āĻļāύিāĻŦাāϰ, ⧍ā§Ļ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļ⧧⧝

āĻļāĻŦে āĻŦāϰাāϤে āϝে āφāĻŽāϞāĻ—ুāϞো āĻ•āϰāĻŦেāύ

মহান আল্লাহ বান্দার মুক্তির জন্য অনেক উসিলা ও সুযোগ তৈরি করে রেখেছেন। বছরের কোন কোন মাস, দিন ও রাত্রিকে করেছেন বিশেষভাবে বরকতময় ও বৈশিষ্ট্যমণ্ডিত। বরকতময় এ সময়গুলোতে সামান্য মেহনত ও প্রচেষ্টার ফলে বিশাল প্রতিদানের অধিকারী হওয়া যায়, যা অন্য সময় অধিক মেহনত করেও অর্জন করা সম্ভব নয়। সেই সময়গুলোর মধ্যে শবে-বরাত অন্যতম।

তাহলে চলুন এ রাতের ফযীলত ও করণীয় ইবাদতগুলো সহীহ ও আমলযোগ্য হাদীসের আলোকে জেনে নিই।

শবে বরাত সম্পর্কে সহীহ হাদীস:
হযরত মুআজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন,

يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مساحن.

অর্থ: আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে (শবে-বরাতে) তাঁর সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং মুশরিক ও বিদ্ধেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। – সহীহ্ ইবনে হিব্বান, হাদীস: ৫৬৬৫, সুনানে ইবনে মাযাহ্, হাদীস: ১৩৯০, মুসান্নাফু ইবনে আবী শাইবাহ, হাদীস: ৩০৪৭৯, শুআবুল ঈমান, হাদীস: ৬২০৪

শবে বরাত সম্পর্কে আমলযোগ্য হাদীস:
হযরত আলী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন,

إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها و صوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزق له ألا مبتلىً فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر.

অর্থ: অর্ধ শাবানের রাত যখন আসে, তখন তোমরা এ রাতটি ইবাদত করে কাটাও এবং দিনে রোযা রাখো। নিশ্চয় আল্লাহ তাআলা এ রাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে আসেন এবং বলতে থাকেন, আছে কী কোনো ক্ষমাপ্রার্থী? আমি তাকে ক্ষমা করবো। আছে কি কোনো রিযিকপ্রার্থী? আমি তাকে রিযিক দিবো। আছে কি কোনো বিপদগ্রস্ত? আমি তাকে বিপদমুক্ত করে দিব। আছে কি এমন, আছে কি এমন, – এভাবে সুবহে সাদিক পর্যন্ত বলতে থাকেন। – সুনানে ইবনে মাযাহ, হাদীস: ২৩৮৪, শু’আবুল ঈমান, হাদীস: ৩৮২২, আত্ তারগীব ওয়াত্ তারহীব: ২/১৩৩ – হাদিসটির সনদ দুর্বল তবে ফযিলতের ক্ষেত্রে আমলযোগ্য।

হাদীসের আলোকে করণীয় ইবাদত:

উপরোল্লিখিত হাদীসদ্বয়সহ অন্যান্য হাদীস থেকে যেমনিভাবে শবে বরাতের ফযীলত প্রমাণিত হয় অনুরূপ এ কথাও প্রতীয়মান হয় যে, এ রাতের জন্য স্বতন্ত্র কোনো ইবাদত নেই। বরং এ রাতে এমন সব নেক আমল করা উচিত যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাতপ্রাপ্তির উপযুক্ত হওয়া যায়। যেমন:

এক. মাগরিব, এশা ও ফজরের নামায যেনো অবশ্যই জামাআতের সাথে হয়।

দুই. সাধারণভাবে যে নিয়মে নফল নামায পড়া হয় সেভাবেই পড়া অর্থাৎ দুই রাকাত করে যতো রাকাত সম্ভব হয় এবং যে সূরা দিয়ে সম্ভব হয় পড়বে।

তিন. তাওবা করা। তাওবা বলা হয় তিন জিনিসের সমষ্টিকে।

ক. কৃতপাপের জন্য অনুতপ্ত হওয়া।
খ. সঙ্গে সঙ্গে এই পাপটি পরিহার করা।
গ. পাপটি আর করবে না এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞা করা।

চার. কুরআনুল কারীম তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, যিকির-আযকার করা ও ইস্তিগফার করা ইত্যাদি।

পাঁচ. সম্ভব হলে এ রাতে কিছু দান সদকা করে এবং নফল নামাজ পড়ে মৃতদের রূহে সাওয়াব পৌঁছানো।

ছয়. পরদিন অর্থাৎ ১৫-ই শাবান নফল রোযা রাখা। রোযা রাখার বিষয়টি উল্লেখিত হাদীস ছাড়াও অন্যান্য হাদীস দ্বারা প্রমাণিত।

সাত. সলাতুত্ তাসবীহ: যদি সলাতুত্ তাসবীহকে এই রাতের বিশেষ ইবাদত মনে না করে আদায় করতে চান, তাহলে করতে পারেন। এ ক্ষেত্রে এই নামাযের নিয়মটি কোনো বিজ্ঞ আলেম থেকে জেনে নিবেন।

এই আমলগুলো ছাড়া এ রাতকে কেন্দ্র করে যতো রুসুম-রেওয়াজ রয়েছে, সবই বিদআত ও কুসংস্কার। একজন মুসলমানের জন্য সেগুলো পরিত্যাগ করা আবশ্যক।

উল্লেখ্য যে, এ রাতের আমলগুলো সম্মিলিত নয়, ব্যক্তিগত। যেমন প্রচলন দেখা যায় যে, এই রাতে নফল ইবাদতের জন্য লোকজন দলে দলে মসজিদে এসে সমবেত হয়, কোথাও মিলাদ হয়, কোথাও এক সঙ্গে বসে জোরে জোরে জিকির হয়, যার দরুণ একাকী ইবাদতকারীর ইবাদতে বিঘ্ন সৃষ্টি হয়। অথচ এ রাতে এগুলো করার কোনো প্রমাণ হাদীসে নেই এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন ও তাব্-য়ে তাবেঈনের যুগেও এর কোনো প্রচলন ছিলো না।

তবে যদি বাসায় অলসতার কারণে ইবাদত না হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে মসজিদে এসে ইবাদত করতে দোষের কিছু নেই। তবে এক্ষেত্রে প্রত্যেকে নিজ নিজ আমলে মশগুল থাকবে, একে অন্যের আমলে ব্যঘাত ঘটার কারণ হবে না।

*Source :– ইকতিযাউস সিরাতিল মুস্তাকীম ২/৬৩১-৬৪১, মারাকিল ফালাহ, পৃষ্ঠা-২১৯

﹋﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

** Note: ® [This is one of my Favorite Islamic Articles. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dnumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) || 20.04.2019 || 🇧🇩

āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§§ā§Ž āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļ⧧⧝

āĻ…āϧāϰা - āĻ­াāχāĻŦ || Odhora - Vibe (Lyrics) English Translation

"Odhora" (অধরা) - Vibe (ভাইব)

আমি সর্বস্বান্ত বড় ক্লান্ত আমার পথের তবুও নেই কোন শেষ,
এ পথ ঘুরে ও পথে আমার অস্তিত্বের ছদ্মবেশ
আমি সর্বস্বান্ত বড় ক্লান্ত আমার পথের তবুও নেই কোন শেষ,
এ পথ ঘুরে ও পথে আমার অস্তিত্বের ছদ্মবেশ

[I'm gone, I'm tired of the way, there is no end yet
Getting around in the way of my existence's makeup
I'm gone, I'm tired of the way, there is no end yet
Getting around in the way of my existence's makeup]

বয়ে চলা নদীর মতোই আমার আবেশ
খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
রংধনু বাঁকে ঘেরা এক সাঁঝে
আমার প্রার্থনা, অধরা সেই সুখের অন্বেষণে

[My obsession is like a flowing river
I look for you in the dim light
One evening surrounded by rainbow-turn
My prayer, the elusive search for happiness]

আমি দিশেহারা এক পথিক, পথ হারিয়ে যেন পথ খুঁজে পাই,
সৃষ্টির প্রশান্তি কেন হাতছানি দিয়ে ডাকে আমায়
বিস্তৃত নীলনদ আর দিগন্তের রক্তিম আভা
এলোমেলো দিনের শেষে কি পেলাম বসে তাই ভাবা

[I am a traveler confused, lost and find the way
Why call me, being a creation of peace
The Nile and the broad horizon glow
Thinking at the end of the day what I have got]

পাহাড় গড়িয়ে নেমে আসা নীড়ের মতো
খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
রংধনু বাঁকে ঘেরা এক সাঁঝে
আমার প্রার্থনা...

[Like water flowing from the mountain
I look for you in the dim light
One evening surrounded by rainbow-turn
My prayer...]

বর্ণীল স্বপ্নের আকাশ আজ যেন মেঘে ঢাকা অপেক্ষার রোদে,
ক্ষণিকের ভেঙ্গে পড়া শেষে আবার ছুটি সেই স্বপ্নের খোঁজে।

[Today the dream of the colored clouds covered the sky, waiting for the sun
After the collapse of the moment vacation in search of a dream.]

খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
রংধনু বাঁকে ঘেরা এক সাঁঝে
আমার প্রার্থনা……
খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে
রংধনু বাঁকে ঘেরা এক সাঁঝে
আমার প্রার্থনা, অধরা সেই সুখের অন্বেষণে

[ I look for you in the dim light
One evening surrounded by rainbow-turn
My prayer ......
I look for you in the dim light
One evening surrounded by rainbow-turn
My prayer, the elusive search for happiness.]

*** Song's information ***

>Song's Title : Odhora (অধরা)
>Band : Vibe (ভাইব)
>Singer : শুদ্ধ ফুয়াদ সাদি
>Album : Chena Jogot (চেনা জগৎ)
>Release date :
>Recorded :
>Genre :
>Length :
>Label :
>Producer(s) :
>Songwriter(s) :

*** Note : ® [This is one of my favorite songs. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud...) please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary" - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :)

*** Posted by : © "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary.) || 18.04. 2019 ||🇧🇩

āĻŦুāϧāĻŦাāϰ, ā§§ā§Ļ āĻāĻĒ্āϰিāϞ, ⧍ā§Ļ⧧⧝

āĻĒ্āϰāĻļ্āύ - āύāĻŦাāϰুāĻŖা

"প্রশ্ন"
- নবারুণা

আচ্ছা, যে মেয়েটার সাথে সেই রাত রাত জেগে কথা বলতে,
অপেক্ষা হতো কখনোবা ভোর পর্যন্ত।
সেই মেয়েটাই কেমন আছে গো এখন?
তোমার কি সত্যিই জানার আগ্রহ নেই তেমন!
যে মেয়েটার একটা মেসেজে তোমার হৃদস্পন্দন অশ্বগতি পেতো।
একরাত কথা হবেনা জেনেই, তোমার সেই রাত নাকি শতাব্দীর দীর্ঘতম রাত ছিলো,

সেই যে, সে ডাকলো বলেই ছুটে আসতে ঝড়ের গতিতে।
আজ বৃষ্টি নামলে একবারও কি মনে করেছিলে তাকে?
সেই মেয়েটার তো হাজার একটা ভুল ছিলোই। তবুও তো তোমার কাছে সে সব ছিলো।

মেয়েটা আদৌ বেচে আছে কি মরে গেছে জানো!
অর্ণব, ভাবনাতেও কি সে আর ভুলেও আসেনা কখনো?

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** Note: ® [This is one of my Favorite Bangla Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud... please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" || 10.04.2019 || 🇧🇩

āϜোāĻ›āύাāϰাāϤেāϰ āφāϰাāϧāύা - āĻļাāĻšāϜাāĻĻী āφāĻĢāϰোāϜ āĻĄেāχāϜী

"জোছনারাতের আরাধনা"
- শাহজাদী আফরোজ ডেইজী

সেদিন যাবারবেলায়,
খুব তো বলেছিলে_
একরাশ শিউলি নিয়ে_
কোন এক জোছনারাতে
হঠাৎ এসে চমকে দিবে!
নিখিলেশ, তুমি তো এলেই না!
এরপর থেকে কতশত জ্যোৎস্নারাত
আমি নির্ঘুম কাটিয়েছি
খুব নিশিতে-নিশাচর হয়ে হেঁটেছি
নিজের ছায়া দেখে,
তুমি ভেবে আনমনেই চমকে উঠেছি!
অপেক্ষার প্রহর গুনতে গুনতে
কতগুলো পৌষ চলে গেল_
কত হাজার শিউলি ঝরে গেল।
কই নিখিলেশ, তুমি তো আর এলে না!
হঠাৎ এসে চমকেও দিলে না!
আমার হেটে যাওয়া পথের প্রতিটি ধূলোকণা জানে,
জ্যোৎস্না-রাতের ঐ প্রহরগুলি ঠিক কিভাবে কাটে;
শুধু তুমিই জানলে না___
খুব রাগ হয় মাঝেমধ্যে
একদিন শান্তা বলেছিল
রেগে গেলেই মানুষ হেরে যায়।
সবগুলো চাঁদনীরাত এভাবেই আমি নির্ঘুম কাটাবো
আরও শতরাত প্রতিক্ষায় থাকবো-তবু আমি হারবো না।
আমার তপ্ত হৃদয়ের উষ্ণ ছোঁয়া হয়ে,
চলে এসো___নিখিলেশ!
আমায় ভুলে থাকার গল্প শোনাতে;
চুপড়ি ভরা শিউলি থাকবে তোমার হাতে_
চলে এসো তুমি, আমার মন খারাপের
কোন এক জ্যোৎস্নাময়ী চাঁদনী রাতে।।

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** Note: ® [This is one of my Favorite Bangla Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud... please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" || 10.04.2019 || 🇧🇩

āϘৃāĻŖিāϤ āĻĒুāϰুāώ - āĻŽো āĻļাāĻšāϰি⧟াāϰ āϤাāϞুāĻ•āĻĻাāϰ āϏি⧟াāĻŽ

"ঘৃণিত পুরুষ"
- মো শাহরিয়ার তালুকদার সিয়াম

হ্যাঁ আমিই সেই ঘৃণিত পুরুষ,
যাকে আপনি প্রায়শই দেখতে পান
বাসে, ট্রেনে, ট্রামে কিংবা গ্রামের পথে
অথবা শহরের পিচঢালা রাস্তায়।
যার দৃষ্টি সর্বদা নিক্ষিপ্ত হয়
বালিকার সুউচ্চ নিতম্ব
কিংবা উর্বর বক্ষের পানে।
যে সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে
আপনার সুকোমল দেহের উপর।
আপনার গগণ বিদারী চিৎকার
যার কর্ণকে স্পর্শ করতে পারেনা।
আপনার চিৎকারে যে শিহরিত হয়
উত্তেজিত হয়
হাসে প্রবল অট্টহাসি।
হ্যাঁ, আমিই সেই ঘৃণিত পুরুষ
আপনাকে ধর্ষণ করেও যার মনে
জাগে না বিন্দুবৎ অনুশোচনা।
ধর্ষণ শেষে, বাড়ি ফিরে
যে তৃপ্তি নিয়ে মাংস ভাত খায়।
অতঃপর আরাম কেদারায় বসে টেনে চলে
সিগারেটের পর সিগারেটের প্যাকেট।
হঠাৎ এলিয়ে পড়ে গভীর ঘুমে
মধ্যরাতে দুঃস্বপ্নে ভেঙে যায় ঘুম।
হ্যাঁ, আমিই সেই ঘৃণিত পুরুষ।
লজেন্সের প্রলোভন দেখাতে যে বেশ অভিজ্ঞ।
তাই পাঁচ বচরের শিশুও হয়ে উঠে
আমার কাছে ভোগপণ্য।
আমি বোরকা পড়া মেয়েকেও করি ধর্ষণ,
অতঃপর অযুহাত দিই তার পোশাকের।
বোরকাকেও মনে হয় নগ্ন পোশাক।
হ্যাঁ, আমিই সেই ঘৃণিত পুরুষ
যে আপনার রক্ত দিয়েই
আপনাকে করে রক্তাক্ত।
আমার দৈহিক শক্তি প্রদর্শনে
আমি আপনাকেই বেছে নেই।
আপনার সুদর্শন দেহ
আমার মনকে উদ্বেলিত করে না,
উদ্বেলিত করে আমার উগ্র পৌরুষ্যকে।
হ্যাঁ, আমিই সেই ঘৃণিত পুরুষ
আসুন আমায় জবেহ করুন
জনতার মঞ্চে আমার বিচার করুন
ফাঁসির মঞ্চে উত্তোলন করুন।
সেখানে দাঁড়িয়েই চিৎকার করে বলবো,
"হ্যাঁ, আমিই সেই ঘৃণিত পুরুষ। "

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** Note: ® [This is one of my Favorite Bangla Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud... please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" || 10.04.2019 || 🇧🇩

āĻ…āĻĒāϰূāĻĒ āĻŦাāĻ—াāύ – āφāĻŦুāϞ āĻšাāϏাāύ

"অপরূপ বাগান"
– আবুল হাসান

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবো
আমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি।
জল নেমে গেলে ডাঙ্গা ধরে রাখে খড়কুটো, শালুকের ফুল :
নদীর প্রবাহ পলি, হয়তো জন্মের বীজ, অলঙ্কার- অনড় শামুক !

তুমি নেমে গেলে এই বক্ষতলে সমস্ত কি সত্যিই ফুরোবে ?
মুখের ভিতরে এই মলিন দাঁতের পংক্তি- তা হলে এ চোখ
মাথার খুলির নীচে নরম নির্জন এক অবিনাশী ফুল :
আমার আঙ্গুলগুলি, আমার আকাঙ্ক্ষাগুলি, অভিলাষগুলি ?

জানি কিছু চিরকাল ভাস্বর উজ্জ্বল থাকে, চির অমলিন !
তুমি চলে গেলে তবু থাকবে আমার তুমি, চিরায়ত তুমি !

অনুপস্থিতি হবে আমার একলা ঘর, আমার বসতি !
ফিরে যাবো সংগোপনে, জানবে না, চিনবে না কেউ;
উঠানে জন্মাবো কিছু হাহাকার, অনিদ্রার গান-

আর লোকে দেখে ভাববে- বিরহবাগান ঐ উঠানে তো বেশ মানিয়েছে !

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** Note: ® [This is one of my Favorite Bangla Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud... please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" || 10.04.2019 || 🇧🇩

āĻĒাāĻĨāϰেāϰ āϏাāĻĒ - āύিāϰ্āĻŽāϞেāύ্āĻĻু āĻ—ুāĻŖ

"পাথরের সাপ"
- নির্মলেন্দু গুণ

আমি সূর্য স্পর্শ করে দেখেছি দুপুর,
আকাশে নীল গালে মুখ ঘষে
আকাশ দেখেছি,
-পূর্ণ চাঁদের ঠোঁটে
চুমু খেয়ে দেখেছি পূর্ণিমা।
পরীর পাথর ছুঁয়ে দেখেছি পাহাড়,
আমি সাপকেও বুকে নিয়ে বহু রাত
কাটিয়ে দেখেছি। আজ কোনো স্মৃতি
বেঁচে নেই, শুধু মনে আছে একদিন
চিহ্নহীন আমাকে দেখেই তুমি উঠে
গিয়েছিলে; যেন তুমি নিজেই আকাশ,
সূর্য, পূর্ণ চাঁদের চোখে পাথরের সাপ,
- আমি পাপ।
বলো, তুমি প্রেম হবে কোনখানে ছুঁলে?

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** Note: ® [This is one of my Favorite Bangla Poems. I own none of the content within the post, only the drafting/typing time spent. No copyright infringement intended. The contents of this post are the intellectual property and copyright of their owner(s)/author(s). All content is owned by its respective owner(s)/companies. If you own any of the content and wish for me to remove this post from my personal blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) - A personal online diary : Where I Wandered Lonely as a Cloud... please contact me and I will do so. Here this post is provided for educational purposes and personal use only. Thank you.]

﹋﹌﹋﹌﹋﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹌﹌﹋﹋﹌﹋﹌﹋﹋﹌﹋

*** N.B : [All the post on this blog "Bohemian's Diary" (former, Dhumkeatu's Diary) is only for Personal Collection/Personal use only. There are no other intention to Plagiarism on any others post or content. Advance apologize for any objection of any Author, Publisher, Blog, Website & the others printing media for posting/re-posting any contents on this Personal Blog - "Bohemian's Diary - A personal online diary : where I Wandered Lonely as a Cloud."]

*** Believe : "Happiness is a Choice & Life is Beautiful."
''Zindagi Na Milegi Dobara." Just keep Livin...!!!
Keep Smile.......!! Happy Living......!!! :) :) :)
Thank You, Good Luck......!!! :) :) :) 🌷🙏🌷

*** Posted by : © "Bohemian's Diary" || 10.04.2019 || 🇧🇩

āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া...

**āĻĒ্āϰি⧟ āĻ—াāύেāϰ āϏংāĻ•্āώিāĻĒ্āϤ āϤাāϞিāĻ•া... ā§§) āĻŽāύ āĻļুāϧু āĻŽāĻŽ āĻ›ুঁ⧟েāĻ›ে- āϏোāϞāϏ ⧍)āύিঃāϏ্āĻŦ āĻ•āϰেāĻ› āφāĻŽা⧟ - āĻļাāĻĢিāύ ā§Š)āĻĢিāϰি⧟ে āĻĻাāĻ“- āĻŽাāχāϞāϏ ā§Ē)āĻļ্āϰাāĻŦāύেāϰ āĻŽেāϘāĻ—ু...