Dhumkeatu's Favorite Travel Tips āϞেāĻŦেāϞāϟি āϏāĻš āĻĒোāϏ্āϟāĻ—ুāϞি āĻĻেāĻ–াāύো āĻšāϚ্āĻ›ে৷ āϏāĻ•āϞ āĻĒোāϏ্āϟ āĻĻেāĻ–াāύ
Dhumkeatu's Favorite Travel Tips āϞেāĻŦেāϞāϟি āϏāĻš āĻĒোāϏ্āϟāĻ—ুāϞি āĻĻেāĻ–াāύো āĻšāϚ্āĻ›ে৷ āϏāĻ•āϞ āĻĒোāϏ্āϟ āĻĻেāĻ–াāύ

āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧝ āĻŽে, ⧍ā§Ļ⧧⧝

āĻĸাāĻ•া⧟ āύāϤুāύ āĻāϏেāĻ›েāύ āϤাāĻšāϞে āĻāχ āύি⧟āĻŽ āĻ—ুāϞা āĻŽāύে āϰাāĻ–ুāύ

১. ঢাকায় এলে কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে, টের পাবেন না।

২. রিকশাতে বসে কোলের ব্যাগ রাখবেন না। পাশ থেকে মটরসাইকেল কিংবা গাড়িতে করে এসে হ্যাচকা টান দেবে।

৩. রাস্তায় কিছু খাবেন না। কিছুই না। দূরপাল্লার যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন অথবা প্যাকেটজাত কিছু খান। পাশের যাত্রী কিছু দিলে খান না, তাতে কি? হয়তো যে পানি বা ডাব কিনলেন, বা অন্যকিছু তাতেই থাকতে পারে ঔষধ

৪. ট্রেন জার্নিতে দরজার পাশে, দুই বগির পাশে দাড়াবেন না। কিংবা যতোই ভালো লাগুক দরজায় দাঁড়িয়ে সিগারেট খাবেন না। ট্রেনের ছাদে চলাচল যতোই রোমান্টিক লাগুক, যে গ্যাং গুলো ছিনতাই করে, তারা খুবই নির্দয় এবং বেপরোয়া। অনেক যাত্রীর লাশ পাওয়া যায় সারাদেশের ট্রেন লাইনের আশেপাশে। বেশিরভাগই বেওয়ারিশ হিসেবে দাফন করে ফেলা হয়।

৫. কপাল খারাপ হলে ছিনত্যাইয়ের শিকার হবেন। ধরা যাক হলেন। কি করবেন ? ছিনতাইকারী বেশ কয়েকজন। আপনি একা, চারপাশে কেউ নেই। আপনাকে ঘেরাও করে রেখেছে। আপনার পকেটে দামী ফোন। এসবক্ষেত্রে ভালো হয় ফোনের মায়া ত্যাগ করা। কারণ যারা ছিনতাইকারী তাদের বেশিরভাগই নেশাগ্রস্থ। আপনার জীবনের দাম পৃথিবীর যেকোনো দামী ফোনের চেয়েও অনেক বেশি।

৬. বান্ধবী বা মেয়ে বন্ধুর সাথে রেস্টুরেন্ট বা পার্কে যাচ্ছেন। হঠাৎ দেখবেন আপনার চারপাশে একদল ছেলের আবির্ভাব। এরা কিন্তু একটা গ্যাং। দেখবেন আপনাদের নিয়ে নানান রকম আজে বাজে কথা বলছে, বাজে ইঙ্গিত দিচ্ছে। আসলে ওরা চাইছেই আপনাকে উত্তেজিত করে একটা ঝামেলায় বাধাতে। এতে ওদের লাভ। সেটা কিরকম ? ধরাযাক আপনি মাথা গরম করে ঝামেলায় জড়ালেন। ওরা আপনাকে অপমান করেছে বলে আপনি পাল্টা কিছু বললেন বা করলেন। এই পেয়ে গেলো সুযোগ। ওরা তখন বাইরে থেকে নেতা গোছের কাউকে ধরে আনবে। যিনি এসেই আপনাকে আপনার বান্ধবীর সামনেই নানান রকমভাবে জেরা করবে। তারপর বিচারে আপনাকেই দোষী বানিয়ে দেবে। অত:পর মিটমাট করার নাম করে আপনার কাছ থেকে জরিমানা বাবদ টাকা পয়সা কিংবা দামী ঘড়ি, ফোন অথবা ল্যাপটপটা রেখে দেবে। তাই এসব জায়গায় কথা বাড়ানো মানেই ঝামেলা ডেকে আনা। আর নির্জন জায়গা হলে এদের দেখা মাত্রই সরে পড়ুন।

৭. ভোররাতে ঢাকা এসে পৌঁছেছেন। সাহস দেখিয়ে রাস্তায় নেমে পড়তে যাবেন না। বাসস্টপে বা ট্রেন স্টেশনেই অপেক্ষা করুন। সকালে যখন রাস্তায় যথেষ্ট মানুষ থাকবে তখন বের হন।

৮. ট্রেন স্টেশনে বা সদরঘাটে নিজে নিজে বয়ে নিয়ে যেতে পারেন না এমন বোঝা নিয়ে এসেছেন তো মরেছেন। মাথায় করে পৌঁছে দেয়ার নামে আপনার কাছ থেকে চাদার মতো ৪০০-৫০০ টাকা খসিয়ে ছাড়বে কুলিরা। তাই সাবধানে থাকুন, দরদাম করে তারপর কুলি ঠিক করুন।

৯. নিউমার্কেট বা নীলক্ষেতের মত জায়গায় কেনা কাটা করতে গেলে খুবই সাবধান। কৌতুহলের বশে কোনো কিছুর দাম জিজ্ঞেস করলেও এখানে আপনাকে পাল্টা দাম বলার জন্য জোরাজুরি করবে। মনে রাখবেন এখানে মেজাজ দেখিয়ে লাভ নাই, এখানকার দোকানীরা সংঘবদ্ধ হয়ে কাজ করে।

১০. বাসে উঠলে প্যান্টের পিছনের পকেটে ওয়ালেট বা সামনের পকেটে মোবাইল রাখা নিরাপদ না। সামনের পকেটে এসব জিনিস রাখুন।

১১. বাণিজ্যমেলা, চিড়িয়াখানা, চন্দ্রিমা উদ্যান কিংবা শিশুপার্কে গিয়ে দাম খুব ভালো করে না জেনে কিচ্ছু খাবেন না। দেখা যাবে একটা সিংগাড়া কিংবা আধা প্লেট বিরিয়ানি খাইয়ে ৪০০-৫০০টাকার বিল ধরিয়ে দেবে আপনাকে।

১২. রাতে ঘোরাঘুরি না করাই ভালো। ছিনত্যাইকারী ধরলেতো কথাই নেই। এমনকি পুলিশ ধরলেও বিপদ। যতই নির্দোষ হন, পুলিশ যদি বুঝতে না চায় আর আপনাকে আটকে রাখার নিয়ত যদি থাকে, তাহলে আপনার কিছুই করার থাকবে না।

১৩. বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা মাইক্রোবাস এসে থামলো আপনার সামনে। সেটা প্রাইভেট গাড়িও হতে পারে। আপনাকে চালক বলবে সে গ্যারেজে ফেরার পথে বাড়তি কিছু ‘ট্রিপ’ নিচ্ছে। খুব অল্প ভাড়ায় আপনাকে পৌছে দেবার কথা বলবে। আপনি উঠবেন না। মেয়ে হলেতো আরো আগে না।

১৪. রাস্তায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ ভদ্রবেশি কেউ এসে, সে হতে পারে ছেলে বা মেয়ে বা বয়ষ্ক পুরুষ কিংবা মহিলা, আপনার ফোন চাইলো। বললো, উনার কোন একটা সমস্যার কথা, এক্ষুনি একটা ফোন দিতে হবে কাউকে। আপনি বিশ্বাস করে ফোনটা দিলেন, দেখবেন পরক্ষণেই হুট করে বাইকে উঠে হাওয়া।

১৫. সাথে সবসময় আইডি কার্ড রাখুন। বিপদে পড়লে খুব কাজে দেয়। হয়তো কোনো দূর্ঘটনা ঘটেছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন যারা উদ্ধার কাজে আসবে তারা আপনার পরিবার পরিজনকে জানাতে পারবে।

১৬. নতুন বিবাহিত হলে এবং স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে এলে কাবিননামার ছবি মোবাইলে তুলে রাখুন। কখন কোন কাজে লেগে যাবে বুঝতেও পারবেন না। সবচেয়ে বড় কথা, সবসময় সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। মনে রাখবেন আপনার নিরাপত্তা আপনারই হাতে।

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Islamic Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 29.05.2019 || 🇧🇩

āĻĸাāĻ•াāϝ় āϝাāύāĻŦাāĻšāύে āϚāϞাāϚāϞেāϰ āĻĻিāĻ•āύিāϰ্āĻĻেāĻļāύা

*** ঢাকায় পরীক্ষা দিতে আসে বা যারা বসবাস করেন শুধুমাত্র তাদের জন্য ***

🚍🚌***ঢাকায় সিটি বাস সার্ভিস:***🚌🚍

প্রজাপতি পরিবহন, নিউ পল্লবী এক্সপ্রেস, কনক পরিবহন।

রুটঃ গাবতলি-মিরপুর ১-মিরপুর ১০-কালশি-বিশ্বরোড-এয়ারপোর্ট-উত্তরা-আব্দুল্লাহপুর।

বসুমতি পরিবহন, বি আর টি সি।

রুটঃ গাবতলি-মিরপুর ১-মিরপুর ১০-কালশী-বিশ্বরোড-এয়ারপোর্ট-উত্তরা-আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুর।

রবরব পরিবহন

রুটঃ গাবতলি-মিরপুর ১-মিরপুর ১০-কালশী-বনানী-মহাখালী-গুলশান ১-বাড্ডা লিংক রোড।

জাবালে নুর পরিবহন ২

রুটঃ গাবতলি-মিরপুর ১-মিরপুর ১০-কালশী-কুড়িল ফ্লাইওভার-নতুন বাজার।

আকিক পরিবহন

রুটঃ গাবতলি-মিরপুর ১-মিরপুর ১০-কালশী-যমুনা ফিউচার পার্ক-নতুন বাজার-বাড্ডা।

ট্রাস্ট লাইন

রুটঃ মিরপুর ১০-ক্যান্টনমেন্ট-বনানী-নতুনবাজার।

তেতুলিয়া পরিবহন

রুটঃ শিয়া মসজিদ-শ্যামলি-আগারগাও-মিরপুর ১০-কালশী-বিশ্বরোড-এয়ারপোর্ট-উত্তরা-আব্দুল্লাহপুর।

জাবালে নূর পরিবহন ১, অভিজাত পরিবহন।

রুটঃআগারগাও-মিরপুর ১০-কালশী-বিশ্বরোড-এয়ারপোর্ট-উত্তরা-আব্দুল্লাহপুর।

আলিফ পরিবহন, রইচ পরিবহন

রুটঃ মিরপুর সনি সিনেমা হল - মিরপুর ১০ - কাজী পাড়া-শেওড়া পাড়া – মহাখালী – গুলশান ১ – বাড্ডা – রামপুরা – বনশ্রী।

হিমাচল পরিবহন

রুটঃ মিরপুর সনি সিনেমা হল - মিরপুর ১০ - কাজী পাড়া-শেওড়া পাড়া – মহাখালী – গুলশান ১ – বাড্ডা – রামপুরা – খিলগাঁও খিদমা হাসপাতাল ।

বি আর টি সি

রুটঃ গাবতলি - মিরপুর ১ - মিরপুর ১০ - কাজী পাড়া-শেওড়া পাড়া – মহাখালী – কাকলী – বনানী – গুলশান ২ – নতুন বাজার – বাড্ডা – রামপুরা ।

এভারেস্ট পরিবহন

রুটঃ রূপনগর আবাসিক - মিরপুর ২ – মিরপুর ১ – খামারবাড়ি – ফার্মগেট – গুলিস্তান – কেরানীগঞ্জ।

মিরপুর মিশন পরিবহন লি.

রুটঃ চিড়িয়াখানা – মিরপুর ১ – খামারবাড়ি – ফার্মগেট – প্রেস ক্লাব – মতিঝিল।

ইতিহাস পরিবহন

রুটঃ মিরপুর ১০ – মিরপুর ২ – মিরপুর ১ – গাবতলী – সাভার – নবীনগর – চন্দ্রা।

বিহঙ্গ পরিবহন

রুটঃ মিরপুর ১২ – মিরপুর ১১- মিরপুর ১০ – কাজীপাড়া – শেওড়া পাড়া, মহাখালী – গুলশান ১ – বাড্ডা – নতুন বাজার।

ঢাকা মেট্রো সার্ভিস

রুটঃ মিরপুর ১ – কল্যানপুর – শ্যামলী – আসাদগেট - শুক্রাবাদ – কলাবাগান – সাইন্সল্যাব – নিউ মার্কেট – নীলক্ষেত – আজিমপুর।

আশীর্বাদ পরিবহন, বিহঙ্গ পরিবহন

রুটঃ রূপনগর আবাসিক – মিরপুর ২ – মিরপুর ১ - কল্যানপুর – শ্যামলী – আসাদগেট - শুক্রাবাদ – কলাবাগান – সাইন্সল্যাব – নিউ মার্কেট – নীলক্ষেত – আজিমপুর।

নিউ ভিশন

রুটঃ চিড়িয়াখানা – মিরপুর ১ – খামারবাড়ি – ফার্মগেট – প্রেস ক্লাব – মতিঝিল।

দিশারী পরিবহন

রুটঃ চিড়িয়াখানা – মিরপুর ১ – গুলিস্তান – কেরানীগঞ্জ – বাবু বাজার ব্রীজ।

ট্রান্সসিলভা লি.

রুটঃ মিরপুর ১ – টেকনিক্যাল – কল্যাণপুর – আসাদগেট – কলাবাগান – সাইন্সল্যাব – শাহবাগ – প্রেস ক্লাব – গুলিস্তান – মতিঝিল – যাত্রাবাড়ী।

বিকল্প সার্ভিস ১/ঈ

রুটঃ মিরপুর ১৪ – মিরপুর ১ - টেকনিক্যাল – কল্যাণপুর – আসাদগেট – কলাবাগান – সাইন্সল্যাব – নিউ মার্কেট – নীলক্ষেত – আজিমপুর – টি এস সি – শাহবাগ – প্রেসক্লাব – গুলিস্তান – টিকাটুলি – যাত্রাবাড়ী।

আলিফ (বেঙ্গল)পরিবহন

রুটঃ মিরপুর ১০ – মিরপুর ১ – মাজার রোড – বেড়ি বাঁধ – আশুলিয়া – ফ্যান্টাসি কিংডম – নন্দন পার্ক।

পল্লবী লোকাল সার্ভিস

রুটঃ আসাদ গেট- শ্যামলী – কল্যাণপুর – টেকনিক্যাল – মিরপুর ১ – মিরপুর ২ – মিরপুর ৬ – চলন্তিকা মোড় – মিরপুর ৭ – মিরপুর ১১ – মিরপুর ১২।

বৃহত্তর মিরপুর, তিতাস পরিবহন

রুটঃ চিড়িয়াখানা – মিরপুর ১ – গাবতলী – সাভার – নবীনগর – চন্দ্রা ।

ই.টি.সি পরিবহন

রুটঃ কালশী - মিরপুর সারে ১১ – মিরপুর ১০ – কাজী পাড়া – শেওড়া পাড়া – আই.ডি.বি – খামারবাড়ি – ফার্মগেট – কাওরান বাজার – শাহবাগ – গুলিস্তান – সদরঘাট।

স্বকল্প পরিবহন

রুটঃ চিড়িয়াখানা – মিরপুর ১ – মিরপুর ১০ – আগারগাঁও – বিজয় স্মরনী – ফার্মগেট – বাংলামোটর – মগবাজার – মালিবাগ – কমলাপুর।

নবকলি পরিবহন

রুটঃ মিরপুর ১ – কল্যাণপুর – শ্যামলী – আগারগাঁও – নতুন রাস্তা – মহাখালী ফ্লাই ওভার – বনানী – গুলশান ২ – নতুন বাজার।

বৈশাখী পরিবহন

রুটঃ সাভার-গাবতলী – কল্যাণপুর – শ্যামলী – আগারগাঁও – নতুন রাস্তা – মহাখালী – গুলশান ১ – বাড্ডা লিঙ্ক রোড - নতুন বাজার।

দেশ বাংলা পরিবহন, রুপকথা পরিবহন

রুটঃ গাবতলী – আব্দুল্লাহপুর।

কনক পরিবহন

রুটঃ মিরপুর ১২ – মিরপুর ১০ – কাকলী – এয়ারপোর্ট – উত্তরা – আব্দুল্লাহপুর।

প্রভাতী বনশ্রী পরিবহন লি.

রুটঃ গুলিস্তান-পল্টন-মালিবাগ-মগবাজার-সাতরাস্তা- নাবিস্কো- মহাখালী-বনানী-এয়ারপোরট-উত্তরা-
আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুর-কালিয়াকোইর।

৬ নং মতিঝিল বনানী ট্রান্সপোর্ট লি. (লোকাল)

রুট ১- মতিঝিল-গুলিস্তান-পল্টন-মালিবাগ-মগবাজার-কাওরান বাজার- ফার্মগেট – বিজয় স্মরনী- মহাখালী – গুলশান ১ – গুলশান ২ – নতুন বাজার।

রুট ২- মতিঝিল-গুলিস্তান-পল্টন-মালিবাগ-মগবাজার-সাত রাস্তা- নাবিস্কো - মহাখালী – গুলশান ১ – বাড্ডা লিংক রোড – নতুন বাজার।

৪ নং এলাইক ট্রান্সপোর্ট ও বি আর টি সি আরটিকুলাটেড Wi-FI বাস

রুটঃ বালুঘাট-ক্যান্টনমেন্ট-বিজয় স্মরনী- ফার্মগেট – বাংলামটর – শাহবাগ – পল্টন- গুলিস্তান – মতিঝিল।

৩ নং এয়ারপোর্ট-বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন

রুটঃ বঙ্গবাজার-হাইকোর্ট – শাহবাগ – ফার্মগেট- মহাখালী- বনানী-বিশ্বরোড-এয়ারপোর্ট-উত্তরা-আব্দুল্লাহপুর।

৯ নং বাস

রুটঃ কলেজ গেট- শ্যামলী –টেকনিক্যাল – মিরপুর ১ – মিরপুর ১২

🚌🚍 অপেক্ষাকৃত পুরোনো রুট সিটি বাস সার্ভিসগুলো হলোঃ 🚌🚍

মিরপুর ১২ টু গুলিস্তান/ সদরঘাটঃ

মিরপুর ১২ থেকে গুলিস্তান/ সদরঘাটে চলাচলকারী বাসগুলো হলো মিরপুর পরিবহন সার্ভিস লিঃ, মিরপুর-ইউনাইটেড সার্ভিস লিঃ ও বিহঙ্গ পরিবহন লিঃ।

মিরপুর পরিবহন সার্ভিস লিঃ গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত যাত্রী পরিবহন করে। এই পরিবহনের গাড়িতে মিরপুর ১২ থেকে শেওড়াপাড়া পর্যন্ত যাত্রী উঠানো হয়।

মিরপুর ইউনাইটেড সার্ভিস লিঃ ও বিহঙ্গ পরিবহন লিঃ মিরপুর ১২ থেকে সদরঘাট ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত চলাচল করে।

মিরপুর টু মতিঝিলঃ

মিরপুর ১২ থেকে মতিঝিলগামী বাসগুলো হল বিআরটিসি, বিকল্প অটো সার্ভিস ও হাজী ট্রান্সপোর্ট।

বিআরটিসি বাসগুলো মিরপুর ১২ থেকে মিরপুর ১০, আগারগাঁও, ফার্মগেট, শাহবাগ, হয়ে মতিঝিল পাশলা চত্বর পর্যন্ত চলাচল করে।
বিকল্প অটো সার্ভিসের গাড়িগুলো বিআরটিসি বাসের রুটেই মতিঝিল পর্যন্ত চলাচল করে।

হাজী ট্রান্সপোর্টের গাড়িগুলো একই পথে মতিঝিল নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে। মিরপুর ১২ থেকে ছেড়ে ফার্মগেট পর্যন্ত যাত্রী উঠানো হয়। ফার্মগেটের পর যাত্রী উঠানো হয় না।

আজিমপুর টু কুড়িল বিশ্বরোডঃ

আজিমপুর ইডেন কলেজের সামনে থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচলকারী গাড়িগুলো হল উইনার ট্রান্সপোর্ট কোঃ লিঃ ও দ্বীপ বাংলা পরিবহন লিঃ। এগুলো কলাবাগান, কাওরান বাজার, বাড্ডা লিঙ্ক রোড হয়ে চলাচল করে।

দ্বীপ বাংলা পরিবহন লিঃ আজিমপুর থেকে সিটি কলেজ, কলাবাগান, পান্থপথ, কাওরান বাজার, নাবিস্কো, গুলশান লিংক রোড ও গুলশান ১ হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচল করে। কিন্তু দ্বীপ বাংলা পরিবহন সাময়িক ভাবে বন্ধ আছে।

তবে উইনার ট্রান্সপোর্ট কোঃ লিমিটেডের গাড়িগুলো একইভাবে নাবিস্কো পর্যন্ত যাওয়ার পর মহাখালী হয়ে গুলশান ১ দিয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচল করে।

আজিমপুর টু উত্তরা হাউজ বিল্ডিং/আবদুল্লাহপুরঃ

আজিমপুর টু উত্তরা হাউজ বিল্ডিং/আবদুল্লাহপুর পর্যন্ত চলাচল করে সূচনা বি.আর.এফ, ফাল্গুন আর্ট ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ ও বিআরটিসি পরিবহন।

সূচনা বি.আর.এফ আজিমপুর এতিমখানা মোড় থেকে ছেড়ে কলাবাগান, আসাদগেট, ফার্মগেট, মহাখালী, বনানী, হয়ে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত চলাচল করে। ইহা সাময়িক ভাবে বন্ধ আছে।

ফাল্গুন আর্ট ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের সামনে থেকে ছেড়ে সায়েন্সল্যাব, শাহবাগ, কাকরাইল, মৌচাক, মালিবাগ, রামপুরা, বাড্ডা, কুড়িল বিশ্বরোড হয়ে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত চলাচল করে।

বিআরটিসি পরিবহনের গাড়িগুলো ইডেন কলেজের সামনে থেকে ছেড়ে সায়েন্সল্যাব, কলাবাগান, আসাদগেট, খামারবাড়ী, কাকলী, বনানী হয়ে আবদুল্লাহপুর পর্যন্ত চলাচল করে। ইহা সাময়িক ভাবে বন্ধ আছে।

সদরঘাট টু গাজীপুর ও চন্দ্রাঃ

সদরঘাট থেকে সুপ্রভাত পরিবহন, আজমেরী গ্লোরী লিঃ ও স্কাইলাইন এক্সপ্রেস লিঃ গাজীপুর ও চন্দ্রা পর্যন্ত চলাচল করে।

সুপ্রভাত পরিবহন সদরঘাট ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে ছেড়ে কাকরাইল, মৌচাক, মালিবাগ রেলগেট, বাড্ডা, নতুন বাজার, বসুন্ধরা, কুড়িল, উত্তরা টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত চলাচল করে।

আজমেরী গ্লোরী লিঃ ও স্কাইলাইন এক্সপ্রেস লিঃ সদরঘাট ভিক্টোরিয়া পার্কের উত্তর পশ্চিম কর্নার থেকে ছেড়ে গুলিস্তান, কাকরাইল, মালিবাগ, মগবাজার, মহাখালী, এয়ারপোর্ট, আবদুল্লাহপুর, গাজীপুর বাইপাস হয়ে চন্দ্রা পর্যন্ত চলাচল করে ।

মোহাম্মদপুর টু মতিঝিলঃ

মোহাম্মদপুর থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গাড়িগুলো হল রাজা সিটি পরিবহন লিঃ, এফ টি সি এল, মৈত্রী পরিবহন লিঃ ও এটিসিএল।

রাজা সিটি পরিবহন লিঃ, এফ টি সি এল ও মৈত্রী পরিবহন লি এর গাড়িগুলো মোহাম্মদপুর থেকে ছেড়ে শংকর, স্টার কাবাব, ঝিগাতলা, সিটি কলেজ, সাইন্সল্যাব, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান হয়ে আরামবাগ নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে।

এটিসিএল পরিবহনের গাড়িগুলো মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসাদগেট, শুক্রাবাদ, কলাবাগান, সিটি কলেজ, সাইন্সল্যাব, কাঁটাবন, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান হয়ে আরামবাগ নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে।

মোহাম্মদপুর টু নতুন বাজার/দক্ষিন বনশ্রীঃ

মোহাম্মদপুর থেকে নতুন বাজার/দক্ষিন বনশ্রী পর্যন্ত চলাচল করে এমন গাড়িগুলো হল তরঙ্গ বাস কোঃ, বিআরটিসি ও তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লিঃ

তরঙ্গ বাস কোঃ ও বিআরটিসি পরিবহনের গাড়িগুলো মোহাম্মদপুর থেকে ছেড়ে আসাদগেট, ফার্মগেট, মহাখালী, তিতুমীর কলেজ, গুলশান-১, বাড্ডা হয়ে নতুন বাজার পর্যন্ত চলাচল করে।

তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লিঃ মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে শংকর, ধানমন্ডি ১৫, ঝিগাতলা, সায়েন্সল্যাব, শাহবাগ, কাকরাইল, মালিবাগ রেলগেট, রামপুরা বাজার হয়ে দক্ষিন বনশ্রী পর্যন্ত চলাচল করে।

মিরপুর ১৪ টু খিলগাঁওঃ

মিরপুর ১৪ থেকে খিলগাঁও তালতলা মার্কেট পর্যন্ত চলাচল করে বাহন পরিবহন লিঃ। এই পরিবহনের গাড়িই মিরপুর ১৪ থেকে ছেড়ে মিরপুর ১০, মিরপুর ১, টেকনিক্যাল, কল্যানপুর, আসাদগেট, সায়েন্সল্যাব, শাহবাগ, প্রেসক্লাব, মতিঝিল, কমলাপুর, মুগদা হয়ে খিলগাঁও পর্যন্ত চলাচল করে।

মিরপুর ১৪ টু আজিমপুরঃ

নিসর্গ পরিবহন লিঃ মিরপুর ১৪ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে মিরপুর ১০ কাজীপাড়া, আগারগাঁও, শ্যামলী, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি ১৫, ঝিগাতলা, সায়েন্সল্যাব, ঢাকা কলেজ, নিউ মার্কেট, নীল ক্ষেত, ইডেন কলেজ হয়ে আজিমপুর পর্যন্ত চলাচল করে।

মিরপুর ১৪ টু মতিঝিলঃ

শতাব্দী পরিবহন লিঃ মিরপুর ১৪ বাসষ্ট্যান্ড থেকে মিরপুর ১৪, মিরপুর ১, শ্যামলী, আসাদগেট, মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি ১৫, ঝিগাতলা, কাঁটাবন, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিলের নটরডেম কলেজ পর্যন্ত চলাচল করে।

মিরপুর ১৪ টু কাকলী-বনানীঃ

মিরপুর ১৪ বাসষ্ট্যান্ড থেকে কাকলী বনানী পর্যন্ত চলাচলকারী একমাত্র গাড়ি হল ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস। ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস মিরপুর ১৪ থেকে কচুক্ষেত, সৈনিক ক্লাব হয়ে কাকলী-বনানী পর্যন্ত চলাচল করে।

🚍🚌 এছাড়া অন্যান্য সিটি বাস সার্ভিসগুলো হলোঃ 🚌🚍

রংধনু এক্সপ্রেস

পোস্তগোলা থেকে মোহাম্মদপুর (আদাবর)

রুটঃ আদাবর - শিয়া মসজিদ - শ্যামলী - কলেজ গেট - আসাদগেট - কলাবাগান - সায়েন্সল্যাবরেটরি - শাহবাগ - কাকরাইল - ফকিরাপুল - মতিঝিল - দয়াগঞ্জ।

বোরাক পরিবহন

পলাশী থেকে মেঘনাঘাট

রাজধানী এক্সপ্রেস

মোহাম্মদপুর (শিয়া মসজিদ) থেকে মতিঝিল

রুটঃ শ্যামলী-আসাদগেট-কলাবাগান-সায়েন্সল্যাব-কাঁটাবন-শাহবাগ-গুলিস্তান।

সুপার বাস

মতিঝিল থেকে নন্দন পার্ক

রুটঃ গুলিস্তান-শাহবাগ-ফার্মগেট-শ্যামলী-গাবতলী-সাভার-নবীনগর।
ঢাকা পরিবহন

ঢাকা (মতিঝিল) থেকে গাজীপুর

রুটঃ গুলিস্তান-শাহবাগ-ফার্মগেট-বনানী-উত্তরা-গাজীপুর-শীববাড়ী।
বলাকা পরিবহন

সায়েদাবাদ থেকে গাজীপুর

রুটঃ মতিঝিল-কমলাপুর-মালিবাগ-মগবাজার-নাবিস্কো-মহাখালী-বনানী-খিলক্ষেত-এয়ারপোরট-উত্তরা-টঙ্গী-বোর্ড বাজার-গাজীপুর-শীববাড়ী।

হিমালয় ট্রান্সপোর্ট

নারায়নগঞ্জ এর মদনপুর থেকে যাত্রাবাড়ী, বাংলাদেশ ব্যাংক, মগবাজার, মহাখালী হয়ে এটি টঙ্গীব্রীজ চলে যায়।

লাব্বায়েক পরিবহন

যাত্রাবাড়ী থেকে সায়দাবাদ, মুগদা, খিলগাঁও, মালিবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, আসাদগেট, শ্যামলী, গাবতলী হয়ে সাভার পর্যন্ত যাতায়াত

***কিছু বাস সার্ভিস ও রুট পরিবর্তন হয়ে থাকতে পারে।

(সংগৃহীত)

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 29.05.2019 || 🇧🇩

āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ⧝ āĻŽে, ⧍ā§Ļ⧧⧝

āĻŦিāĻŽাāύে āĻšাāϤāĻŦ্āϝাāĻ—ে āϝা āύেāĻŦেāύ āύা

উড়োজাহাজে ঘুরতে গেলে মাথায় রাখতে হবে কিছু বিষয়। কেননা উড়োজাহাজ অন্যান্য যানবাহনের থেকে একটু আলাদা এর নিরাপত্তা এবং উড্ডয়ন ক্ষমতার জন্য। 

আগুন জ্বালানোর লাইটার হাত ব্যাগে নেয়া যাবে না। তবে একটি থাকলে সমস্যা না হলেও একাধিক থাকলে সমস্যা।

ফ্লেয়ার (এক ধরনের মশাল) সঙ্গে নিয়ে বিমানে ওঠার অনুমতি নেই। রাসায়নিক পদার্থের মধ্যে হেয়ার ডাই (চুল রঙ করার বস্তু) হ্যান্ড লাগেজে নেয়া যাবে না।

আপনি যদি ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে থাকলে র‍্যাকেট নিয়ে উড়োজাহাজে উঠবেন না।

স্কুরু ড্রাইভার, স্প্যানার, প্লাস, করাত, ড্রিল মেশিনগুলো প্রয়োজনীয় হলেও যন্ত্রপাতির ব্যাগ হাতে করে নেয়ার কোনো অনুমতি নেই আকাশপথে।

উড়োজাহাজের নিয়ম মানা বাধ্যতামূলক সেটি পানির ক্ষেত্রেও। প্লেনে ১০১ মিলিলিটারের বেশি তরল পদার্থ নেয়া মানা। অর্থাৎ এক ক্যান স্যুপ নিয়েও প্লেনে যেতে পারেন না যাত্রীরা। উড়োজাহাজে ভ্রমণের সময়ে মাছ ধরার ছিপ রাখা যাবে না।

ভ্রমণপ্রেমীরা তাঁবু স্থাপনের জন্য খিল বা গজাল নিতে চাইলে হ্যান্ড লাগেজে না রাখাই ভাল। এগুলো উড়োজাহাজে সম্পূর্ণ নিষিদ্ধ।

আপনি প্রয়োজনীয় ওষুধ নিতে পারবেন। কিন্তু সেটির পরিমান ১০০ মিলিলিটারের কম হওয়া চাই।

*Courtesy : Shomoy News.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 09.04.2019 || 🇧🇩

āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§Ž āĻŽাāϰ্āϚ, ⧍ā§Ļ⧧⧝

7 travel safety hacks to make your adventure a little less stressful - Maliha Fairooz

"7 travel safety hacks to make your adventure a little less stressful" by : Maliha Fairooz.


I have been travelling solo for the past 7 years all over the world from the Philippines to Mexico and everywhere in between. During this time, while I have experienced the absolute beauty of the world, I have also had my share of very bad experiences. These experiences have shaped me for better and has given me the wisdom to travel safer and smarter. Based on my 7 years of solo travelling, here are 7 tips i am sharing with you to make your trip a little easier and safer.

1. Orient yourself: 

As best as possible orient yourself in the place you are in. Being in a new place can be confusing and can result in you being lost. I suggest you look for bigger landmarks for all the places you visit. So check to see what is around your hotel/hostel. Which shops, supermarkets, temples, mosques or churches are near by or taking an organised walking tour on your first day. This will help you find the place if a map is not around and you have to ask for directions. 

2. Offline Maps: 

Download apps like maps.me and offline maps, this is self explanatory. It will help you access maps of cities/countries without actually needing internet/sim connection. 

3. Spread your cash out: 

I like to keep my money spread out. When i was backpacking, i would hide money in the most obscure places such as socks, in a seemingly unopened sanitary pad, in my purse, in a pocket in my bag and of course in my wallet. This helps to ensure you are never fully robbed off all your cash. Keep your cash hidden in different places, this will come in handy in the long run.

4. Carrying varied cash: 

So for longer trips, i would highly suggest carrying 50-100 usd worth of local cash of each of the places you visit. This way, no matter when or where you arrive, you will still have some local money to get you safely to your hotel in case everything else is shut. Plus, if someone was to nick some money from your wallet, you would have varied currencies in different parts of your bag, so you will never be stranded with no money.

5. Airport pick-ups: 

If you are arriving at stupid o’clock at night or in places like Cairo or Tbilisi where taxi drivers are 3478637284 times likely to rip you off, make sure you opt for an airport pick up. This will be much nicer for you and will also ensure you will get to your place safe and sound without taxi drivers giving you trouble.

6. Taxis: 

On the note of taxis, open the door as soon as you get to your destination and pay them when you are outside the cab, so they don't try to scam you or extort more money from you than planned. 

7. Wear a ring: 

If you are female (or even male) and going to places where you know people will harass you, wear a ring. It won’t stop the harassment but can help lessen it ever so slightly. I do this quiet often and pretend to be married or in a relationship. In a certain African country, I once made up an elaborate story about a boyfriend and used my friends photo to convince a creepy colleague that he needs to back off because he did not understand boundaries or the word No. Joys of being female right? 

**Source : © www.whereareyoufr0m.com

**Copyright : © Maliha Fairooz. (Nov 12, 2018)


**Bio : [ Maliha Fairooz is a 27-year-old Bangladeshi solo traveller, who has travelled to 82 countries, on a Bangladeshi passport. Through her blog www.whereareyoufr0m.com, she shares her experience of travelling as a brown, Muslim, Bangladeshi woman while simultaneously encouraging a culture of travel amongst Bangladeshi youth. ]


﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Travel Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog (Dhumkeatu's Diary - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog (Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Dhumkeatu's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 

*** Posted by : © "Dhumkeatu's Diary" || 18.03.2019 || 

āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া...

**āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া... ā§§) āĻŽāύ āĻļুāϧু āĻŽāĻŽ āĻ›ুঁ⧟েāĻ›ে- āϏোāϞāϏ ⧍)āύিঃāϏ্āĻŦ āĻ•āϰেāĻ› āφāĻŽা⧟ - āĻļাāĻĢিāύ ā§Š)āĻĢিāϰি⧟ে āĻĻাāĻ“- āĻŽাāχāϞāϏ ā§Ē)āĻļ্āϰাāĻŦāύেāϰ āĻŽেāϘāĻ—ু...