Dhumkeatu's Favorite Motivational Articles āϞেāĻŦেāϞāϟি āϏāĻš āĻĒোāϏ্āϟāĻ—ুāϞি āĻĻেāĻ–াāύো āĻšāϚ্āĻ›ে৷ āϏāĻ•āϞ āĻĒোāϏ্āϟ āĻĻেāĻ–াāύ
Dhumkeatu's Favorite Motivational Articles āϞেāĻŦেāϞāϟি āϏāĻš āĻĒোāϏ্āϟāĻ—ুāϞি āĻĻেāĻ–াāύো āĻšāϚ্āĻ›ে৷ āϏāĻ•āϞ āĻĒোāϏ্āϟ āĻĻেāĻ–াāύ

āϏোāĻŽāĻŦাāϰ, ⧍ā§Ē āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļ⧍ā§Ļ

āĻ…াāϞ্āϞাāĻšāϰ āĻ•াāĻ›ে āφāϏাāϰ āĻ—āϞ্āĻĒ...

সময়টা ইন্টারে পড়াকালে। আমি এতটা উশৃঙখলও ছিলাম না অবশ্য। তখন থেকেই মাথায় ওড়না বা স্কার্ফ পড়তাম, যদিও সেটা আসলে পর্দা ছিল না, মানুষ ভালো মনে করবে, দেখতে সুন্দর লাগত তাই পড়তাম।
.
আবেগের বয়স। চারিদিকে রোমিউ জুলিয়েটের সমাহার আমার নিষ্পাপ আবেগকে ঘিরে ফেলল। পরে গেলাম ওর প্রেমে...ভালোবেসে ফেললাম নিজের চেয়েও বেশি! ও ছিল আমার দিন রাত। ওকে নিয়েই আমার পুরো পৃথিবী। বসন্তের হাওয়ার মতই এক সুন্দর সম্পর্ক চলছিল আমাদের মাঝে। কখনো হাসি কখনো বা কান্না, সব মিলিয়েই। বাবা মায়ের চোখ ফাকি, আর ফ্রেন্ডদের ইন্সপায়রেশনে ভালই চলছিল আমাদের ভালোবাসা আর খুনসুটি। কিন্তু অন্য সবার মত আমাদের সম্পর্কেও এলো সেই কালো রাত্রি। হয়ে গেল হঠাৎ ওর সাথে খুব ঝগড়া। সামান্য ভুল বুঝাবুঝি তিলকে তাল বানিয়ে ফেলল। দিলাম রাগ করে সব যোগাযোগ বন্ধ। এতদিন ওর কথা মত চলেছি, ওর ভালো লাগত বলে স্কার্ফ করেছি, কি না করেছি!! কিন্তু এবার রাগের মাথায় ওর সব অপছন্দের কাজ গুলো করা শুরু করলাম। চুল কাটলাম, চুল খুলে ঘুরে বেড়ানো শুরু করলাম, ফেবুর ওয়াল ভরিয়ে ফেললাম সেলফি দিয়ে, ছেলে মেয়ে সব বন্ধুদের সাথে আড্ডায় কাটাতে থাকলাম ব্রেক আপময় বিতৃষ্ণ জীবনটা!!
.
কোনো এক রাতের "সরি" শব্দে আবার সব ঠিকঠাক হয়ে গেল। যেন আমার আকাশার চাঁদ ফিরে এসেছে!! লাগামহীন হয়ে গিয়েছিলাম বলে ওর কাছে যদিও খুব বকা খেয়েছিলাম। কিন্তু পরক্ষণের আবারো ডুবে গেলাম ভালোবাসা নামক নেশার সাগরে। অন্তর জুড়ে যেন রজনী গন্ধা ফুল বিছিয়ে দিয়েছে ও!! তাই আবার ওর ভালো লাগা অনুযায়ী চলা শুরু করি। সেই তথাকথিত হিজাব গায়ে দেই।
.
আমি জানতাম এ হিজাব আল্লাহ তা'আলা ফরজ করেছেন নারী জাতির উপর। তাই দুই দিন পর পর হঠাৎ মনে হত "কি করছি এসব!" সব ওকে খুশি রাখার জন্য করছি। কেন? যে সৃষ্টিকর্তা আমাকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছে তাঁকে তো কখনো খুশি করার চেষ্টা করি নি। না জানি আমার রব আমার প্রতি কতটা অসন্তুষ্ট!! যার খাই যার পরি, যার নিরাপত্তায় প্রতি কদম ফেলি, যার অনুগ্রহে প্রতিটা নিশ্বাস ফেলি, তাকেই ভুলে রইলাম!! সে কি আমার ভালোবাসা পাবার অধিক হকদার ছিলেন না?! তাই নামাজ শুরু করি পাঁচ ওয়াক্ত। পাশাপাশি অবসর সময়ে কিছু ইসলামি বই পড়া।
.
এই দিকে খেয়াল করলাম, বিয়ে বহির্ভূত সম্পর্কে যতই রোমান্স থাকুক, শান্তি নেই!! প্রতি সপ্তাহে প্রতি মাসে কোন না কোন বিষয়ে থাকেই ভুল বুঝাবুঝি, ঝগড়া!! এই অল্প বয়সে যত্ত ফ্রেন্ডদের দেখেছি প্রেম করতে, তাদের বাহ্যিক রোমান্সটাই কেবল ছিল সুন্দর, ভিতরে ভিতরে কাউকে দেখিনি শতভাগ সুখে আছে। সুখে থাকবে কি করে!? সুখ তো আল্লাহর দান। আল্লাহ যেখানে অসন্তুষ্ট সেখানে কার ক্ষমতা আছে সুখ আনার?! তাহসান মিথিলা?! ওরা নিজেরাই তো পারেনি নিজেদেরকে ধরে রাখতে।
.
আলহামদুলিল্লাহ সেই থেকে পরিপূর্ণ পর্দা করলাম। যখন জানলাম বিয়ে বহির্ভূত প্রেম হারাম, তখন ওর কাছ থেকে সরে আসার চেষ্টা করলাম। কিন্তু পারলাম না। আবার ও যোগাযোগ হল। কিন্তু প্রতি নিয়ত আমার ইবাদাত, আমার ইলম আমাকে প্রশ্ম বিদ্ধ করত "কিভাবে সব জেনে বুঝে হারামে আরাম খুজছি? আল্লাহই যদি সুখ না দেন, কিভাবে সুখ আসবে?! " তাই মানসিক ভাবে খুব অশান্তিতে ছিলাম।

ওকে বিয়ের জন্য প্রেসার দেই। বাট ও রাজি না। আরো সময় চায়, তিন বছর! ওকে বুঝাই যে আমার নিজেকে পাপী লাগে। কিন্তু ও বুঝে না; বা বুঝতে চায় না। শেষ বারের মতো এক বড় ভাইকে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। বলেছিলাম যে অন্তত বিয়েটা করি; তাকে আমার কোন দায়িত্ব নিতে হবে না। সে তাতেও রাজি না। আবার আমার সাথে হারাম সম্পর্কও রাখতে চায়। তাহলে যখন বিয়েই করা যায় না, তখন প্রেম কেন করতে হবে?! বিয়ের পর্যন্ত কেন এই আবেগকে নিয়ন্ত্রণ করা গেল না?! এই ভালোবাসা তো তাহলে নিজের নাফসের আনন্দের জন্যে, প্রিয় ব্যক্তির জন্য নয়। যে ব্যক্তি আল্লাহকে ভুলে থাকতে পারে, সে কিভাবে আমাকে বিয়ের পরেও এই আবেগ ধরে রাখবে?! তার জীবনে আমার চাইতে আল্লাহর বেশি ভূমিকা। সে তো বাচ্চা নয়, তাহলে কেন বুঝে না আল্লাহই প্রকৃত ভালোবাসার হকদার?! নিশ্চয়ী এটা ক্ষণস্থায়ী আবেগ ছাড়া কিছুই নয়। এখানে বিবেকের স্থান নেই। শয়তান এই আবেগকেই কাজে লাগাচ্ছে।

তাই আল্লাহকে খুশি রাখার জন্য ফোন নাম্বার চেঞ্জ করে ফেললাম। সব দ্বীন থেকে গাফেল বন্ধু বান্ধবের সাথেও যোগাযোগ বন্ধ করে দিলাম।
.
এখনো মাঝেমাঝে ওর জন্য খারাপ লাগে। বাট যখন আমার জীবনে আল্লাহর অনুগ্রহ নিয়ে চিন্তা করি, তখন বুঝি আমি ওর চেয়ে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এখন আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমার ভালোবাসা, চূড়ান্ত লক্ষ্য। আল্লাহর কাছে প্রতিনিয়ত অতীত পাপের জন্য ক্ষমা চাচ্ছি। জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা! তবে আমি তাঁর রহমতের আশাবাদী। এটা বিশ্বাস করা শুরু করেছি যে আমার জন্য যা ভাল আল্লাহ সেটাই দিবেন। তিনি কখনোই আমার জন্য অকল্যাণকর এমন কিছু দিবেন না। যতই বিপদ আপদ কষ্ট আসুক, মুমিনের তো আল্লাহর পথে সামান্য কাটা বিঁধলেও সাওয়াব। এটাই তো মোক্ষম সুযোগ নিজের চাওয়া পাওয়াকে আল্লাহর রাহে মাটি করে তাঁর চির সন্তুষ্টি অর্জন করার!! জান্নাতে দাখিল হবার!! কাল কিয়ামতের ময়দানে তো কোনো প্রেমিক প্রেমিকা কারো কাজে আসবে না। এখনি সুযোগ চোখের সামান্য অশ্রু ফোটা দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দেবার!!
.
হে আল্লাহ! আমাকে তোমার জন্য করে নাও, আর তুমি আমার জন্য হয়ে যাও..

আমি ফিরে এসেছি ইয়া রব!! আমি ফিরে এসেছি তোমার দ্বারে!! আমাকে দিয়ো না গো ফিরিয়ে... ইয়া মাওলা!!
.
#মাওলার_তরে_নিজেকে_মিটিয়ে_দেবার_গল্প
#আল্লাহর_কাছে_আসার_গল্প
.
[কালেক্টেড ফ্রমঃ অাল্লাহর কাছে আসার গল্প ]

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 24.02.2020 || 🇧🇩

āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ⧍⧧ āύāĻ­েāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļ⧧⧝

āύিāϜেāĻ•ে āĻ­াāϞো āϰাāĻ–াāϰ āĻĻা⧟িāϤ্āĻŦ āύিāϜেāϰāχ

কিচ্ছু ভালো লাগে না, জীবনটা কেমন যেন, জীবনে শান্তি নেই, সবকিছুই আছে, তবুও কেমন যেন খাপছাড়া খাপছাড়া ভাব, মনে হয় আমি মরে গেছি, জীবনে আর সুখ পাওয়া হলো না, মন খারাপ কিন্তু কেন মন খারাপ তার কারণ জানি না, রেজাল্ট ভালো তাও প্রতিদিন এটা ভেবে নিজেকে চৌদ্দ বার সমাধিস্থ করি যে আমার দ্বারা কিছু হবে না, এই চিন্তাগুলোর একটাও যদি আপনার মাথায় সবসময়ের জন্যই ঘুরপাক খায় তাহলে বুঝবেন যে আসলে সমস্যা কোনো কিছুতেই নেই, সমস্যাটা আপনার নিজের মধ্যেই।

সুখ সম্বন্ধে গৌতম বুদ্ধের একটি জনপ্রিয় উক্তি হচ্ছে—তিনি বলেছিলেন যে, ‘সুখের কোনো উপায় নেই, সুখীতে থাকাই তার একমাত্র উপায়’ এবং তিনি এটাও বলেন যে, ‘শান্তি মনের ভেতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তি অনুসন্ধান করো না’ পরপর এই দুইটা বাক্য বিশ্লেষণ করলে এটা পাওয়া যায় যে, আমাদের পারিপার্শ্বিকতা ছাড়াও সুখ-শান্তির একটা বড়ো এবং প্রধান জায়গা হচ্ছে মানুষ নিজে। তাকে কেন্দ্র করেই যাবতীয় সবকিছু ঘুরপাক খায় এবং আপনার ভালো থাকা বা না থাকাটাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার নিজের সঙ্গেই সম্পর্কযুক্ত।

‘মানুষ যতটা সুখী হতে চায়, সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমার আকাশ অভিসারী করে তুলতে পারি’ আব্রাহাম লিংকনের এই উক্তির দ্বারা তিনিও অকপটে গৌতম বুদ্ধের দিকেই গিয়েছেন।

এই সব কথার বিশ্লেষণে একটা অর্থই দাঁড়ায় যে, মানুষ চাইলে সুখী হতে পারে। কিন্তু এখানে চাওয়ার বিষয়টি অতীব জরুরি। অভাবকেন্দ্রিক বা পারিপার্শ্বিকতা কেন্দ্রিক মনের অসুখ আমাদের নিত্যদিনের ব্যাধিতে পরিণত হয়ে যায় তা শুধু আমাদেরই অযত্নের ভুলে। এবং এই ব্যাধিগ্রস্ত মন হাজারটা পাওয়ার এবং থাকার মাঝে শুধু না থাকাটাই খোঁজে। কাচের গ্লাসের ৩০ শতাংশ পানি শূন্য আছে এটাই দেখতে পায় এবং খুব স্বাভাবিকভাবেই বাকি ৭০ শতাংশ দৃষ্টিগোচর হয়ে যায় আর কোনোভাবে তা নজরে আসলেও অনর্থক হিসাবেই রয়ে যায়। এই অপ্রাপ্তি বোধের সমষ্টি পরবর্তীকালে আর সরল থাকে না, তা অতীব এবং জটিল ও ভয়াবহ রূপে প্রকাশিত হয়। হতাশা, অবসাদ একসময় জীবনের মায়াটাকেও তুচ্ছ জ্ঞান করে দেয়। এছাড়াও মানসিক বিকৃতির পাশাপাশি তা শারীরিক অসুখেরও নামান্তর ঘটায়।

এখন এর থেকে কি বাঁচবার উপায় কি আদৌ নেই? আছে এবং উপায়টা সদা বিরাজমান। সকলের সঙ্গে সৌহার্দপূর্ণ আচরণ এবং প্রথমদিকে জোর করে হলেও হাসি-খুশি থাকার ক্ষুদ্র প্রয়াস পুড়ে যাওয়া ছাইয়ের মাঝে চারাগাছের উপস্থিতি আনে। মানুষের সঙ্গই পারে মানুষের দুর্দশা দূর করতে এবং ৮০ বছরের শরীরেও ১৮ বছরের তারুণ্য আনতে।

*Copyright © ইশরাত জাহান ইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 20.11.2019 || 🇧🇩

āĻļāύিāĻŦাāϰ, ā§­ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļ⧧⧝

āϞেāϟ āĻĻি āĻ—েāĻŽ āĻ—ো āĻ…āύ...

বারাক ওবামা প্রেসিডেন্ট পদ থেকে অবসর নিয়েছেন ৫৫ বছর বয়সে। অন্যদিকে রোনাল্ড রিগান প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ৬৯ বছর বয়সে।

সময়ের হিসাবে লন্ডন ঢাকার থেকে ৬ ঘণ্টা পিছিয়ে, এতে প্রমাণ হয় না লন্ডন ঢাকার থেকে স্লো (slow)।

কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে, কিন্তু চাকরি পেতে ৫ বছরও লেগে যায়। আবার কেউ সাতাশ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পায়।

অনেকে আছেন ২৫ বছর বয়সে কোম্পানির সিইও (CEO) হয়ে মারা যায় ৫০ বছর বয়সে। আবার অনেকে ৫০ বছর বয়সে সিইও (CEO) হয়ে মারা যায় ৯০ বছরে।

কেউ এখনো সিঙ্গেল, আর কারো বিয়ে হয়ে বাচ্চাকাচ্চা হয়েছে।

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।

(পরিচিত পরিমণ্ডলের মধ্যে) মনে হবে আপনার থেকে কেউ কেউ অনেক এগিয়ে আছে, আবার মনে হবে কেউ কেউ অনেক পেছনে আছে। ভুল।
প্রত্যেকেই তার নিজ নিজ সময় এবং গতিতে আছে।

আগে থাকাদের হিংসা করবেন না, পিছিয়ে থাকাদের ঠাট্টা করবেন না। সবসময় নির্ভার থাকুন। আপনি না আগিয়ে আছেন, না পিছিয়ে আছেন।
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের...

লেট দি গেম গো অন।

- হুসাইন শিখর স্যার
অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

*Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 07.09.2019 || 🇧🇩

āĻŦুāϧāĻŦাāϰ, ā§¨ā§Ž āφāĻ—āϏ্āϟ, ⧍ā§Ļ⧧⧝

āĻĄিāĻĒ্āϰেāĻļāύ āĻ•াāϟি⧟ে āφāϤ্āĻŽāĻŦিāĻļাāϏ āĻŦা⧜াāύোāϰ āĻ•ৌāĻļāϞ

সবকিছুতেই ভয় পেতে থাকলেই কোনো কাজেই সফলতা পাওয়া যায় না। বরং ক্ষেত্র বিশেষ নিজেকে ছোট করা হয়ে থাকে অজান্তেই। মনের ভেতর ভয় রেখে কোনো কাজ করলে তার ফলাফল সব সময় খারাপ হয়। হতে পারে পারিপার্শ্বিক কোনো কারণে আপনি হয়তো নার্ভাস। তবে এই সমস্যাটি যেহেতু কোন কাজে ভালো ফল দেবে না তাই নার্ভাসনেস দূর করার উপায় খুঁজে বের করার কৌশল আয়ত্ত্বে রাখলে সহজেই এটি কাটিয়ে উঠবেন। সকল ধরনের ভয়ভীতি, দুশ্চিন্তা, হতাশা থেকে বের হওয়ার জন্য নিচের কৌশলগুলো জেনে নিন।

বাস্তবতাকে উপলব্ধি করতে শিখুন: জীবন সবসময় একই ধরনের থাকে না। চলার পথে নানা কারণে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। বাস্তবতাকে উপলব্ধি করে সেটি মেনে নিয়ে জীবন অতিবাহিত করতে হয়। সে সময় মনের আতংক দূর করার উপায়গুলো খুজে বের করে জীবনকে নতুনভাবে সাজিয়ে নিন।

নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলুন: সকল চাহিদা পূরণ হবে না। চাহিদার অপূর্ণতায় কখনও মনোবল দুর্বল হয়ে যায়। হতাশাকে দূরে সরিয়ে নিজের ভিতর আত্মবিশ্বাস সঞ্চয় করার প্রচেষ্টা চালান। আপনার মনোবল যদি ঠিকমত ধরে না রাখতে পারেন তাহলে সকলকিছুতে দুর্বল হয়ে যাবেন। মানসিকভাবেও অনেক বিপর্যস্ত হয়ে পড়বেন। নিজের মধ্যে থাকা সকল বিষন্নতাকে বিদায় দিয়ে মনোবল শক্ত করে নিজের আত্মবিশ্বাস ঠিক রাখুন।

সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করুন: মৃত্যু ভয়, পারিবারিক অশান্তি, ব্যর্থতার ভয় এরকম অনেক কিছুই হতাশা সৃষ্টি করে। তাছাড়া শয়তানও বিভিন্নভাবে আপনাকে অপদস্থ করে বসে। সকল দুশ্চিন্তা দূর করার দোয়াগুলো বেশি বেশি করে পড়ুন। আশেপাশের দুর্বল মানুষের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করুন।

মনের অনুভূতিগুলো গুছিয়ে রাখুন: মানসিক বিপর্যস্তা দূর করতে নিজের অনুভুতিগুলোকে গুছিয়ে রাখুন। যেকোন সমস্যা থেকে বের হয়ে আসতে মেডিটেশন করতে পারেন। ভূল থেকে শিক্ষা নিয়ে নতুন করে স্বপ্ন দেখুন কিভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যায়। ঠিকই একসময় সঠিক রাস্তা পেয়ে যাবেন।

অতীতের দুর্বলতাগুলো ভূলে যাওয়ার চেষ্টা করুন: অতীতে আপনার সাথে ঘটে যাওয়া বাজে কোন স্মৃতিকে আকড়ে ধরে রাখার চেষ্টা করবেন না। মনের অস্তিরতা দূর করার ঔষধ হিসেবে অতীতের হতাশাজনক কাজগুলোকে ভূলে যাওয়াকে প্রথমেই বিবেচনা করা হয়। অতীতকে বিদায় দিয়ে বর্তমানকে সুন্দর করে সাজিয়ে নিন।

ইতিবাচক চিন্তা করুন: কোনো কাজে নিজের উপর নিজে ভরসা করতে না পারলে ব্যর্থতা পিছু ছাড়বে না। সবসময় ইতিবাচক চিন্তা করুন তাহলে অন্যান্য মানুষও আপনাকে ইতিবাচক চিন্তা করবে। নিজের মধ্যে ইতিবাচক সকল কিছুর প্রয়োগ ঘটাতে পারলে সকল স্থানেই সফল হবেন। সকলধরনের নার্ভাসনেস কমানোর উপায় হিসেবে সবসময় নিজেকে সুখি অনুভব করুন।

*Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

 ** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."

''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!

Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)

Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 28.05.2019 || 🇧🇩

āϰāĻŦিāĻŦাāϰ, ⧍ āϜুāύ, ⧍ā§Ļ⧧⧝

āϏাāϤ āωāĻĒা⧟ে āĻŦা⧜াāύ āĻĻেāĻš āĻ“ āĻŽāύেāϰ āĻļāĻ•্āϤি

বর্তমান জীবনযাত্রা এমন জটিল হয়ে গেছে যে আমরা সারাক্ষণ যেন একটি দৌড়ের ভেতর থাকি। বিরাম নেই যেন কোথাও। এই দৌড় ও প্রতিযোগিতা একটা সময় ক্লান্ত করে তোলে আমাদের। মনবোল কমিয়ে দেয়; দেহের শক্তিরও হ্রাস ঘটায়।

তবে চলতে যে হয়-ই। তাই জানা চাই মন ও শরীর সুস্থ রাখার উপায়। শরীর ও মনের শক্তি বাড়ানোর কিছু উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

১. সকালের খাবার অবশ্যই খান

একটি স্বাস্থ্যকর সকালের নাশতা সারা দিনের শক্তি জোগাতে সাহায্য করে। শরীরের শক্তি ধরে রাখতে এটি কখনোই বাদ দেওয়া যাবে না। সকালের নাশতা শরীরের বিপাক বাড়ায়। সকালের নাশতায় রাখতে পারেন ওটস, ফল, ডিম, দুধ ইত্যাদি।

২. ধ্যান করুন

প্রতিদিন ধ্যান বা যোগব্যায়াম করুন। এতে মন শিথিল থাকবে। মনোবল বাড়বে, উদ্বেগ কমতে সাহায্য হবে।

৩. মানসিক চাপ ও রাগ নিয়ন্ত্রণ

রাগ কখনো কখনো মন্দ নয়। তবে আপনার নাক যদি সারাক্ষণ রাগে ফুলে থাকে, তাহলে এটি কিন্তু আপনার ব্যক্তিত্বে বাজে প্রভাব ফেলবে।

আসলে মানসিক চাপ, উদ্বেগ, ভয়, রাগ ইত্যাদি আবেগ আপনাকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে দেয়। তাই ধ্যান, যোগব্যায়াম, সংগীত শোনার মাধ্যমে মানসিক চাপ ও রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করুন।

৪. ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন

ধূমপান, মদ্যপান শরীরের জন্য ভালো নয়—এ তো আর অজানা নয়। এগুলো শরীরের প্রতিটি অঙ্গকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই দেহের শক্তি ধরে রাখতে এই অভ্যাসগুলো এড়িয়ে যান।

৫. ম্যাগনেসিয়ামযুক্ত খাবার খান

শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে মনোবল ও শক্তি অনেক কমে যায়। তাই শক্তি বাড়াতে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খান। যেমন : সবুজ শাকসবজি, বাদাম, মাছ, অ্যাভাক্যাডো, কলা, কালো চকোলেট ইত্যাদি।

৬. সক্রিয় থাকুন

ব্যায়াম করা বা সক্রিয় থাকা দেহের শক্তি বাড়াতে সাহায্য করে। দৌড়ানো, হাঁটা, সাঁতার কাটা ফুসফুসের সক্ষমতা বাড়ায় এবং পেশিশক্তি বাড়ায়। সপ্তাহে অন্তত পাঁচ দিন ৩০ মিনিট ব্যায়াম করুন।

৭. পানি পান করুন

পানিশূন্যতা মাথাব্যথা, অবসন্ন ভাব তৈরি করে। তাই পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। দিনে অন্তত ৮ থেকে ১২ গ্লাস পানি পান শরীরের পানির ঘাটতি অনেকটাই পূরণ করে। তবে কফি, দুধ চা, কোমল পানীয় ইত্যাদি এড়িয়ে চলুন। এগুলো পানিশূন্যতাকে বাড়িয়ে তোলে।

**Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 02.06.2019 || 🇧🇩

āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§Šā§Ļ āĻŽে, ⧍ā§Ļ⧧⧝

āϜীāĻŦāύ āĻĒাāϞ্āϟে āĻĻেāĻŦে āϏ্āϟিāĻ­ āϜāĻŦāϏেāϰ ā§§ā§Ļ āωāĻ•্āϤি

স্টিভ জবসকে কে না চেনে। বিশ্বের সেরা ধনীর তালিকায় এ নামটিই যে সবসময় পাওয়া যায়। একজন কিংবদন্তী মানুষ। যিনি নিজের জীবনকে নিয়ে গেছেন সাফল্যের উচ্চসীমায়।

অ্যাপল ইনকর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা তিনি, যার হাত ধরে এসেছে ম্যাক, আইফোন, আইপ্যাডের মত যুগান্তকারী সব পণ্য। আসুন জীবন পাল্টে দেয়া তার ১০ উক্তি মনে রাখি।

১. মানুষের সঙ্গে সহজ ব্যবহার করা আমার কাজ নয়। তাকে আরও ভাল কিছু করানোটাই আমার কাজ।

২. মানুষ মনে করে ফোকাস অর্থ হচ্ছে তাকে যে বিষয়ে মনোনিবেশ করতে বলা হয়েছে, সে বিষয়ে ‘হ্যাঁ’ বলা। কিন্তু এর অর্থ উল্টো। এর অর্থ হচ্ছে অন্যান্য হাজারো ভাল আইডিয়াকে বিদায় জানানো। তবে এ কাজটি আপনাকে সতর্কভাবে করতে হবে। আমরা যে কাজগুলো করেছি, সেগুলোর জন্য আমি যতখানি গর্বিত, যে কাজগুলো করিনি সেগুলোর জন্যও আমি ঠিক ততোখানিই গর্বিত। উদ্ভাবন মানে হচ্ছে হাজারটা বিষয়কে ‘না’ বলতে পারা।

৩. যখন আপনি উদ্ভাবন করবেন, তখন আপনার কিছু ভুলও হবে। সবচেয়ে ভাল হয় যদি সেগুলো দ্রুত স্বীকার করে নেন, এবং সাথে সাথে আপনার অন্য উদ্ভাবনগুলো আরো উন্নত করার কাজে লেগে যান।

৪. ব্যবসায় চমৎকার জিনিসগুলো কখনোই একজন একক ব্যক্তি করেন না। মানুষজন দলবদ্ধভাবে সেগুলো করেন।

৫. কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে। তখন বিশ্বাস হারানো যাবে না। ধৈর্যই হবে তখন আসল শক্তি।

৬. জীবন নিয়ে সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে চমৎকার কোনো কাজ করা। আর কোনো কাজ তখনই চমৎকার হবে যখন আপনি আপনার কাজকে ভালোবাসবেন। যদি এখনো আপনার ভালোবাসার কাজ খুঁজে না পান তাহলে খুঁজতে থাকুন। অন্য কোথাও স্থায়ী হয়ে যাবেন না।

৭. আপনাকে কিছু জিনিসের ওপর বিশ্বাস রাখতেই হবে; আপনার মধ্যকার শক্তি, ভবিষ্যৎ, জীবন বাস্তবতা, কর্মফল, এসব…. এটা আপনাকে স্বাধীনভাবে কাজ করার আত্নবিশ্বাস যোগাবে।

৮. নিজের মন আর অনুভূতির কথা শোনার সাহস রাখবেন। ওরা ঠিকই জানে আপনি আসলে কী হতে চান। বাকি সব কিছুই গৌণ।

৯. মৃত্যুই আমাদের সবার গন্তব্য। কেউই কখনো এটা থেকে পালাতে পারেনি। এবং সেটাই হওয়া উচিৎ, কারণ মৃত্যুই সম্ভবত জীবনের অন্যতম বড় আবিষ্কার। এটা জীবনে পরিবর্তনের এজেন্ট। এটা পুরনোকে ঝেড়ে নতুনের জন্য জায়গা করে দেয়।

১০. ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। ক্ষুধার্ত না থেকে কেউ সফল হতে পারে না।

**Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 30.05.2019 || 🇧🇩

āϜীāĻŦāύে āϏāĻĢāϞ āĻšāĻ“āϝ়াāϰ āĻĒāϰাāĻŽāϰ্āĻļ

সফল হওয়া সহজ কাজ নয়। নারী বা পুরুষ যেকোন মানুষের জন্যই কঠিন কাজ সেটি। একজন নারীর জন্য সেটা আরো কঠিন। কিন্তু সফল আর জ্ঞানী হিসেবে পরিচিত বিশ্বের কয়েকজন বিখ্যাত নারী বলছেন, জীবনে কয়েকটি মূলমন্ত্র অনুসরণ করতে পারলে তা যে কাউকে সফল হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে।

১. সবার আগে নিজেকে গুরুত্ব দিন

জীবনের যে ক্ষেত্রেই আপনি সফল হতে চান, আপনাকে নিজের যত্ন নিতে শিখতে হবে। যদি আপনি নিজেকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে না পারেন, তাহলে আপনি জীবনের ভারসাম্য খুঁজে পাবেন না। এক্ষেত্রে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে বলছেন নামকরা অভিনেত্রী এমা থম্পসন।

এরপরই আসবে আপনার সবচাইতে কাছের মানুষেরা, মানে পরিবার ও ঘনিষ্ঠ মানুষেরা। তাদের জীবনের দৈনন্দিন খবরাখবর রাখুন। “যদিও হয়ত রোজ এ কাজটি করা কঠিন, তবু চেষ্টা করুন।” এরপর শুরু করুন নিজের কাজ।

২. সামনে এগিয়ে যাওয়া থামাবেন না

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির অসউইজ কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ফিরে আসা মনোবিজ্ঞানী এডিথ এজের নিজেকে সবসময় পর্বতারোহী মনে করেন।

“একজন পর্বতারোহী যখন ওপরে উঠতে থাকেন, তিনি পিছলে পড়েন, দুই তিন ধাপ নিচে নেমে যান। কিন্তু ওপরে ওঠা থামান না তিনি। আমি সেরকম, পিছলে পড়ি কিন্তু ওপরে ওঠা থামাই না আমি, কোনদিন থামাবও না।”

অসউইজ কনসেন্ট্রেশন ক্যাম্পে এডিথের বাবা মায়ের মৃত্যুদণ্ড হয়েছিল, তিনি বেঁচে যান। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং মনোবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন।

“মানুষ আমাকে মারতে পারবে, অত্যাচার চালাতে পারবে। কিন্তু আমার আত্মা আর এগিয়ে যাবার চেতনা কেউ শেষ করে দিতে পারবে না।”

৩. অন্যরা কী ভাবছে তা ভাবার দরকার নেই

বিখ্যাত কমেডিয়ান এবং লেখক জো ব্রান্ড বলছেন, অন্যরা আপনার সম্পর্কে কী ভাবছে তা পাত্তা দেবার অত দরকার নেই। কারণ নিজের সম্পর্কে আপনার যে ধারণা তা অন্যের অনুমোদনের ছাড়াই আপনি বিশ্বাস করতে পারেন।

“আমি ভাবি না অন্যেরা আমার সম্পর্কে কী ভাবছে। আমি আমার নিজের চেহারা পছন্দ করি, কিন্তু আরো বহু মানুষ তা পছন্দ করে না বলেই মনে হয়। আমি বিশ্বাস করতে শিখেছি, আমাকে কেমন দেখায় সেটা সব সময় গুরুত্বপূর্ণ নয়। আমার বন্ধু বা যারা আমাকে ভালোবাসে তাদের কাছেও সেটা ততটা বড় ব্যপার না। এটা মনে রাখা জরুরী বলে আমি মনে করি।”

৪. দৃষ্টিভঙ্গি বদলান

অনেক সময়ই কোনো খারাপ মুহূর্তে আমরা ভাবি আমাদের কবর হয়ে গেছে, বা আমরা ডুবেছি। কিন্তু সেটা অন্যভাবে ভাবা যায়, যেমন আমরা ভাবতে পারি নতুন কোন কিছুর বীজ বোনা হয়েছে।

অভিনেত্রী কেলেসি ওকাফর বলছেন, “আমার স্থির বিশ্বাস, আপনাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি নিজের জীবন বা সিদ্ধান্ত সম্পর্কে কেমন মনোভাব পোষণ করেন। ইতিবাচকভাবে দেখার অভ্যাস করা দরকার আমাদের।

“ডুবে যাওয়া বা বীজ বোনা—দুটোই কিন্তু মাটি বা পানির নিচে হচ্ছে।

কিন্তু দুই ক্ষেত্রে দুই রকম মানে হয়, একটায় অত্যন্ত নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। অন্যটায় ইতিবাচক একটা মনোভাব বোঝা যায়, যা আপনার চিন্তা প্রক্রিয়ায় ছাপ ফেলে।”

“আমার জীবনে এমন অনেক মুহূর্ত আছে যখন আমার মনে হয়েছে আমি মরে গেছি, কিন্তু সেসব মুহূর্তেই আবার আমি নতুন করে সব শুরু করেছি।”

৫. ইতিবাচক মানুষের চারপাশে থাকুন

বিপণন গুরু বলে পরিচিত মেরি পোরটাস বলছেন, কারো চারপাশে যদি ইতিবাচক মানুষ সব সময় থাকে, তাহলে নিজের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা কিংবা ব্যর্থতা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকার কথা নয় তার।

“আমার এজেন্সিতে আমরা এমন মানুষ নিয়োগ দেই, যারা আলো ছড়ান চারপাশে, যারা অন্যকে হীনমন্যতায় ডুবিয়ে দেন তাদের নয়।”

তিনি বলছেন, “যারা সব সময় সব পরিস্থিতিতে ইতিবাচক থাকেন, সব কাজ ‘পারব’ বলে রাজি হয়ে যান ও সেটা পাবার জন্য নিজের সেরাটা দেন এমন মানুষ পছন্দ আমাদের।”

“যারা নিজেরা এনার্জিতে ভরপুর থাকেন, তারা অন্যকেও উৎসাহ দিতে পারেন। যদি উন্নতি করতে চান, তাহলে যারা মনমরা থাকেন বা অহমপূর্ণ আচরণ করেন তাদের থেকে দূরে থাকুন।”

৬. মাথা খাটান

অসউইজ কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ফিরে আসা মনোবিজ্ঞানী এডিথ এজের বলেন, যেকোন পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করুন।

“আমার মা বলতেন আমরা কোথায় যাব জানি না, আমাদের জীবনে কী ঘটবে আমরা জানি না। কিন্তু আমাদের মাথার ভেতরে কী আছে সেটা যেমন অন্যরা জানে না, তেমনি সেটা কেউ ছিনিয়ে নিতেও পারবে না।”

“আমি অ্যামেরিকায় এসেছি শূন্য হাতে, ইংরেজি জানতাম না। কিন্তু দেখুন আমি এই দেশের একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স নিয়ে স্নাতক পাস করেছি। আমি সবাইকে বলি মানুষের সবচেয়ে বড় শক্তি তার মাথা খাটানোর ক্ষমতা।”

৭. নিজেকে মাঝে-মধ্যে ছুটি দিন

মার্কিন লেখক মেশেল লোরি বলছেন, একজন মানুষ সব সময় একই রকমভাবে সফল হবে না, সেটা সম্ভব নয়। আর সফল না হতে পারলে মুষড়ে পড়ার কিছু নেই।

“আমাদের সব সময় শেখানো হয় আমাদের সবকিছু পারতে হবে। আমাদের সব সময় সৃষ্টিশীল হতে হবে। কিন্তু আমাদের তো বিশ্রাম আর নতুন করে ভাবার জন্যেও সময় চাই।”

“নিজের ভেতরকার শূণ্যতা পূরণের জন্য সময় দরকার একজন মানুষের, সেই সাথে নিজের কাজকর্ম মূল্যায়নের জন্যেও তো অবসর লাগে।”

সেটা দিনের শেষে পাঁচ মিনিট সময় হতে পারে, আলাদা করে ভাবুন সারাদিনে কী কী কাজ করলেন, কেমন ভাবে করলেন, আরো ভালোভাবে কিভাবে করা যেত। এই সময়ে ফোন ঘাটা বাদ দিয়ে, টিভি না দেখে কেবলই নিজেকে কিছুটা সময় দিন।

৮. ব্যর্থতা জীবনের শেষ কথা নয়

কোনো কাজে ব্যর্থ হলে ভাববেন না আপনার জীবন শেষ। বরং ভাবুন এটা আপনার জীবনের একটা ‘কমা’ মানে স্বল্প বিরতি, ‘ফুলস্টপ’ বা শেষ নয়। চলচ্চিত্র ব্যক্তিত্ব লিলি কলিন্স বলছেন, “আমি সব সময় নিজেকে বলি, কোনকিছু ‘নেতিবাচক’ হওয়া মানে সেটা ‘না’ হয়, বরং সেটা হচ্ছে ‘এখন নয়’।”

এখন বা এই মুহূর্তে হয়নি বা হওয়ার সম্ভাবনা নেই এমন কিছু কাল হবে না, তার কোনো মানে নেই।

সূত্র : বিবিসি।

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 30.05.2019 || 🇧🇩

āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া...

**āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া... ā§§) āĻŽāύ āĻļুāϧু āĻŽāĻŽ āĻ›ুঁ⧟েāĻ›ে- āϏোāϞāϏ ⧍)āύিঃāϏ্āĻŦ āĻ•āϰেāĻ› āφāĻŽা⧟ - āĻļাāĻĢিāύ ā§Š)āĻĢিāϰি⧟ে āĻĻাāĻ“- āĻŽাāχāϞāϏ ā§Ē)āĻļ্āϰাāĻŦāύেāϰ āĻŽেāϘāĻ—ু...