āϰāĻŦিāĻŦাāϰ, ā§§ā§§ āφāĻ—āϏ্āϟ, ⧍ā§Ļ⧧⧝

āĻĒ্āϰেāĻŽে āĻĒāĻĄ়াāϰ āĻ•াāϰāĻŖ...

প্রেম নিয়ে নানা জনের নানা মত। তবে প্রেমে পড়ার নেপথ্যের কারণ খুঁজেছেন বিজ্ঞানীরা। প্রেমে পড়ার নেপথ্যে রয়েছে অনেক মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক কারণও। দেশ-বিদেশের নানা মনোবিদ ও ব্যবহার বিশেষজ্ঞদের মতে, হরমোনের নানা কারিকুরি, চারপাশের অবস্থান, পরিস্থিতি এসবের ভূমিকা ওই রূপ-গুণ-রুচি-মতের মিলের চেয়েও বেশি। ঠিক কী কী অদ্ভুত বিষয়কে প্রেমে পড়ার কারণ হিসেবে দাবি করছেন গবেষকরা? জেনে নিন

দুজনকে ঘিরে তৈরি হওয়া কোনও প্রত্যাশা বা ভিত্তিহীন প্রচারও ওই দুই মানুষের মনে এক অদ্ভুত প্রভাব ফেলে। দুজন সহপাঠীকে নিয়ে তৈরি হওয়া কোনো গুজব তাদের সত্যিই কোনো সম্পর্কে বেঁধে দিয়েছে এমন নজির বিরল নয়। আবার তারকাদের ক্ষেত্রে রিয়েল লাইফের সেরা জুটি রিয়েল লাইফেও প্রেমে পড়েছেন।

দুজনকে নিয়ে ক্রমাগত চর্চা- মানুষের হাইপোথ্যালামাসকে প্রভাবিত করে। প্রথম প্রথম উড়িয়ে দিলেও অবিরাম চর্চা চলতে থাকলে, তা নিয়ে উত্তেজিত হলে শরীরে যে হরমোনঘটিত আবেগ তৈরি হয়, তার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসার বীজ! বিজ্ঞানীদের মতে, চর্চা ও তাদের জুটি নিয়ে মানুষের নানা মন্তব্য প্রভাবিত করে মানুষকে।

কাছাকাছি অবস্থানকেও এই আকর্ষণের পেছনে কলকাঠি নাড়ার অন্যতম বিষয় হিসেবে ভাবছেন বিজ্ঞানীরা। কোনো পরিস্থিতিতে একইসঙ্গে থাকতে শুরু করা বা জীবনের একই পরিস্থিতির মোকাবেলা করাও একজনকে অন্যের প্রতি সহানুভূতিশীল করে তোলে। সুস্থ-স্বাভাবিক মনের মানুষের ক্ষেত্রে প্রেমে পড়ার অন্যতম কারণ এই সহানুভূতি।

ক্লেটন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের মতে, প্রেম বা সম্পর্কে এগোনোর ক্ষেত্রে শারীরিক চাহিদা ও মিলন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। পরিস্থিতিগত কারণে দুজন মানুষ যদি দুজনের প্রতি সম্মানসহ শারীরিক সম্পর্কে লিপ্ত হন, তবে তাপিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করে মানসিক আকর্ষণেরও জন্ম দেয়।

জৈবিক যেসব কারণে কোনো মানুষের প্রতি আকর্ষণ তীব্র হতে পারে, তার অন্যতম চেহারা। সাধারণত, রূপের চেয়েও শরীরের গঠন, উচ্চতা, পেশীবহুল চেহারা এ সব মানুষের হাইপোথ্যালামাসে ভালোলাগার বার্তা পৌঁছায়। তখনই ডোপামিন হরমোন মস্তিষ্কে প্রেমের বার্তা পৌঁছায়।

কোনো মানুষের সঙ্গে তীব্র বিবাদ বা লাগাতার ছোটখাটো বিষয়ে সমস্যা লেগেই থাকে? সাবধান! এখান থেকেও প্রেমে পড়া অস্বাভাবিক নয় মোটেই। বরং এইসব খিটিমিটি কখনো কখনো ডোপামিনকে উত্তেজিত করে। তাই ঝগড়ার মানুষটার প্রতিও কোথাও মায়া কাজ করে কোনো কোনো মানুষের মনে। বহু সিনেমাও এমন গল্পের সাক্ষী।

প্রেমে পড়ার বেশির ভাগ কাজটাই হরমোনের খেলা। তাই ‘বিপরীত মেরু একে অন্যকে টানে’- এমন তত্ত্বে খুব একটা ভরসা জোগাচ্ছেন না বিজ্ঞানীরা। তাদের মতে, আধুনিক জীবনযাত্রা, কর্মব্যস্ত সময়ে মানুষ খুব সংঘাতে যেতে রাজি নন। তাই অনেক সময় মতান্তরে ডোপামিন ক্ষরণ হয় না। বরং মতে মেলে এমন মানুষকেই সে বেছে নিতে চায়।

*Collected from © Shomoy News.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

 ** Note: ® [This is one of my Favorite Bangla Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."

''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!

Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)

Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 11.08.2019 || 🇧🇩

āĻļুāĻ•্āϰāĻŦাāϰ, ⧝ āφāĻ—āϏ্āϟ, ⧍ā§Ļ⧧⧝

āĻŦিāĻĻা⧟ āĻšāϜেāϰ āĻ­াāώāύ, āϏāĻŽ্āĻĒুāϰ্āύ āĻŦাংāϞা⧟

শুক্রবার ৯ জিলহজ্ব ১০ হিজরি সনে হজ্জের সময় আরাফা ময়দানে দুপুরের পর হযরত মুহাম্মদ (স) লক্ষাধিক সাহাবীর সমাবেশে এ ঐতিহাসিক ভাষন দেন হামদ ও সানার পর তিনি বলেন:- হে মানুষ!

তোমরা আমার কথা শোনো.এর পর এই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারবো কিনা জানিনা! হে মানুষ আল্লাহ বলেন.হে মানবজাতি তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি,এবং তোমাদেরকে সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি. যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পার,অতএব শুনে রাখো মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই ।

আরবের ওপর কোনো অনারবেরথঅনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই । তেমনি সাদার উপর কালোর বা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই । তোমাদের মধ্যে সেই ব্যক্তিই আল্লাহর কাছে সবচেয়ে বেশী সম্মান ও মর্যাদার অধিকারী,যে আল্লাহকে ভালবাসে।

—-হে মানুষ ! শুনে রাখো অন্ধকার যুগের সকল বিষয় ও প্রথা আজ থেকে বিলুপ্ত হলো.জাহিলি যুগের রক্তের দাবিও রহিত করা হলো।

—-হে মানুষ ! শুনে রাখো,অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর ওপরই বর্তায় । পিতা তার পুত্রের জন্যে আর পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী নয়।

—-হে মানুষ! তোমাদের রক্ত তোমাদের সম্মান,তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ী ভাবে হারাম অর্থাৎ পবিত্র ও নিরাপদ করা হলো যেমন আজকের এই মাস এই শহর সকলের জন্য পবিত্র ও নিরাপদ।

—-হে মানুষ! তোমরা ঈর্ষা ও হিংসা-বিদ্বেষ থেকে দুরে থাকবে ঈর্ষা ও হিংসা মানুষের সকল সৎগুনকে ধ্বংস করে।

—-হে মানুষ! নারীদের সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি,তাদের সাথে নিষ্ঠুর আচরণ করোনা, তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তেমনি তোমাদের উপর তাদেরও অধিকার রয়েছে সুতরাং তাদের কল্যাণের দিকে সবসময় খেয়াল রেখো।

—-হে মানুষ! অধীনস্থদের সম্পর্কে সতর্ক হও.তোমরা নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়াবে.নিজেরা যা পরবে তাদেরও তা পরাবে,শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করবে ।

—-হে মানুষ! বিশ্বাসী সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান,ধন ও প্রাণ নিরাপদ, সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্যেও তাই পছন্দ করে ।

—-হে মানুষ! বিশ্বাসীরা পরস্পরের ভাই,সাবধান ! তোমরা একজন আরেকজনকে হত্যা করার মতো কুফরি কাজে লিপ্ত হয়ো না।

—-হে মানুষ! শুনে রাখো আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বা কৌলিনপ্রথা বিলুপ্ত করা হলো কুলীন বা শ্রেষ্ঠ সেই যে বিশ্বাসী ও মানুষের উপকার করে।

—-হে মানুষ! ঋণ অবশ্যই ফেরত দিতে হবে.বিশ্বস্ততার সাথে প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে,কারো সম্পত্তি সে যদি স্বেচ্ছায় না দেয়,তবে তা অপর কারো জন্য হালাল নয় । তোমরা কেউ দুর্বলের উপর অবিচার করো না।

—-হে মানুষ! জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান.জ্ঞান অর্জন প্রত্যেক নর-নারীর জন্য ফরয-কারন জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় । জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে তোমরা চীনে যাও।

—-হে মানুষ! তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে,নামায কায়েম করবে.যাকাত আদায় করবে,রোজা রাখবে হজ্ব করবে আর সংঘবদ্ধ ভাবে নেতাকে অনুসরণ করবে তাহলে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে।

—-হে মানুষ! শুনে রাখো একজন কুশ্রী-কদাকার ব্যক্তিও যদি তোমাদের নেতা মনোনীত হয়.যতদিন পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবে,ততদিন পর্যন্ত তার আনুগত্য করা তোমাদের অবশ্য কর্তব্য।

—-হে মানুষ ! শুনে রাখো আমার পর আর কোনো নবী নেই । হে মানুষ আমি তোমাদের কাছে দুটি আলোকবর্তিকা রেখে যাচ্ছি.যতদিন তোমরা এ দুটো অনুসরণ করবে ততদিন তোমরা সত্য পথে থাকবে এর একটি হলো-আল্লাহর কিতাব.দ্বিতীয়টি হলো-আমার জীবন-দৃষ্টান্ত।

—- হে মানুষ! তোমরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না- কারন অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারনে ধ্বংস হয়ে গেছে।

—-হে মানুষ! প্রত্যেককেই শেষ বিচারের দিনে সকল কাজের হিসেব দিতে হবে । অতএব, সাবধান হও।

—-হে মানুষ! তোমরা যারা এখানে হাজির আছো,আমার এই বাণীকে সবার কাছে পৌঁছে দিও {এরপর তিনি জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন,হে মানুষ আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি,সকলে সমস্বরে জবাব দিলো : হ্যাঁ এরপর নবীজী (স:) বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো! আমি আমার সকল দায়িত্ব পালন করেছি ।

*Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Islamic Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 09.08.2019 || 🇧🇩

āĻĄেāĻ™্āĻ—ুāϰ āĻĒ্āϰāĻ•োāĻĒ āĻ“ āφāϞ āĻ•োāϰāφāύে āĻŽāĻļা āĻĒ্āϰāϏāĻ™্āĻ—

মশা বর্তমান সময়ে একটি আলোচিত প্রসঙ্গ হিসেবে বিবেচিত হচ্ছে। হঠাৎ করে এডিস মশার প্রকোপ বেড়ে যাওয়ায় অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে ভুগছে, এমনকি বেশ কিছু মানুষের মৃত্যুও হয়েছে এ কারণে। সাধারণত মশার বাড়াবাড়ি আমরা শীতকালে লক্ষ্য করি। কিন্তু এ সময়ে কীভাবে এডিস মশার প্রকোপ বেড়ে গেল তা সংশ্লিষ্ট সবাইকে সত্যিই চিন্তায় ফেলে দিয়েছে। একটি ছোট্ট জীব কীভাবে মহা শক্তিশালী মানুষের মৃত্যুর কারণে পরিণত হতে পারে তা কি ভাবনার বিষয় নয়? এখানে কি আমাদের জন্যে কোন শিক্ষা আছে?

আল কোরআনে মশা সম্পর্কে বিশেষ কিছু তথ্য দেয়া হয়েছে। আল্লাহ বলেন, ‘আল্লাহ নিঃসন্দেহে মশা বা তদুর্ধ¦ বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। বস্তুত যারা মুমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে, তাদের পালনকর্তা কর্তৃক উপস্থাপিত এ উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক। আর যারা কাফের তারা বলে, এরূপ উপমা উপস্থাপনে আল্লাহর মতলবই বা কী ছিল? এ দ্বারা আল্লাহ তাআলা অনেককে বিপথগামী করেন, আবার অনেককে সঠিক পথও প্রদর্শন করেন। তিনি অনুরূপ উপমা দ্বারা অসৎ ব্যক্তিবর্গ ভিন্ন কাউকেও বিপথগামী করেন না।’ (সুরা আল-বাকারাহ, ২: ২৬)

এ আয়াতে সাতটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। যেমন: (১) মশা সৃষ্টির মধ্যেও মানুষের জন্যে আল্লাহর নিদর্শন রয়েছে, (২) মশার চেয়েও ক্ষুদ্র সৃষ্টি রয়েছে, (৩) বিশ্বাসীরাই কুরআনে বর্ণিত বিষয়সমূহে সত্য সঠিক হিসেবে বিশ্বাস স্থাপন করে, (৪) অবিশ্বাসীরা কোনো কিছুতেই আল্লাহর নিদর্শন বুঝতে পারে না, (৫) এরকম নিদর্শনও মানুষের জন্যে সঠিক পথের দিশা হতে পারে, (৬) আবার অনেককে বিপথগামী করতে পারে, (৭) অসৎ ব্যক্তিদেরকে আল্লাহ কখনও সঠিক পথে নেন না।

বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে লক্ষ্য করলেও আমরা আশ্চর্য হবো এটা জেনে যে, কুরআন যে তথ্য প্রায় চৌদ্দ শত বছর পূর্বে মানব জাতিকে দিয়েছিল তা আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত হওয়ায় শুধু কোরআনের বিশুদ্ধতা নয় বরং কোরআন যে একটি জীবন্ত মুজেজা তাও বিবেচিত হচ্ছে। এ আয়াতে তিনটি বৈজ্ঞানিক বিষয়কে ইঙ্গিত দেয়া হয়েছে বলে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। যথা:

প্রথমত গঠনগত কারণে মশার সৃষ্টি অন্য যেকোনো প্রাণী থেকে অনন্য এমনকি অন্যান্য উড়ান্ত পতঙ্গ থেকেও অনেকগুলো কারণে ভিন্ন।

দ্বিতীয়ত কোরআনে ব্যবহৃত শব্দ ‘বাউদাহ’ মূলত স্ত্রীবাচক শব্দ। যা নারী মশাকে বোঝায়। এবং আধুনিক বিজ্ঞান ইতিমধ্যে এটি প্রমাণ করেছে যে, শুধুমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়। রক্ত খায় তারা তাদের ডিমে নিউট্রিশনের প্রয়োজন পূরণ করার জন্যে। এবং

তৃতীয়ত মশার চেয়েও ভিন্ন পতঙ্গ রয়েছে যারা তাদের উপরে প্রভাব বিস্তার করে বা তাদের থেকে রক্ত খায়। অত্যন্ত আশ্চর্য যে, ১৯২২ সালে প্রথম বিজ্ঞানী এফ.ডব্লিউ এডওয়ার্ডস তার গবেষণাপত্রে দাবি করেন যে, দক্ষিণ এশিয়ার মালয় অঞ্চলে এমন এক ধরনের পতঙ্গ পাওয়া গেছে যা মশা থেকেই রক্ত খায়। এ প্রাণীটির নাম দিয়েছেন, কুলিকোইডস এনোফেলিস।

উল্লেখ্য, মশা সম্পর্কে আমাদের একিট ভুল ধারণা হলো, মশা বেঁচে থাকার জন্যে আমাদের রক্ত খায়। আসলে রক্ত মশার খাবার নয়। তারা বিভিন্ন ফল-মূল থেকে বেঁচে থাকার জন্যে জুস হিসেবে খাদ্য গ্রহণ করে থাকে। রক্ত শুধু নারী মশাদের ডিম পাড়া জন্যে প্রয়োজন হয় এবং এটি তাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার প্রয়াস মাত্র। কিন্তু এ রক্ত সংগ্রহ করার সময় তাদের দ্বারা বাহিত বিভিন্ন রকমের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে ফলে আমাদের বিভিন্ন রকম অসুখ হয়। অর্থাৎ স্ত্রী মশারাই আমাদের মশাবাহিত রোগের মূল কারণ।

মশার কথা আল্লাহ কেন কোরআনে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন তার কিছু অন্তর্নিহিত কারণ বুঝতে আধুনিক বিজ্ঞান আমাদেরকে সহায়তা করেছে। তথ্যগুলো সত্যিই সচেতন যে কাউকে ভাবনায় ফেলে দেবে। এর মধ্যে অন্যতম হলো: (১) প্রায় ২৭০০ প্রজাতির মশা রয়েছে, (২) মশার একশরও বেশি চোখ রয়েছে, (৩) মশার মুখে ৪৮টি দাঁত রয়েছে, (৪) একটি মশার তিনটি পূর্ণ হার্ট (হৃদযন্ত্র) রয়েছে, (৫) মশার নাকে ছয়টি পৃথক ছুরি রয়েছে এবং প্রত্যেকটি ছুরির পৃথক ব্যবহার তারা করে থাকে, (৬) মশার শরীরে ডিজিটাল এক্সরে মেশিন আছে যা দিয়ে রাতের আঁধারে মানুষের চামড়াকে শনাক্ত করে, (৭) প্রত্যেক মশার নিজস্বভাবে এনেস্থেশিয়া দেয়ার ভ্যাকসিন আছে যা রক্ত নেয়ার সময় ব্যবহার করে সেই জায়গাটাকে অবশ করে নেয় যাতে রক্ত নিলেও কোনো ব্যাথা না পাই আমরা, (৮) রক্ত পরীক্ষা করার বিশেষ ব্যবস্থা এদের আছে। কারণ, এরা সব ধরনের রক্ত পছন্দ করে না, (৯) মশা উড়ার সময় সেকেন্ডে প্রায় ৫০০ বার তাদের পাখা নাড়ায়, (১০) বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর জন্যে সব প্রাণীর মধ্যে মশাই বেশি দায়ী, (১১) ১৮ ফুট দূর থেকে তাদের টার্গেট ঠিক করতে পারে, (১২) পুরুষের চেয়ে নারী মশারা বেশিদিন বাঁচে এবং (১৩) মশার মতো আরো একটি ক্ষুদ্র পতঙ্গ আছে যা মশা থেকেই রক্ত সংগ্রহ করে। 

যদিও আধুনিক বিজ্ঞান মশা সম্পর্কে অনেক তথ্যই আমাদেরকে দিয়েছে তবুও আমরা বলব আরও অনেক তথ্যই অজানা রয়ে গেছে। কারণ, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আধুনিক বিজ্ঞান হিমশিম খাচ্ছে। কার্যকরী উপায় বের হবার আগেই প্রাণ হারাতে হচ্ছে শক্তিমান এ মানব জাতির অনেককেই। তাই, ভবিষ্যৎ বিজ্ঞান হয়ত সেগুলোকেও আমাদেরকে জানিয়ে দেবে। 

আচ্ছা এতকিছু জানার পরেও কি মনে হচ্ছে মশার মধ্যে কোনো নিদর্শন নেই? আমরা কি এখনো খুঁজে পাচ্ছি না মশার মাঝে আল্লাহর মহত্ত্ব, কর্তৃত্ব ও ক্ষমতা? যদি না পেয়ে থাকি তাহলে মশা নিয়ে কোরআনের আরও একটি গল্প মনে করিয়ে দিতে চাই। মুসলিম জাতির পিতা ইবরাহিম (আ.) এর সময়ের রাজার নাম ছিল নমরুদ। সে নিজেকে এতটাই উচ্ছতায় ভাবত যে, সৃষ্টিকর্তা হিসেবেও দাবি করেছিল। জন্ম, মৃত্যু, খাদ্যের জোগান সবকিছু তার ক্ষমতার মধ্যে বলেও দাবি করেছিল। তার সাথে নবি ইবরাহিম (আ.) এর একটি কথপোকথন আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। (দেখুন: সূরা আল-বাকারাহ, ২: ২৫৮) এই নমরুদের সেনাবাহিনীকে শেষ করে দেয়া হয়েছিল অসংখ্য মশা দ্বারা। আর ছোট্ট এই মশা প্রবেশ করেছিল নমরুদের নাকের মধ্যে। শেষপর্যন্ত মৃত্যু হয়েছিল সৃষ্টিকর্তা দাবি করা এই পাপিষ্ঠের একটি মশার কারণে।

কোরআনের এ গল্পটি আমাদেরকে স্মরণ করে দেয় মশার ক্ষমতা এবং এর ব্যবহারের উদ্দেশ্য। এটি আল্লাহর পক্ষ থেকে যেমন আমাদেরকে পরীক্ষা করার জন্য হতে পারে তেমনি আমাদের পাপের শাস্তিও হতে পারে। নমরুদের বেলায়ও তাই হয়েছিল।

একটু খেয়াল করলে দেখতে পাবো কী হচ্ছে বর্তমান পৃথিবীতে? কী পরিস্থিতি পার করছি আমরা। জীবন সেখানে অনিরাপদ হয়েছে বিভিন্ন কারণে। সৃষ্টির সেরা জীব মানুষ সেখানে অগ্রণী ভূমিকা পালন করছে। বিচারবহির্ভূত হত্যা, পাপের প্রসারতা, মদ ও মাদকদ্রব্যের ব্যাপকতা, হারামকে হালাল মনে করার প্রবণতা, দুর্নীতি, সুদ, ঘুষ বৃদ্ধি, ন্যায় বিচারের উপেক্ষা, ধর্মীয় অনুশাসনের প্রতি অনীহাসহ অন্যান্য কারণ কিন্ত বর্তমান পরিস্থিতির জন্যে দায়ী হতেও পারে। আল্লাহই জানেন প্রকৃত রহস্য, উদ্দেশ্য। তদুপরি, হঠাৎ করে আমাদের দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি এবং ইতিমধ্যে কিছু প্রাণহানি কিন্তু আমাদেরকে অনেক কিছু জানিয়ে দেয়। অন্যান্য কার্যকরী পদক্ষেপের পাশাপাশি আল্লাহর রহমত ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তোরণের আশু কোনো পথ দেখছি না। আমাদের প্রত্যেকের উচিত সৃষ্টিকর্তা যার ক্ষমতা শুধু অসীম না বরং সকল কিছুতে তার কর্তৃত্ব সমসীন, চিরস্থায়ী তার কাছেই জীবনের সুস্থতা ও নিরাপত্তার জন্যে দোয়া করা প্রয়োজন। প্রিয়নবি মুহাম্মদ (সা.) একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। তারই ভাষায়, আউযুবি কালামাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা (অর্থ: আল্লাহর পূর্ণ কালিমার বিনিময়ে তার সৃষ্টির সকল অনিষ্ট থেকে পরিত্রাণ চাচ্ছি)” (দেখুন: সুনানু আবি দাউদ, হাদিস নম্বর ৩৮৯৮ এবং ৩৮৯৯)। আল্লাহ আমাদেরকে সুস্থ ও নিরাপদ রাখুন!

*লেখক: ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ
পিএইচডি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া

*Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Islamic Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 09.08.2019 || 🇧🇩

āĻŦেāĻšেāĻļāϤী āύাāϰীāϰ āĻ—ুāύাāĻŦāϞী āϏāĻŽ্āĻĒāϰ্āĻ•িāϤ āĻŽāĻšাāύāĻŦীāϰ āĻŦাāĻŖী

কোরআন ও হাদীসে নারীদের যে সম্মান দেয়া হয়েছে তা এর আগে কখনও দেয়া হয়নি।

বিভিন্ন হাদীসে জান্নাতী বা বেহেশতী নারীর বিভিন্ন গুনাগুন সম্পর্কে বর্ণিত আছে। তন্মধ্যে ২০টি হাদীস নিম্নে বর্ণনা করা হলোঃ

* হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- যে মহিলা (১) পাচঁ ওয়াক্ত নামায (নিয়মমত) আদায় করবে, (২) রমযানের রোযা (ঠিকমত) রাখবে, (৩) লজ্জাস্থান হেফাযত করবে এবং (৪) স্বামীকে মান্য করবে, তাকে (কিয়ামতের দিন) বলা হবে, যে দরজা দিয়ে মন চায় সে দরজা দিয়ে তুমি বেহেশতে প্রবেশ কর। [মিশকাত]

* হযরত উম্মে সালমা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নারী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করবে সে বেহেশতী হবে (অবশ্য স্বামীর শরীয়ত বিরোধী কাজে নয়)। [তিরমিযী]

* হযরত আনাস (রাঃ) বর্ণনা করেন যে, একবার কয়েকজন মহিলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে আরজ করল, হে আল্লাহর রাসূল! জিহাদের মাধ্যমে পুরুষরা মহিলাদের চেয়ে সওয়াবের দিক দিয়ে অনেক অগ্রসর হয়ে গেছে। সুতরাং আমাদের জন্য এমন কোন আমল আছে কি? যা আল্লাহর রাস্তায় মুজাহিদদের আমলের বরাবর হতে পারে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারা নিজের ঘরে দৈনন্দিন কাজকর্ম করলে তা আল্লাহর রাস্তায় জিহাদের সমান সওয়াব হবে। [দুররে মনসূর]

* হাদীস বর্ণিত আছে যে, দুনিয়ার নেককার মহিলারা যখন বেহেশতে প্রবেশ করবে, তখন দুনিয়ার নেক আমলের বিনিময়ে তারা বেহেশতী হূরদের চেয়ে অধিক মর্যাদাশীল হবে। [তাযকেরা]

* হযরত উবাদাহ বিন সামিত (রাঃ) থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মহিলা গর্ভাবস্থায় বা বাচ্চা প্রসবকালে মারা যায়, সে শহীদের মর্যাদা পাবে। [কানযুল উম্মাল]

* হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঐ মহিলা সর্বশ্রেষ্ঠ যে পুতঃপবিত্র থাকে এবং মহব্বত রাখে অর্থাৎ সতীত্ব বজায় রাখে এবং স্বামীর প্রতি সর্বাধিক ভালবাসা রাখে। [কানযুল উম্মাল]

* হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম বেহেশতে গমনকারী ঐ সমস্ত মহিলারা হবে যারা দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে সাহসী অগ্রণী। [মুসনাদে আহমদ]

* হযরত সাওবান (রাঃ) বলেন যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বোৎকৃষ্ট উপকারী বস্তু হলো (১)যিকিরকারী জিহবা, (২) কৃতজ্ঞতাপরায়ণ অন্তর, এবং (৩) এমন ঈমানদার স্ত্রী যে তার দ্বীনের ব্যাপারে (স্বামীকে) সাহায্যকারিনী। [তিরমিযী ও ইবনে মাজাহ]

* হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) বর্ণনা করেন যে, একবার এক গ্রাম্য মহিলা আমার কাছে এসেছিল। তার সাথে দুটি কন্যা সন্তান ছিল। আমি খাওয়ার জন্য তাকে তিনটি খেজুর দেই। সে দুই মেয়েকে দুটি দেয় এবং নিজে একটি নেয়। তার খেজুরটি যখন সে খাওয়ার জন্য মুখের কাছে নেয়, তখন মেয়ে দুটি ঐ খেজুরটিও চায়। ফলে সে তার খেজুরটি দু’ভাগ করে দুই মেয়েকে দিয়ে দেয়। (হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) বলেন যে,) পরে যখন এই ঘটনা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালাম। তখন তিনি ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ্ পাক তার উপর বেহেশত ওয়াজিব করেছেন এবং দোযখ থেকে মুক্তি দিয়েছেন। [কানযুল উম্মাল]

* হযরত আবদুল্লাহ বিন উমর (রাঃ) কর্তৃক বর্ণিত আছে যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহিলাদের সৌভাগ্যের দলীল হল, তার প্রথম সন্তান কন্যা হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঐ মহিলা স্বামীর জন্য বেশি বরকতপূর্ণ যার (বিবাহের) মোহর অতি কম এবং প্রথম সন্তান কন্যা। [দুররে মনসূর]
* হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মহিলা রাতে জাগ্রত হয়ে নামায আদায় করে এবং স্বীয় স্বামীকে জাগিয়ে দেয়, যাতে সেও নামায আদায় করতে পারে, সে যদি না জাগে তাহলে জাগানোর জন্য মুখের উপর পানির ছিটা মারে। এ ধরনের মহিলার উপর আল্লাহর রহমত। [আবুদাউদ]

* হযরত হুসাইন ইবনে মিহসান (রাঃ) বর্ণনা করেন যে, একবার তার ফুফু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হলে নবীজি তাকে জিজ্ঞাসা করেন, তোমার কি স্বামী আছে? তিনি বললেন, হ্যাঁ আছে। তখন নবীজি জানতে চাইলেন, তুমি তার সাথে কিরূপ আচার ব্যবহার কর? তিনি বললেন, সাধ্যমত সকল পন্থায় তার সেবা করি এবং আমার সাধ্যমত তার সাথে ভালো আচরণ করি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো, সেই তোমার বেহেশত দোযখ। [তারগীব]

* হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন নারী অপব্যয় না করে স্বীয় স্বামীর ঘর থেকে কোন পানাহারের বস্তু (দান) খরচ করল, এতে স্বামীরও সওয়াব হবে। উভয়ের সওয়াবে কোন কমতি হবেনা। [বুখারী]

*Collected.

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Islamic Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 09.08.2019 || 🇧🇩

āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া...

**āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া... ā§§) āĻŽāύ āĻļুāϧু āĻŽāĻŽ āĻ›ুঁ⧟েāĻ›ে- āϏোāϞāϏ ⧍)āύিঃāϏ্āĻŦ āĻ•āϰেāĻ› āφāĻŽা⧟ - āĻļাāĻĢিāύ ā§Š)āĻĢিāϰি⧟ে āĻĻাāĻ“- āĻŽাāχāϞāϏ ā§Ē)āĻļ্āϰাāĻŦāύেāϰ āĻŽেāϘāĻ—ু...