āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ā§Ģ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļ⧧⧝

āϏুāϏ্āĻĨ āĻĨাāĻ•āϤে āϜেāύে āύিāύ āύāĻŦীāϜিāϰ āφāĻšাāϰ-āĻĒāĻĻ্āϧāϤি

খাদ্য মানুষের একটি মৌলিক চাহিদা। জীবন ধারণের জন্যই মানুষকে খেতে হয়। তবে সীমা লঙ্ঘন করে অতিরিক্ত খেলে ঐ খাবার শরীরের জন্য উপকারী না হয়ে বরং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

মানুষ হিসেবে আমাদের প্রিয় নবী (সা.)-এরও খাবার গ্রহণের প্রয়োজন ছিল। তবে তিনি ছিলেন শ্রেষ্ঠতম মানুষ ও সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা বলেন,

لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ

“তোমাদের জন্য আল্লাহর রাসুলের মাঝে রয়েছে উত্তম দৃষ্টান্ত।” –সূরা আহযাব, আয়াত : ২১

অতএব, মুসলিম হিসেবে আমাদের জীবনে কাউকে অনুকরণ করতে হলে নবীজিই হলেন সেই মানুষ। তিনি একটি সফল সুন্দর জীবনের আর সবকিছুর মত খাবার গ্রহণের সুন্দরতম পদ্ধতিটিও আমাদের শিখিয়ে দিয়েছেন। এর অনুসরণের মাঝেই রয়েছে আমাদের জন্য সুস্থতা ও কল্যাণ।

এখানে রাসূল (সা.) কীভাবে খাবার গ্রহণ করতেন, এর কিছু পদ্ধতি সংক্ষেপে আলোচনা করা হল।

১. প্রয়োজনের অতিরিক্ত না খাওয়া

রাসূল (সা.) খাবার গ্রহণের জন্য পেটকে তিনভাগে ভাগ করার উপদেশ দিয়েছেন। প্রথম একভাগ খাবার, দ্বিতীয় একভাগ পানি ও তৃতীয় একভাগ শ্বাস-প্রশ্বাসের জন্য তিনি খালি রাখতে বলেছেন।

প্রয়োজনের অতিরিক্ত খাদ্য গ্রহণ শরীরের হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করে এবং বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি করে।

২. সকল প্রকার খাদ্যগ্রহণ

রাসূল (সা.) আমিষ ও উদ্ভিদজাত উভয় প্রকার খাবারই গ্রহণ করতেন। তিনি কখনোই শুধু আমিষ বা শুধু উদ্ভিদজাত খাদ্য খেতেন না। শরীরের সুস্থতার জন্য আমাদের উভয় প্রকার খাদ্যেরই প্রয়োজন আছে। কোন এক প্রকার খাবার অধিক গ্রহণ করে অন্যটি সম্পূর্ণ বর্জন শরীরের জন্য কোনক্রমেই উপকারী নয়। 

৩. প্লেট পরিষ্কার করে খাওয়া

প্লেটে পরিবেশিত খাদ্যের শেষ কণাটি পর্যন্ত মুছে খেয়ে নেওয়া রাসূল (সা.) এর সুন্নাহ। রাসূল (সা.) তার সামনে পরিবেশিত আহারের শেষ কণাটি পর্যন্ত মুছে আহার করতেন। 

বর্তমানে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, খাবারের মূল পুষ্টিগত নির্যাস পাত্রের তলায় এসে জমা হয়।

পাশাপাশি খাবার পর আঙ্গুল চেটে নেওয়াও সুন্নাহর অংশ। খাবার শেষে আঙ্গুল চেটে নেওয়ার মাধ্যমে হজম ক্রিয়ার জন্য প্রয়োজনীয় পাচক রসের অধিক নিঃসরণ ঘটে।

৪. হাত দিয়ে খাওয়া

কোন প্রকার চামচ ব্যবহার না করে সরাসরি হাত ব্যবহার করে খাওয়া রাসূল (সা.) এর সুন্নাহ। এভাবে মাধ্যমে খাবারের সাথে সংযোগ স্থাপিত হয়। ফলে যত্নের সাথে পরিষ্কার করে খাবার খাওয়া সম্ভব হয় এবং তা সহজেই হজম হয়। অন্যদিকে, চামচ দিয়ে খেলে খাবারের সাথে কোন প্রকার সংযোগ ঘটে না। ফলে অনেকাংশে অবহেলায় অপরিচ্ছন্নভাবে খাবার গ্রহণ করা হয়। মনোসংযোগ ছাড়া অবহেলায় খাবার গ্রহণের কারণে এই খাবার হজমের জন্য বেশি সময়ের প্রয়োজন হয়। 

৫. আল্লাহর নাম নিয়ে খাবার গ্রহণ করা

খাবার গ্রহণের পূর্বে রাসূল (সা.) আমাদের আল্লাহর নাম নিতে তথা ‘বিসমিল্লাহ’ বলে খাওয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। এই পৃথিবীতে আমাদের খাবারের জন্য যা কিছু রয়েছে, তার সকল কিছুই আল্লাহর নেয়ামত। সুতরাং, ‘বিসমিল্লাহ’ বলার মাধ্যমে আমরা যেমন আমাদের সামনে পরিবেশিত খাবারের জন্য আল্লাহর শোকর আদায় করি, যার মাধ্যমে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন, ঠিক তেমনি আমাদের খাবারে আল্লাহ বরকত দেন, যা আমাদের জন্য কল্যাণকর হয়।  

খাবার গ্রহণের সময় রাসূল (সা.) প্রদর্শিত এই পদ্ধতিগুলো মনে রেখে বাস্তবায়ন করলে আমাদের খাবার আমাদের জন্য বেশি উপকারী হবে ইনশাআল্লাহ।

*Collected

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Islamic Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 01.04.2019 || 🇧🇩

āĻĻূāϰāϤ্āĻŦ - āϰুāĻĻ্āϰ āĻ—োāϏ্āĻŦাāĻŽী

"দূরত্ব"
- রুদ্র গোস্বামী

হৃদয় কেমন তোর ?
- আকাশ যেমন
- তোর ?
ঘরের মতন ।
- আমায় নিবি ?
ধুস্ আকাশ নিয়ে কি
ঘরে ঢোকা যায় !
- তবে বললি যে ?
দেখলাম
- কি ?
তুই শুধু
আকাশ হতে জানিস ।

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** Note: ® [This is one of my Favorite Bangla Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud... please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" || 05.04.2019 || 🇧🇩

āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§Ē āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļ⧧⧝

āĻ­াāϞāĻŦাāϏা āĻĒেāϞেāχ āφāĻŽি - āύীāϞাāĻž্āϜāύ āĻŦāύ্āĻĻ্āϝোāĻĒাāϧ্āϝা⧟

"ভালবাসা পেলেই আমি"
- নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়

ভালোবাসা পেলেই আমি
আতসকাচের নীচে রাখি,
রুমাল দিয়ে ঢেকে রাখি,
উড়ে না যায়,
আসছি' বলে দূরে না যায়।

দাহ্য কিছু পেলেই আগুন ছড়াতে চায়,
ক্রমশ খুব জড়াতে চায়।
তাইতো আমি আগুন দেখলে পিছিয়ে আসি,
খড়- বিচুলি বিছিয়ে আসি
নিজেকে কেউ পোড়াতে চায়!

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** Note: ® [This is one of my Favorite Bangla Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud... please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" || 04.04.2019 || 🇧🇩

āϝāĻĻি āϚāϞেāχ āϝাāχ - āĻ…āύিāĻ• āφāĻšāĻŽেāĻĻ āϏুāĻŽāύ

"যদি চলেই যাই"
- অনিক আহমেদ সুমন

যদি চলেই যাই অথবা চলে যেতেই হয় প্রিয়তমা,
কথা দিচ্ছি-
আমাকে চরমমাত্রার ঘৃণিত কেউ ভাবতে বাধ্য করে যাবো।
রেখে যাবো আমাকে ঘৃণা করার জন্য যা যা দরকার , তার সবকটা উপাদান।
প্রবল এক ঘৃণার প্রলেপ মাখাবো তোমার মস্তিষ্কের অলিতে গলিতে!

আমি জানি প্রিয়তমা;
ভালোবাসার আক্ষেপ, অপূর্ণতা এবং পেয়ে হারানোর আক্লেশ বুকে নিয়ে বেঁচে থাকা যায় না, বার বার শুধু মরে যেতে ইচ্ছে হয়।
হতাশার খুব পুরু একটা আস্তরণ জমতে থাকে হৃদপিন্ডের আনাচে কানাচে, তখন অবরুদ্ধ করে দিতে ইচ্ছে হয় ভালো থাকার সবকটা পথ!

কিন্তু ঘৃণা করে বেঁচে থাকা যায়, ভুল ভেবে সবকিছু ভুলে যাওয়া যায়। নতুন করে সবকিছু শুরু করার উদ্যমটা ঠিকই কোন একসময় জেগে ওঠে, মানুষতো!

প্রথম প্রথম কষ্ট হলেও একসময় বোধ জাগতে শুরু করে, নিজের ভেতর জমতে থাকে ক্রোধ,
মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে কিছু কথাঃ
"যাকে ঘৃণা করি তার জন্য কেন কষ্ট পাবো, নিজে কেন খারাপ থাকবো? সে'তো দিব্যি সুখে আছে, হেসে খেলে বেড়াচ্ছে!"

প্রিয়জনকে ভুলে যাওয়ার জন্য নিজের ভেতরে এই ক্রোধ জন্মানোটা খুব প্রয়োজন, খুব।
প্রিয়তমা একটাবার, একটাবার যখন এই ক্রোধটা মাথায় জন্ম নেয়, মানুষ ভালো থাকতে চায়, জীবনটাকে ধ্বংস করতে ইচ্ছে হয়না, কারন মানুষ কাউকেই নিজের থেকে বেশি ভালোবাসতে পারেনা ।

তাই যদি চলেই যাই, আমি এমন ব্যবস্হা করবো যাতে ঘৃণা করতে বাধ্য হও আমাকে।
যে ঘৃণিত, তাকে বুকে ধারন করে না মানুষ, উচ্ছিষ্ট ভেবে ছুঁড়ে ফেলে।
আমি এমন ব্যবস্থা করবো যাতে আমাকেও উচ্ছিষ্ট বস্তু ভেবে ছুড়ে ফেলো তুমি।

কারন-
চলে যাওয়ার পরেও যদি ভালোবাসো আমাকে, নিজেকে প্রচন্ড একা মনে হবে তোমার, রাতের পর রাত তন্দ্রা তোমাকে আচ্ছন্ন করবে না , অদ্ভুত বিষন্নতায় জীবনটাকে তুচ্ছ মনে হবে!

কিন্তু প্রিয়তমা, আমি তা হতে দিতে পারি না ।
তাই যদি চলেই যাই ,
কথা দিচ্ছি আমি এমন ব্যবস্হা করবো যাতে আমার নাম মনে পড়ার আগেই তোমার মস্তিষ্ক তোমাকে শুনিয়ে দেবে সতর্ক বার্তা -
"এই ব্যক্তিটা ঘৃণ্য, একে মনে করা যাবে না, ভুলে থাকতে হবে, ভুলে যাওয়াটাই শ্রেয়!"

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** Note: ® [This is one of my Favorite Bangla Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud... please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" || 04.04.2019 || 🇧🇩

āĻ…āĻ­িāĻļাāĻĒ - āĻ•াāϜী āύāϜāϰুāϞ āχāϏāϞাāĻŽ

"অভিশাপ"
- কাজী নজরুল ইসলাম

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে
বুঝবে সেদিন বুঝবে।

ছবি আমার বুকে বেধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন গিরি
সাগর আকাশ বাতাশ চিরি
সেদিন আমায় খুজবে
বুঝবে সেদিন বুঝবে।

স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে
কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে-
জাগবে হঠাৎ ছমকে,
ভাববে বুঝি আমিই এসে
বসনু বুকের কোলটি ঘেষে
ধরতে গিয়ে দেখবে যখন
শুন্য শয্যা মিথ্যা স্বপন
বেদনাতে চোখ বুজবে-
বুঝবে সেদিন বুঝবে
গাইতে গিয়ে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না
বলবে সবাই- সেই যে পথিক তার শোনানো গান না?-
আসবে ভেঙ্গে কান্না,
পড়বে মন আমার সোহাগ
কন্ঠে তোমার কাদবে বেহাগ
পড়বে মনে আমার ফাকি
অশ্রুহারা কঠিন আখি
ঘন ঘন মুছবে,
বুঝবে সেদিন বুঝবে।

আবার যেদিন শিউলী ফুলে ভরবে তোমার অঙ্গন
তুলতে সে ফুল গাথতে মালা, কাপবে তোমারকঙ্কণ
কাদবে কুটির অঙ্গন,
শিউলী ঢাকা মোর সমাধি
পড়বে মনে উঠবে কাদি
বুকের জ্বালা করবে মালা
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে
বুঝবে সেদিন বুঝবে।

আসবে আবার আশিন হাওয়া, শিশির ছেচা রাত্রি
থাকবে সবাই- থাকবে না এই মরন পথের যাত্রীই
আসবে শিশির রাত্রি,
থাকবে পাশে বন্ধু সুজন
থাকবে রাত বাহুর বাধন
বধুর বুকের পরশনে
আমার পরশ আনবে মনে
বিষিয়ে ও বুক উঠবে
বুঝবে সেদিন বুঝবে।

আসবে তোমার শীতের রাতি, আসবে নাকো আর সে
তোমার সুখে পড়তো বাধা থাকলে যে জন পার্শ্বে
আসবে নাকো আর সে,
পড়বে মন মোর বাহুতে
মাথা থুয়ে যেদিন শুতে
মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়
সেই স্মৃতি নিত বিছানায়
কাটা হয়ে ফুটবে-
বুঝবে সেদিন বুঝবে।

আবার গাঙ্গে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে
সেই তরীতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে
দুলবে তরী রঙ্গে,
পড়বে মনে সে কোন রাতে
এক তরীতে ছিলে সাথে
এমনি গাঙে ছিল জোয়ার
নদীর দুধার এমনি আধার
তেমনি তরী ছুটবে-
বুঝবে সেদিন বুঝবে।

তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ
আমার মত কেদে কেদে হয়তো হবে অন্ধ
সখার কারা বন্ধ,
বন্ধু তোমার হানবে হেলা
ভাঙ্গবে তোমার সুখের খেলা
দীর্ঘ লো কাটবে না আর
বইতে প্রাণ শ্রান্ত এ ভার
সরন মনে যুঝবে
বুঝবে সেদিন বুঝবে।

ফুটবে আবার দোলন চাপা, চৈতি রাতের চাদনী
আকাশ ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাদনি
চৈতি রাতের চাদনী
ঋতুর পরে ফিরবে ঋতু
সেদিন হে-মোর সোহাগ ভীতু
চাইবে কেদে নীল নভোগায়
আমার মত চোখ ভরে চায়
যে তারা, তায় খুজবে
বুঝবে সেদিন বুঝবে।

আসবে ঝড়ি, নাচবে তুফান টুটবে সকল বন্ধন
কাপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকেক্রন্দন
টুটবে যবে বন্ধন,
পড়বে মনে নেই সে সাথে
বাধতে বুকে দুঃখ রাতে-
আপনি গালে যাচবে চুমা
চাইবে আদর মাগবে ছোওয়া
আপনি যেচে চুমবে
বুঝবে সেদিন বুঝবে।

আমার বুকের যে কাটা ঘা, তোমায় ব্যাথা হানত
সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত
আসব তখন পান্থ,
হয়তো তখন আমার কোলে
সোহাগ লোভে পড়বে ঢোলে
আপনি সেদিন সেধে-কেদে
চাপবে বুকে বাহুয় বেধে
চরন চুমে পূজবে
বুঝবে সেদিন বুঝবে।

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** Note: ® [This is one of my Favorite Bangla Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud... please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" || 04.04.2019 || 🇧🇩

āĻšāϝāϰāϤ āĻŽুāĻšাāĻŽ্āĻŽāĻĻ (āϏা.) āĻāϰ āĻŦāϰ্āĻŖāύা⧟ ā§­ āφāϏāĻŽাāύ

আজ বুধবার শাবান মাসের ১৪ তারিখ। এই দিনের আলো পেরিয়ে রাতের আঁধার নামলেই আবির্ভাব ঘটবে এক অলৌকিক অসামান্য মহাপুণ্যে ঘেরা রজনীর। এ রজনী মহাপবিত্র মহিমান্বিত লাইলাতুল মে’রাজের।

এ রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম হযরত জিব্রাঈল (আ.) এর সাথে পবিত্র কাবা হতে ভূ-মধ্যসাগরের পূর্ব তীর ফিলিস্তিনে অবস্থিত পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তাকাশের উপর সিদরাতুল মুনতাহা হয়ে সত্তর হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন।

এদিকে সৃষ্টিজগত তথা মহাবিশ্ব ও সব কিছুর সৃষ্টিকর্তা ও সর্বময় ক্ষমতার মালিক মহান আল্লাহ্ সুবাহানু ওয়া তা’য়ালা তার সর্বাধিক প্রিয়তম বন্ধু, বিশ্বের সর্বশ্রেষ্ট মানব ও নবী-রাসুলগণের নেতা এবং সর্বশেষ পয়গম্বর হজরত মুহাম্মদ (সা.) কে বিশ্বজগতের ক্ষণিক সময়ের মধ্যে স্বশরীরে পবিত্র কাবা হতে প্রথমে মসজিদে আকসা ও এরপর প্রথম আসমান হতে প্রতিটি আসমান হয়ে সপ্তম আসমান ও সর্বশেষ তার নিকটে ভ্রমণ করিয়েছেন।

যা আল্লাহ্ স্বয়ং পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এভাবে, ‘পবিত্র মহান সে সত্তা, যিনি তাঁর বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মাসজিদুল হারাম থেকে আল মাসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাঁকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

হজরত মুহাম্মদ (সা.) স্বর্গারোহণের এ মহাবিস্ময়কর অলৌকিক ঘটনার বিবরণ দিয়েছেন এভাবে-

১। যখন আমি কাবাগৃহে উন্মুক্ত অংশ হাতীমে (উপনীত হলাম এবং তখনো আমি ভাঙা ঘুমে ভারাক্রান্ত) ঊর্ধ্বমুখী শুয়ে ছিলাম, হঠাৎ এক আগন্তক ফেরেশতা জিবরাইল (আ.) আমার নিকট আসলেন (এবং আমাকে নিকটবর্তী/ জমজম কূপের সন্নিকটে নিয়ে আসলেন)। অতঃপর আমার বক্ষে ঊধর্ব সীমা থেকে পেটের নিম্ন সীমা পর্যন্ত চিরে ফেললেন এবং আমার হৃৎপিণ্ড বা কল্বটাকে বের করলেন।
অতঃপর একটি স্বর্ণপাত্র উপস্থিত করা হলো, যা পরিপক্ব সত্যিকার জ্ঞানবর্ধক বস্তুতে পরিপূর্ণ ছিল। আমার কল্বটাকে (জমজমের পানিতে) ধৌত করে তাঁর ভিতরে ওই বস্তু ভরে কল্বটাকে নির্ধারিত স্থানে রেখে আমার বক্ষকে ঠিকঠাক করে দেয়া হলো। অতঃপর আমার জন্য খচ্চর হতে একটু ছোট, গাধা হতে একটু বড় শ্বেত বর্ণের একটি বাহন উপস্থিত করা হল তার নাম ‘বোরাক’, যার প্রতি পদক্ষেপ দৃষ্টির শেষ সীমায়। সেই বাহনের উপর আমাকে সওয়ার করা হলো।

২। ঘটনা প্রবাহের ভিতর দিয়ে জিবরাইল (আ.) আমাকে নিয়ে নিকটবর্তী তথা প্রথম আসমানের দ্বারে পৌঁছিলেন এবং দরজা খুলতে বললেন। ভিতর হতে পরিচয় জিজ্ঞাসা করা হলো, জিবরাইল স্বীয় পরিচয় প্রদান করলেন। অতঃপর জিজ্ঞাসা করা হলো, আপনার সঙ্গে কে? জিবরাইল বললেন, মুহাম্মদ (সা.)। বলা হল, তাঁকে নিয়ে আসার জন্যই তো আপনাকে তাঁর নিকট পাঠান হয়েছিল? জিবরাইল বললেন- হ্যাঁ।

তারপর আমাদের অভিবাদন জানিয়ে গেট খোলা হলো। গেটের ভিতরে প্রবেশ করে তথায় আদম (আ.)-কে দেখতে পেলাম। জিবরাইল আমাকে তাঁর পরিচয় করে বললেন, তিনি আপনার আদিপিতা আদম (আ.), তাঁকে সালাম করুন। আমি তাঁকে সালাম করলাম। আমার সালামের উত্তরে আমাকে ‘সুযোগ্য পুত্র ও সুযোগ্য নবী’ আখ্যায়িত করলেন এবং খোশ আমদেদ জানালেন।

৩। অতঃপর জিবরাইল আমাকে নিয়ে দ্বিতীয় আসমানের দ্বারে পৌঁছিলেন এবং দরজা খুলতে বললেন। এখানেও পূর্বের ন্যায় কথোপকথন হলো এবং অভিবাদন জানিয়ে দরজা খোলা হলো। ভিতরে প্রবেশ করে তথায় ইয়াহইয়া (আ.) ও ঈসা (আ.)-এর সাক্ষাৎ পেলাম; তাঁদের উভয়ের নানী পরস্পর ভগ্নী ছিলেন। জিবরাইল আমাকে তাঁদের পরিচয় দানে সালাম করতে বললেন, আমি তাঁদেরকে সালাম করলাম। তাঁরা আমার সালামের উত্তর প্রদান করলেন, বললেন ‘সুযোগ্য ভ্রাতা সুযোগ্য নবী’ বলে আমাকে খোশ আমদেদ জানালেন।

৪। অতঃপর জিবরাইল (আ.) আমাকে নিয়ে তৃতীয় আসমানের দ্বারে পৌঁছলেন এবং গেট খুলতে বললেন। তথায়ও পূর্বের ন্যায় কথোপকথনের পর শুভেচ্ছা স্বাগত জানিয়ে দরজা খোলা হলো। ভিতরে প্রবেশ করে ইউসুফ (আ.)-এর সাক্ষাৎ পেলাম। জিবরাইল (আ.) আমাকে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে সালাম করতে বললেন; আমি তাঁকে সালাম করলাম তিনি সালামের উত্তর দান করতঃ আমাকে ‘সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী’ বলে মোবারকবাদ জানালেন।

৫। অতঃপর আমাকে নিয়ে জিবরাইল চতুর্থ আসমানের নিকটে পৌঁছলেন এবং দরজা খুলতে বললেন। সেখানেও পূর্বের ন্যায় প্রশ্নোত্তরের পর শুভেচ্ছা স্বাগত জানিয়ে গেট খোলা হলো। ভিতরে প্রবেশ করে আমরা তথায় ইদ্রিস (আ.) এর সাক্ষাৎ পেলাম। জিবরাইল (আ.) আমাকে তাঁর পরিচয় করিয়ে সালাম করতে বললেন। আমি তাঁকে সালাম করলাম। তিনি সালামের উত্তর দিলেন এবং ‘সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী’ বলে আমাকে মারহাবা জানালেন।

৬। অতঃপর জিবরাইল আমাকে নিয়ে পঞ্চম আসমানে পৌঁছলেন এবং দরজা খুলতে বললেন। এ স্থানেও পূর্বের ন্যায় প্রশ্নোত্তর চলার পর শুভেচ্ছা ও মোবারকবাদ জানানোর সঙ্গে দরজা খোলা হলো। আমি ভিতরে পৌঁছে হারুন (আ.)-এর সাক্ষাৎ পেলাম জিবরাইল আমাকে তার পরিচয় দানে সালাম করতে বললেন। আমি সালাম করলাম। তিনি আমার সালামের উত্তর দিলেন এবং ‘সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী’ বলে আমাকে খোশ আমদেদ জানালেন।

৭। তারপর জিবরাইল আমাকে নিয়ে ষষ্ঠ আসমানের দরজায় পৌঁছলেন এবং দরজা খুলতে বললেন। এ স্থানেও পরিচয় জিজ্ঞাসা করা হলে জিবরাইল স্বীয় পরিচয় দান করলেন, অতঃপর সঙ্গে কে আছে জিজ্ঞাস করা হলো। তিনি বললেন, মুহাম্মদ (সা.); বলা হলো, তাঁকে তো নিয়ে আসার জন্য আপনাকে পাঠানো হয়েছিল? জিবরাইল বললেন, হ্যাঁ। তৎক্ষণাৎ শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে দরজা খোলা হলো। তথায় প্রবেশ করে মুসা (আ.)-এর সাক্ষাৎ পেলাম। জিবরাইল (আ:) আমাকে তাঁর পরিচয় জানিয়ে সালাম করতে বললেন। আমি তাঁকে সালাম করলাম। তিনি সালামের উত্তর প্রদান করলেন এবং ‘সুযোগ্য ভ্রাতা ও সুযোগ্য নবী’ বলে আমাকে মোবারকবাদ জানালেন।

৮। যখন আমি এই এলাকা ত্যাগ করে যাইতে লাগলাম তখন মুসা (আ.) কাঁদছিলেন। তাঁকে কাঁন্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি কাঁদছি এই কারণে যে, আমার উম্মতে বেহেশত লাভকারীর সংখ্যা এই নবীর উম্মতের বেহেশত লাভকারীর সংখ্যা অপেক্ষা কম হবে অথচ তিনি বয়সের দিক দিয়ে যুবক এবং দুনিয়াতে প্রেরিত হয়েছেন আমার পরে।

৮। এরপর জিবরাইল (আ.) আমাকে নিয়ে সপ্তম আসমানে আরোহণ করলেন এবং তার দ্বারে পৌঁছে দরজা খুলতে বললেন। এ স্থানেও পূর্বের ন্যায় সব প্রশ্নোত্তরের পর এবং দরজা খুলে শুভেচ্ছা ও স্বাগত জানান হলো। আমি ভিতরে প্রবেশ করলাম। তথায় ইবরাহিম (আ.)-এর সাক্ষাৎ লাভ হলো। জিবরাইল আমাকে বললেন, তিনি আপনার (বংশের আদি) পিতা, তাঁকে সালাম করুন। আমি তাঁকে সালাম করলাম। তিনি আমার সালামের উত্তর দিলেন এবং ‘সুযোগ্য পুত্র, সুযোগ্য নবী’ বলে মারহাবা ও মোবারকবাদ জানালেন।

৯। অতঃপর আমি সিদরাতুল মোনতার নিকট উপনীত হলাম। (তা এক বড় প্রকাণ্ড কূল বৃক্ষবিশেষ) তার এক একটা কুল হজর অঞ্চলে তৈয়ারি (বড় বড়) মটকার ন্যায় এবং তার পাতা হাতীর কানের ন্যায়। জিবরাইল আমাকে বললেন, এই বৃক্ষটির নাম ‘সিদরাতুল মুনতাহা’। তথায় চারটি প্রবাহমান নদী দেখতে পেলাম- দু’টি ভিতরের দিকে প্রবাহিত এবং দু’টি বাইরের দিকে। নদীগুলির নাম সম্পর্কে আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম।

তিনি বললেন, ভিতরের দু’টি বেহেশতে প্রবাহমান (সালসাবিল ও কাওসার নামক) দুইটি নদী। আর বাহিরের দিকে প্রবাহমান দু’টি হল (ভূ-পৃষ্ঠের মিসরে প্রবাহিত) নীল ও (ইরাকে প্রবাহিত) ফোরাত (নদী বা তাদের নামের মূল উৎস)। এরপর আমাকে “বায়তুল মা’মুর” পরিদর্শন করান হলো। তথায় প্রতিদিন (এবাদতের জন্য) সত্তর হাজার ফেরেশতা উপস্থিত হয়ে থাকেন (এ সত্তর হাজার ফেরেশতা দ্বিতীয়বারের জন্য আর কখনো এ সুযোগ পায় না)।

১০। অতঃপর (আমার সৃষ্টিগত স্বভাবের স্বচ্ছতা ও নির্মলতা প্রকাশ করে দেখাবার উদ্দেশ্যে পরীক্ষার জন্য) আমার সম্মুখে তিনটি পাত্র উপস্থিত করা হলো। একটিতে ছিল সুরা বা মদ, অপরটিতে ছিল দুধ, আরেকটিতে মধু। আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম। জিবরাইল(আ.) বললেন, দুগ্ধ সত্য ও খাঁটি স্বভাবগত ধর্ম ইসলামের স্বরূপ; (সুতরাং, আপনি দুধের পাত্র গ্রহণ করে এটাই প্রমাণ করেছেন যে,) আপনি সত্য ও স্বভাবগত ধর্ম ইসলামের উপর প্রতিষ্ঠিত আছেন এবং আপনার উসিলায় আপনার উম্মতও তার উপর থাকবে।

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Islamic Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 01.04.2019 || 🇧🇩

āĻļেāĻ– āϏাāĻĻীāϰ ā§§ā§Ģāϟি āωāĻĒāĻĻেāĻļ...

পৃথিবীর ফার্সি ভাষার অন্যতম সেরা কবিদের একজন শেখ সাদী। তিনি তার লেখনিতে মানুষের জীবন বদলে দেওয়ার মতো বিভিন্ন উপদেশ দিয়ে গেছেন। যা মানলে মানুষের বদলে যাবে।

তিনি বিভিন্ন ভাষার মানুষের পাশাপাশি বাংলা ভাষাভাষী পাঠকের কাছেও সমান জনপ্রিয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক জীবন বদলে দেওয়ার মতো সেখ সাদির ১৫ উপদেশ।

১) আমি আল্লাহকে সবচেয়ে বেশী ভয় পাই, তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।

২) এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেঁচেই ছিল না।

৩) অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।

৪) দেওয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।

৫) যে সৎ, নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না।

৬) প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।

৭) তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক (খ) জ্ঞানহীন মূর্খ (গ) শত্রু।

৮) দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।

৯) মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।

১০) মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।

১১) অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।

১২) ইহ ও পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও|

১৩) কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না|

১৪) বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।

১৫) হিংস্র বাঘের উপর দয়া করা নীরিহ হরিনের উপর জুলুম করার নামান্তর।

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 04.04.2019 || 🇧🇩

āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া...

**āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া... ā§§) āĻŽāύ āĻļুāϧু āĻŽāĻŽ āĻ›ুঁ⧟েāĻ›ে- āϏোāϞāϏ ⧍)āύিঃāϏ্āĻŦ āĻ•āϰেāĻ› āφāĻŽা⧟ - āĻļাāĻĢিāύ ā§Š)āĻĢিāϰি⧟ে āĻĻাāĻ“- āĻŽাāχāϞāϏ ā§Ē)āĻļ্āϰাāĻŦāύেāϰ āĻŽেāϘāĻ—ু...