায় লগ্নে কাঁদাবার অধিকার সেই চোখের আছে |

*Copyright : © Zunayed Evan. (Ashes) August 29 at 9:25 AM

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorites Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 07.09.2019 || 🇧🇩

āϰāĻŦিāĻŦাāϰ, ā§­ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļ⧧⧝

āϜীāĻŦāύāϟা āφāϏāϞে āĻ–াāϰাāĻĒ āĻ›িāϞো āύা!

কতগুলো ব্যান্ড ভেঙে গেছে। নতুন গান আসবে না। নতুন এলবাম আসবে না। আইয়ুব বাচ্চু মারা গেল। বেজবাবা অসুস্থ। জেমসের বয়সও তো কম হয়নি। মাইকেল জ্যাকসান মারা গেছে বহু দিন। চেস্টার বেনিংটন সুইসাইড করলো চোখের সামনে। নতুন ফানি ভিডিও বানাবে না আর মিস্টার বিন। হিথ লেজারকে আর কোনোদিন জোকার চরিত্রে দেখা যাবে না। শাহরুখ, সালমান, আমির বুড়ো হয়ে যাচ্ছে। শৈশবের হিরোরা এখন ফানি লাগে। অসুস্থ কন্টেন্টে ভরপুর ফেসবুক আর চালাতে ভালো লাগে না। আব্বু আম্মুর বয়স হয়ে যাচ্ছে। অসুস্থ থাকে। আম্মু আগের মত রান্না করার অবস্থায় নেই। প্রেশার, ডায়াবেটিস, হার্টে সমস্যা। আব্বু রিটায়ার্ড করেছে। অফিসে না গিয়ে সারাদিন বাসায় থাকলেও আর আগের মত ভয় লাগে না। ভাই বোন যার যার মত থাকে। একসাথে হাসি আনন্দ অথবা মারামারি, কোনোটাই হয় না।

আক্ষরিক অর্থেই আমরা এই পৃথিবীর সবচাইতে ভাগ্যবান জেনারেশন। নব্বইয়ের মাঝামাঝি থেকে দুই হাজার পাঁচ- ছয় সাল অব্দি আমরা যারা শৈশব কাটিয়েছি এই বাংলাদেশে তারা কি পাইনি! তিন গোয়েন্দা আর ‘দীপু নাম্বার টু’ পড়া দিয়ে শুরু। কিশোর মুসা রবিন আর জীনার সাথে আমাদের কী ভীষণ বন্ধুত্ব! তারপর একটু বড় হতেই মাসুদ রানার রোমাঞ্চকর জগতে প্রবেশ। সাথে এক হাতে বাংলা সাহিত্য এবং নাট্যজগত অন্যরকম ভালোলাগায় গড়ে দেয়া সেই মানুষটা। হিমু, মিসির আলী, শুভ্র, জহির, মুহিব, অপলা, জরী, তিলু, নীলু থেকে শুরু করে বাকের ভাই, মজিদ, টুনি, তিতলী- কঙ্কা, চৌধুরি খালেকুজ্জামান, চ্যালেঞ্জার, ফারুক, ডাক্তার এজাজ, রিয়াজ, স্বাধীন খসরু, সূবর্ণা মুস্তফা, হুমায়ূন ফরিদী, শাওন। আমরা সবকিছু পড়েছি, দেখেছি, হেসেছি, কেদেছি, ভালোবেসেছি। রোনালদো, রোনালদিনহো, জিদানের শেষটা দেখতে না দেখতেই প্রবেশ করেছি মেসি- রোনালদোর অতিমানবীয় জগতে। বছরের পর বছর ধরে কি দূর্দান্ত প্রতিযোগিতা, হাজার অর্জন, সবকিছু ছাড়িয়ে যাওয়া ম্যাজিক আর মুগ্ধতা। রাতদিন কত আলোচনা সমালোচনা ঝগড়া আর তর্ক।

অতিমানবীয় শচিন টেন্ডুলকারে শ্রেষ্ঠ সময় দেখেছি, শেষটা দেখেছি। অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য টিমের খেলা দেখেছি। লারা, ম্যাকগ্রা, মুরালীকে দেখেছি। তারপর প্রবেশ করেছি বিরাট কোহলির পারফেকশনের জগতে। প্রবেশ করেছি সাকিব-তামিম-মাশরাফির যুগে। একটা নড়বড়ে দলকে চোখের সামনে মাথা উচু করে দাঁড়াতে দেখছি। আমি নিশ্চিতকরে বলতে পারি কোনো একদিন বাংলাদেশ বিশ্বকাপ জিতে নিলেও আজকের এই জয়ের তীব্র আবেগটা থাকবে না। আমাদের সময়েই তো শুরুটা হচ্ছে। জেমস, আইয়ুব বাচ্চু, বেজবাবা, আর্টসেল, শিরোনামহীন, মাইলসের সবচাইতে সুন্দর সময়ের সাক্ষী আমরা। একের পর এক দূর্দান্ত গানে ভেসে যাওয়া জেনারেশন আমরা। আমরাই একমাত্র যারা বখে যাওয়া শৈশবে না, যৌবনের শেষের ক্লান্তিতেও না, খুব বেশি সহজলভ্য ইন্টারনেট যুগে প্রবেশ করেছি তারুণ্যে উজ্জ্বল সময়ে।

গুগল, ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রাম সবকিছু পেয়েছি। স্মার্টফোনে অসাধারণ সব ফিচার পেয়েছি। শাহরুখ – সালমান- আমিরের সময়ের মানুষ আমরা। সিনেমা দেখার ঠিকঠাক বয়সে আমরা হাতের কাছে পাচ্ছি দুনিয়ার সমস্ত সিনেমা কয়েক মিনিটে ডাউনলোড করে দেখার সুযোগ। আইএমডিবি রেটিং খুজে ফরেস্ট গাম্প, বিউটিফুল মাইন্ড, শশাঙ্ক রিডেম্পশান, ইন্টারস্টেলার দেখে মুগ্ধ হওয়ার সৌভাগ্য। আমাদের সময়ে সিনেমা বানাচ্ছে ক্রিস্টোফার নোলান নামের একজন মানুষ। আমরা সিনেমা শেষ করে তব্দা খেয়ে বসে থাকছি। শৈশবের সব সুপার হিরো নিয়ে পর্দায় এসেছে জাস্টিস লীগ আর এভেঞ্জার্স ইনফিনিটি ওয়্যার।

আমরা কি ভীষণ ভাগ্যবান একটা জেনারেশন। আমাদের গর্ব করার কত কিছু আছে। নস্টালজিক হওয়ার কত স্মৃতি আছে। আবেগে ভেসে যাওয়া কত মুহূর্ত আছে। মুগ্ধতায় ডুবে যাওয়া কত সৃষ্টি আছে। মায়ের হাতের সুস্বাদু খাবার খাওয়া শেষ জেনারেশন বোধহয় আমরা। বাবাকে জমের মত ভয় পাওয়া শেষ জেনারেশনও সম্ভবত আমরাই। নাম না জানা অসংখ্য সুস্বাদু পিঠেপুলি আর কয়টা শীতের সকালে খাওয়া হবে কে জানে!

টিভিতে আলিফ লাইলা, সিন্দাবাদ, রবিনহুড, গডজিলা শুরুর মিউজিক বাজলে আমাদের বুকের রক্ত যেভাবে ছলকে উঠতো সেই তীব্র আনন্দ আজকের নারুটো আর ড্রাগন বল জি দেখা বাচ্চারা কোনোদিনও বুঝবে না। শুক্রবার নামের আবেগটা শেষ আমরাই বোধহয় অনুভব করেছি।

আমরা যেমন ভাগ্যবান ঠিক, সাথে সাথে আমাদের দূর্ভাগ্যও কি কম? ভাবতে গেলে আর ভাবনা চালিয়ে যাওয়া যায় না। তিন গোয়েন্দা তো শেষ হয়েই গেছে একরকম, মাসুদ রানা এখন কে লিখে তার ঠিক নেই। সেই স্বাদ পাওয়া যায় না। কাজীদা নব্বই বছর পার করে ফেলেছে, আর কদ্দিন? হুমায়ূন আহমেদ চলে গেছেন। সব বই পড়া শেষ, সব নাটক দেখা শেষ। ভাবতে গেলে কেমন লাগে! প্রথম আলোর সাথে সোমবারে আলপিন দেয় না। বৃষ্টি হলে কাগজের নৌকা ভাসাই না বহুকাল।

আর অল্প কয়টা বছর। তারপর কোনোদিন ফুটবল মাঠে পায়ের ছোয়া পড়বে না মেসি-রোনালদোর। এই দুই অতিমানবের পায়ে সৃষ্টি হবেনা কোনো জাদুকরী মুহুর্ত। আর একটা বিশ্বকাপ। তারপর সাকিব, তামিম, মাশরাফিও কি বাংলাদেশের হয়ে মাঠে নামবে? ভাঙা পা নিয়ে দৌড়াতে গিয়ে কেউ আর পড়ে যাবে না, ভাঙা আঙুল নিয়ে কেউ দশ ওভার বল করবে না, হাতে ব্যান্ডেজ বেঁধে কেউ ব্যাটিংয়ে নেমে যাবে না। লিখতে গিয়ে এই মুহুর্তে আমার চোখে পানি চলে আসছে। পারফেক্ট মুশফিকের সাথে বিপদের বন্ধু মাহমুদুল্লাহ। এই পাঁচজন ছাড়া বাংলাদেশ মাঠে নেমেছে সেটা আমরা কিভাবে সহ্য করবো? কিভাবে!

আর কয়েক বছর পর মানুষ অনেক আধুনিক হবে। আধুনিক সমাজ প্রেমের ব্যাপারে অনেক উদার হবে। আমরাই শেষ জেনারেশন যাদের প্রেমিকার বিয়ে হয়ে গেছে অন্য কোনো প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডারের সাথে। একটা মানুষকে ভালোবেসেও শুধুমাত্র সমাজের কারণে একসাথে জীবন কাটানো হয়নি আমাদের।

আমরা একদিন হাজার হাজার স্মৃতি নিয়ে বুড়ো হয়ে যাবো। ভালো লাগা আর খারাপ লাগা দুই ধরনের স্মৃতির ওজনে ভারী হয়ে থাকবে আমাদের বয়সের বোঝা। কোনো এক ক্লান্ত সন্ধ্যার আলো আধারীতে বেলকনির বেতের চেয়ারে বসে আমরা দীর্ঘশ্বাস ফেলে ভাবব, ‘জীবনটা আসলে খারাপ ছিলো না!’

**Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla/English Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 07.04.2019 || 🇧🇩

āĻĒ্āϰেāĻŽিāĻ•েāϰ āĻ•āϞিāϜা āĻĒো⧜াāϰ āĻ—āύ্āϧ...

বিয়ে মানে সামাজিক সৌজন্যতা, দিন ক্ষণ ঠিক করে আংটি বদল, আয়োজনে ভরপুর অতিথি আপ্যায়ন, তিন বার কবুল... তারপর বাসর, হানিমুন, সন্তান উৎপাদন, সন্তানের লালন পালন, সন্তানের ডাইপার, জন্মনিয়ন্ত্রণের পিল... পেঁয়াজ, মরিচ, সবজি ভরা রান্নাঘর... শোকেস ভর্তি ব্রা- পেটিকোটের ফিতে... ঝগড়া, কোলাহ, ভালোবাসা বাসি...

তারপর বছরের পর বছর এক ঘরের ছাদের নীচে দুজনের জীবন পারাপার। একি ধারাবাহিকতায় স্বামীর দশটা পাঁচটায় বাড়ি ফেরা, আর ঘড়ির দিকে তাকিয়ে স্ত্রী'র অপেক্ষা করা। একটু মনমালিন্য হলে বলে ফেলা- তুমি আর আগের মত নেই!

আমার মাঝে মাঝে খুব ভাবনা হয়, বিয়ের বাড়িতে ধুমধাম করে যে মেয়ের বিয়ে হয়ে যায় সেই মেয়ের কি কখনো জানতে ইচ্ছে করেনা, তার বিয়ের পর ফেলে আসা প্রেমিক কেমন থাকে?

আগের মত চঞ্চল? খুব হাসিখুশি? নাকি সেও অন্য কাউকে বিয়ে করে বলে, "ব্যাগ গুঁছিয়ে চলো হানিমুন করতে সমুদ্র পাড়ে যাবো। সমুদ্রের জলে জীবনের ধারাপাত ভাসবে, আমরা সেই ধারাপাতে পড়বো, সংসার ঘরের নামতা"... জানতে ইচ্ছে করে না?

তোমাকে হারিয়ে নষ্ট হলো যে ছেলেটা, ভুলেও কি মনে পড়ে না তাকে; আয়নার সামনে দাঁড়াতে গিয়ে? চুল আঁচড়াতে গিয়ে? চুমু খেতে গিয়ে?
প্রেমিকার যেদিন ফুলসজ্জা হলো সেদিন সারারাত ছেলেটা নেশাগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে থাকলো। সাত সকালে বমি করলো। চোখ উল্টিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলো। কেউ চোখ তুলেও তাকালো না তার দিকে!

বিয়ের বাড়ীতে কনের চোখে শুকনো ঝরা জল দেখে সবাই ভাবে মেয়েরা খুব অসহায়... অথচ এই মেয়েকে হারাবার জন্য যে ছেলেকে সারাজীবন ব্যর্থ প্রেমিকের অপবাদ নিয়ে বাঁচতে হয়, তার কথাটা কেউ ভাবে না! যে ব্যর্থ বানায় সেও না!

শ্মশান আর কবরস্থান দেখলে সব মানুষের যেমন বুক কেঁপে ওঠে, তেমন সব ব্যর্থ প্রেমিকদের বুক কেঁপে ওঠে বিয়ের বাড়ি দেখলে। আজ কোন মেয়ের বিয়ে মানে, আজ কারো প্রেমিকার বিয়ে। শত স্বপ্নে সাজানো হয়েছে তাকে, আজ থেকে তাকে অন্য কেউ কাছে পাবে!

বিয়ের দিনে মেয়ের বাড়ীতে লাল নীল যেগুলো জ্বলে সেগুলো বাতি না, কোন প্রেমিকের হৃদয়ে লাগা আগুনের ফুলকি। খাবারের পাতিল থেকে যে সুগন্ধ বেরিয়ে আসে সেগুলো প্রেমিকের কলিজা পোড়ার গন্ধ । বরযাত্রী এই জিনিস টা জানে না। যার কলিজা সেই অভাগা ও কখনো জানতো না, সামান্য ভালোবাসার অপরাধে কেউ একদিন তার কলিজা ভুনা করে খাবে!

**Copyright : © Zunayed Evan. (Ashes)

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 07.04.2019 || 🇧🇩

āĻ›াāϰāĻĒোāĻ•া āύাāĻŽেāϰ āĻāĻ•āϟা āĻ্āϝাāϞāĻŦাāĻŽেāϰ āϜāύ্āĻŽ āĻ•āĻĨা...

বালুচর নামে একটি অন্ধকার জঙ্গলের ভেতরে আমি প্রায় দশ বছর কাটিয়ে দিলাম। আই রিপিট, দশ বছর কাটিয়ে দিলাম।

খুব বৃষ্টির রাতেও আমি এখানে একস্টিক গীটার নিয়ে বসেছি। রাস্তার একটি ডিজিটাল ব্যানার নিয়ে জঙ্গলের চারটি গাছের চার কোনে এমন ভাবে বেধে দিয়েছি যে, একদম না ভিজেই সারারাত ব্যানারের নিচে বসে গান করেছি।

রাত ১২ টা থেকে ভোর পর্যন্ত গানের আসর দেই ! কখনো শিয়াল ডেকে ওঠে, যেখানটায় আমি বসি তার পাশেই একটি গাছে একজন সুইসাইড করে। এক সময় আর্মি এসে গাছটি কেটে ফেলে।

সম্ভবত এক সময় এখানে কোন সভ্যতা ছিল। পাহাড়ের ভেতরে মাটির নিচ থেকে উঠে আসা দেয়ালের ছাপ দেখা যায়। ভেতরে একটা ঝর্নাও আছে। সব সময় না মাঝে মাঝে সেখান থেকে পানি আসে। পূর্ণিমার রাতে জঙ্গলের ভেতরে একস্টিক গীটার নিয়ে বসে আছি; দু হাত সামনে ঝর্ণার পানি এসে পড়ছে !

কত হেলালের দোকানের গল্প, কত ঝড়ের রাতে দেয়াশলাই ছাড়া সিগারেট নিয়ে বসে থাকা, কত বৈরাগী মানুষ এসে চলে গেল! আমি জানি এই দশ বছরের স্মৃতির কথা কখনো লিখে শেষ করা যাবে না।
ঘাসের উপর বসে বসে গান বানিয়েছি। সেই গান একদিন প্যাকেট করে ছুটে গেলাম সীমান্ত স্কয়ারে। 'ছারপোকা ' নামের একটা এ্যালবাম রিলিজ হল। সেই জঙ্গলের গান গুলো ছড়িয়ে গেল এখানে সেখানে। চেনা অচেনা অসংখ্য শুভাকাঙ্ক্ষী এসে হাত বাড়িয়ে দিল; প্রত্যেকের কাছে আমি ঋণী!

**Copyright : © Zunayed Evan. (Ashes)

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla/English Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 07.04.2019 || 🇧🇩

āφāĻŽাāϰ āĻŽāϤ āĻ•েāω āφāĻŽাāĻ•ে āĻ­াāϞোāĻŦাāϏāĻŦে āύা...

খোঁচা খোঁচা দাঁড়ি আর অগোছালো চুল নিয়ে আমিও একদিন ভবঘুরে হতে চেয়েছিলাম! রকস্টারের মত ছেড়া জিন্স আর কাঁধে গিটার, কিংবা হলুদ পাঞ্জাবি আর খালি পায়ে হেঁটে হেঁটে আমিও একদিন চেয়েছিলে হিমুর মত কোন কাল্পনিক চরিত্র হতে!

রূপার মত কেউ একজন আমার জন্যও একদিন নীল শাড়ী পড়েছিলো। বৃষ্টিতে ভিজেছিলো। বিকেলের বারান্দায় এসে চোখ ভিজিয়ে দাঁড়িয়ে ছিলো!

তাকে হারানোর পরেও সে হয়তো এখনো বারান্দায় এসে দাঁড়ায়। আমার জন্য না, হয়তো কোন অফিস ফেরা স্বামীর জন্য; নয়তো কোন স্কুল ফেরা সন্তানের জন্য!

তাকে হারিয়ে আমিও একদিন নিজেকে হারাতে চেয়েছিলাম। মধ্যরাতে অঞ্জনের লিরিকে নিজেকে ক্ষত করেছিলাম। শতরূপার অনির্বানের মত আমিও চেয়েছিলাম পালিয়ে কোন গ্রামে গঞ্জে হারিয়ে যেতে।

আমি যতবার ভেবেছি নিজেকে হারাবো, ততবার একটা সত্তা আমার ঘাড় ধরে টেনে এনে বাস্তবতার কাছে মাথা নুইয়ে রেখেছে। আমি আমাকে হারাতে চেয়েছি। হারিয়েছি কিছু সময়, কিছু দিন, আর কিছু মানুষকে!

কিশোর বয়সের সেই সাদা ইউনিফর্মের দিন গুলো একসময় এসে হারিয়ে গেছে। লাঠিম ঘুরানো, ঘুড়ি ওড়ানো, কিংবা স্কুল ফেরা কোন বালিকার চলে যাবার পথে বিষণ্ণ হয়ে ধোঁয়া ওড়ানোর দিন গুলো হারিয়ে গেছে।

জীবনের প্রথম প্রেম হারিয়ে গেছে.... পাড়ার বখাটে বন্ধুরা হারিয়ে গেছে... সদ্য শেখা গালাগালির সেই দিন গুলো... ডিজিউজ টু ডিজিউজ ২৫ পয়সায় কথা বলা সেই মানুষ গুলো.... কত কিছুই হারিয়ে ফেলেছি আমি, আমি শুধু আমাকেই কখনো হারাতে পারিনি!

কিছু ইচ্ছে... কিছু স্বপ্ন... কিছু হতে চাওয়া... কিছু হতে না পারার ব্যর্থতা বার বার আমাকে আমার থেকে হারাতে বলেছে। আমার বাস্তবতা আমাকে শিখিয়েছে, সবাই যদি হারিয়ে যায়.. সময়ের সাথে ইচ্ছে আর স্বপ্ন গুলোও যদি কখনো হারিয়ে যায়.. আমি কখনো আমাকে হারাতে দেবে না।

আমি যা কিছুই হতে চেয়েছি জীবনে সব আমার স্বপ্ন। যা হতে পারিনি সেটা আমার ব্যর্থতা। আর যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা আমার বাস্তবতা।

আমার বাস্তবতা যত নির্মম ই হোক। যত ঝড় আসুক, তুফান বয়ে যাক ; আমি শুধু আমাকেই আগলে রাখবো। কেননা, আমি সব চাইতে বেশি নিরাপদ আমার কাছে। অন্য কারো কাছে না।

কেউ হয়তো একদিন আকাশ থেকে নেমে এসে বুকে জড়িয়ে নেবে। আদর করে সিঁথি কেটে দেবে। কোন শীতে কিংবা ঝড়ের রাতে ঋণী করে রাখবে আমাকে। কিন্তু আমার মত কেউ আমাকে ভালোবাসবে না! কখনোই না!

**Copyright : Zunayed Evan. (Ashes)

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 07.04.2019 || 🇧🇩

āĻļāύিāĻŦাāϰ, ā§Ŧ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļ⧧⧝

āĻŽāύোāĻŦিāϜ্āĻžাāύেāϰ āϏাāĻšাāϝ্āϝ āύি⧟ে āĻŽাāύুāώ āϚেāύাāϰ āĻ•োāύ āωāĻĒা⧟ āĻ•ী āφāĻ›ে?

আচ্ছা... মনোবিজ্ঞানের সাহায্য নিয়ে মানুষ চেনার কোন উপায় কী আছে ?

সিগারেটখোর এক টান দিয়ে ধোঁয়া অর্ধেক গলায় রেখেই বলে দিতে পারবে, এটি ড্যাম সিগারেট ছিল। তারা'খোর আকাশের দিকে তাকিয়েই বলে দিতে পারবে, এই তারাটি কয়েকশো বছর পর মারা যাবে।
দীর্ঘদিন তামাক খেলে সিগারেট চেনা যায়। আকাশের দিকে তাকালে নক্ষত্র চেনা যায়; ত্রিশ বছর মার্বেল আকৃতির দুটি চোখের দিকে তাকাবার পরও মানুষটাকে চেনা যায় না।

যে মানুষটি তোমাকে রেখে চলে গেছে তুমি তার যে কোন একটি ছবি বের কর। কয়েক মিনিট তার চোখের দিকে তাকালে দেখবে কেমন মায়া মায়া লাগছে।

আই কন্টাক্টের একটা বিশেষত্ব হল, এক দৃষ্টিতে তাকালে তার চোখের মনির সুরঙ্গপথ দিয়ে তুমি অন্তরে চলে যাবে !

ছবিটির দিকে তুমি বেশি সময় তাকিয়ে থাকতে পারবে না কেননা অভিমানি শান্ত স্নিগ্ধ সমরেশের নায়িকার মত টান টান খুব চেনা এই চোখ দুটি - একদিন আষাঢ়ের রাতে চোখ রাঙ্গিয়ে ফেলেছে। একদম চোখ রাঙ্গিয়ে ফেলেছে !

কাছের মানুষটির চলে যাওয়ার ঘটনা এক সময় সহনীয় হয়। কেউ চলে গেছে এটিকে তুমি একদিন নিয়তি ভেবে সান্ত্বনা খুঁজে পাবে। তবে কেউ চোখ রাঙ্গিয়ে ফেলেছে...; এই ব্যাপারটি তোমাকে প্রায় রাতে দুঃখ দিবে।
হৃদপিণ্ডে ধুপ ধুপ করে শব্দ হবে; যেন কেউ কাঠের জুতা পায়ে দিয়ে তোমার বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছে!

পানি চক্রের মত এই সব আবেগের একটা ইমোশন চক্র আছে।
প্রথমদিকে খুব দুঃখ হবে। বাংলা মদ- গাঁজা সিগারেট - সেডনেস গান - মেয়েদের ক্ষেত্রে বালিশ মুখে চেপে ধরে ঠোঁট কামড়িয়ে কাঁদা !

প্রথমদিকে তাকে অন্য কারো সাথে দেখলে অনেকেই প্যাথলজিক্যাল জেলাসিতে আক্রান্ত হয়। তাকে বলা ঠিক একই কথা গুলোই এখন রাতে অন্য কাউকে বলছে এসব মনে করে তোমার বুকের শব্দ বেড়ে যাবে।
শুধু তুমিই বুঝবে কী কষ্টের ভেতরে তুমি আছো... আর কেউ না।
তারপর সব একদিন সহনীয় হবে।

কেউ আসবে সান্ত্বনার কথা শোনাতে। কেউ আসবে বিরক্তি দেখাতে... কেউ আসবে তোমাকে উদ্ধার করতে। একদম ইমারজেন্সি রোগীর মত কোলে নিয়ে দৌড়াবে; একদম ডুবন্ত মানুষের মত লাইফ জ্যাকেট নিয়ে সাঁতরাবে ! আবার হয়ত থেমে যাবে !

আমরা আসলে মানুষের কাছে হারি না আমরা হারি আমাদের ইমোশনের কাছে। ফালতু বানোয়াট কথা শুনে রাতে ডিম লাইট জ্বালিয়ে স্বপ্ন দেখি। পরিসংখ্যান অনুযায়ী আমরা ৭০ ভাগ সময় ভুল মানুষকে ভালোবাসি। ভুল মানুষকে ঠিক মনে করি।

আচ্ছা... মনোবিজ্ঞানের সাহায্য নিয়ে মানুষ চেনার কোন উপায় কী আছে ?

লক্ষ্য রাখবে মানুষটি কতবার 'আমি' শব্দটি ব্যবহার করছে। একটি গবেষণায় দেখে গেছে সাধারণত হাসপাতালের মানসিক রোগী প্রতি ১২ টি শব্দে একবার 'আমি' উচ্চারণ করে আর একজন স্বার্থপর মানুষ প্রতি ১৫ টি শব্দে একবার।

দ্যা বিগ প্রোনাউনের উপর নির্ভর করে এক সময় মানুষের রুচিবোধ স্পষ্ট হয়ে উঠে।

'ফিগার আউট পিপল ফ্রম দেয়ার ওয়ার্ডস ' বইটিতে বলা হয়েছে কিভাবে একটি অচেনা মানুষের সাথে কিছু সময় কথা বলেই একটা বেসিক ধারণা পাওয়া যেতে পারে।

কথা বলার সময়কার মধ্যবর্তী বিরতি, শব্দ ভঙ্গি, শব্দ নির্বাচন, তার চোখের আই কন্টাক্ট এই কটি জিনিস বোঝার চেষ্টা করবে।

কিছুদিন আগে জন কর্ডের লেখা পড়ছিলাম, তিনি জানিয়েছেন তিনি কারো সাথে কথা হলেই সরাসরি কোন প্রশ্ন না করেই বলে দিত পারতেন - 'ফ্রাঙ্ক বিয়ে করতে চায়' অথবা তরুণী মিসেস জেনি বোধহয় অন্তঃস্বত্বা'

তিনি মাইন্ড রিডার ছিলেন না। তিনি সাধারণ একটি কৌশল চর্চা করেছেন- এটিকে বলে কন্টেন্ট এনালিসিস'

'কন্টেন্ট এনালিসিস' বিষয়টি ব্যাখ্যা করার প্রয়োজন আছে। অন্য একদিন করব।

**Copyright :© Zunayed Evan. (Ashes)

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla/English Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 06.04.2019 || 🇧🇩

āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া...

**āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া... ā§§) āĻŽāύ āĻļুāϧু āĻŽāĻŽ āĻ›ুঁ⧟েāĻ›ে- āϏোāϞāϏ ⧍)āύিঃāϏ্āĻŦ āĻ•āϰেāĻ› āφāĻŽা⧟ - āĻļাāĻĢিāύ ā§Š)āĻĢিāϰি⧟ে āĻĻাāĻ“- āĻŽাāχāϞāϏ ā§Ē)āĻļ্āϰাāĻŦāύেāϰ āĻŽেāϘāĻ—ু...